প্রাথমিক শিক্ষা সমাপনীর প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-৬প্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের জন্য প্রাথমিক বিজ্ঞান বিষয়ের অধ্যায়-৬ থেকে শূন্যস্থান পূরণ দেওয়া হলো। শূন্যস্থান পূরণ করো১। খাদ্যের—দেহে কাজ করার শক্তি জোগায়।উত্তর: খাদ্যের উপাদানসমূহ দেহে কাজ করার শক্তি জোগায়।২। তীব্র ঠান্ডায় খাদ্যে—জন্মায় না।উত্তর: তীব্র ঠান্ডায় খাদ্যে জীবাণু জন্মায় না।৩। খাদ্যে—ব্যবহার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।উত্তর: খাদ্যে কৃত্রিম রং ও রাসায়নিক দ্রব্যের ব্যবহার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।৪। —ফুডে খাদ্য আঁশ নেই।উত্তর: জাঙ্ক ফুডে খাদ্য আঁশ নেই।৫। খাদ্যের—উপাদান মিলে সুষম খাদ্য তৈরি হয়।উত্তর: খাদ্যের ছয়টি উপাদান মিলে সুষম খাদ্য তৈরি হয়।৬। সুস্থ সবল দেহের জন্য সকলের—খাদ্য গ্রহণ করা প্রয়োজন।উত্তর: সুস্থ সবল দেহের জন্য সকলের সুষম খাদ্য গ্রহণ করা প্রয়োজন।৭। আমিষ দেহের গঠন, বৃদ্ধিসাধন ও—করে।উত্তর: আমিষ দেহের গঠন, বৃদ্ধিসাধন ও ক্ষয়পূরণ করে।৮। ফ্রিজের ঠান্ডায় সবজি, ফল ও—বেশ কিছুদিন ভালো থাকে।উত্তর: ফ্রিজের ঠান্ডা তাপে সবজি, ফল ও বীজ বেশ কিছুদিন ভালো থাকে।৯। আলু-পিঁয়াজ সংরক্ষণ করা হয়—।উত্তর: আলু-পিঁয়াজ সংরক্ষণ করা হয় হিমাগারে।১০। মিষ্টিতে ভেজাল হিসাবে মেশানো হয়—।উত্তর: মিষ্টিতে ভেজাল হিসাবে মেশানো হয় স্যাকারিন।১১। বার্গার এক প্রকার—ফুড।উত্তর: বার্গার এক প্রকার জাঙ্ক ফুড।১২। জাঙ্ক ফুড একধরনের—খাদ্য।উত্তর: জাঙ্ক ফুড একধরনের কৃত্রিম খাদ্য।১৩। কৃত্রিম রং ও রাসায়নিক পদার্থ ব্যবহারের ফলে—ও কিডনি অকার্যকর হয়।উত্তর: কৃত্রিম রং ও রাসায়নিক পদার্থ ব্যবহারের ফলে লিভার ও কিডনি অকার্যকর হয়।১৪। জাঙ্ক ফুড স্বাস্থ্যের জন্য—।উত্তর: জাঙ্ক ফুড স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।১৫। ফ্রুট লুপস—জন্য তৈরি করা হয়।উত্তর: ফ্রুট লুপস শিশুদের জন্য তৈরি করা হয়।১৬। জাঙ্ক ফুডে উচ্চমাত্রায় চর্বি, লবণ বা—থাকে।উত্তর: জাঙ্ক ফুডে উচ্চমাত্রায় চর্বি, লবণ বা চিনি থাকে।১৭। অতিরিক্ত খাদ্য গ্রহণের ফলে দেহ—হয়ে পড়ে।উত্তর: অতিরিক্ত খাদ্য গ্রহণের ফলে দেহ ভারী হয়ে পড়ে।১৮। যারা শারীরিক পরিশ্রমের কাজ করে তাদের বেশি—প্রয়োজন।উত্তর: যারা শারীরিক পরিশ্রমের কাজ করে তাদের বেশি শক্তি প্রয়োজন।১৯। ভিটামিন ও খনিজ লবণ দেহের—মতো থাকতে হবে।উত্তর: ভিটামিন ও খনিজ লবণ দেহের চাহিদা মতো থাকতে হবে।২০। খাদ্যদ্রব্য উচ্চতাপে জীবাণু ধ্বংস করে—পাত্রে এক বছর পর্যন্ত—করা যায়।উত্তর: খাদ্যদ্রব্য উচ্চতাপে জীবাণু ধ্বংস করে বদ্ধ পাত্রে এক বছর পর্যন্ত সংরক্ষণ করা যায়।২১। খুব ঠান্ডায় জমিয়ে গলদা চিংড়ি—ও—রপ্তানি করা হয়।উত্তর: খুব ঠান্ডায় জমিয়ে গলদা চিংড়ি সংরক্ষণ ও বিদেশে রপ্তানি করা হয়।২২। লবণ, চিনি, সিরকা ও তেলের মধ্যে—জীবাণু জন্মাতে পারে না।উত্তর: লবণ, চিনি, সিরকা ও তেলের মধ্যে পচনকারী জীবাণু জন্মাতে পারে না।২৩। খাদ্যদ্রব্যকে—করার জন্যই মূলত কৃত্রিম রং ও রাসায়নিক ব্যবহার করা হয়।উত্তর: খাদ্যদ্রব্যকে আকর্ষণীয় করার জন্যই মূলত কৃত্রিম রং ও রাসায়নিক ব্যবহার করা হয়।২৪। রং ও রাসায়নিক ব্যবহারে শরীরের—কমে যায়।উত্তর: রং ও রাসায়নিক ব্যবহারে শরীরের বৃদ্ধি কমে যায়।# পরবর্তী অংশ ছাপা হবে আগাীকাল