প্রাথমিক শিক্ষা সমাপনীর প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঠ্যবই সম্পৃক্ত অনুচ্ছেদপ্রিয় শিক্ষার্থী, প্রশ্নকাঠামো অনুসারে আজ রয়েছে তোমাদের পাঠ্যবই থেকে নেওয়া একটি অনুচ্ছেদ ও নমুনা প্রশ্নোত্তর। অনুচ্ছেদটি পড়ে ৫ থেকে ৮ নম্বর প্রশ্নগুলোর উত্তর লেখো।বাংলাদেশের জনজীবন ভারি বৈচিত্র্যময়। কোথায় পাহাড়, কোথায় নদী, কোথায় সমুদ্রের বেলাভূমি তা ঘুরেঘুরে দেখা দরকার। আত্মীয়স্বজনদের বাড়ি বেড়াতে যাওয়া বন্ধু-বান্ধবদের বাড়িতে কয়েক দিন কাটিয়ে আসা—এভাবেও কত কিছু দেখা যায়। মানুষকে এভাবেই তো ভালোবাসতে হবে। মানুষে মানুষে মিলেমিশে থাকলেই তো ভালোবাসা জন্মাবে। দেশকে তাই কাছে থেকে দেখতে হবে। দেশ মানে এর মানুষ, জনপদ, নদী, আকাশ, প্রান্তর, পাহাড়, সমুদ্র—এসব। দেশ হলো আসলে জননীর মতো। মা যেমন স্নেহ, মমতা ও ভালোবাসা দিয়ে আমাদের আগলে রাখেন দেশও তেমনই তার আলো, বাতাস ও সম্পদ দিয়ে আমাদের বাঁচিয়ে রেখেছে। মাকে যেমন ভালোবাসি, দেশকেও তেমনই ভালোবাসতে হবে। দেশকে ভালোবাসার মধ্য দিয়েই সার্থক হয়ে উঠবে আমাদের জীবন।৫. সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো।১) মানুষে মানুষে মিলেমিশে থাকলেই জন্মাবে—ক. বৈচিত্র্য খ. ঘৃণা গ. হিংসা ঘ. ভালোবাসা২) যতটা পারা যায়, দেশকে দেখতে হবে—ক. দূরে থেকে খ. গভীরভাবে গ. কাছে থেকে ঘ. নিবিড়ভাবে৩) দেশ আমাদের বাঁচিয়ে রেখেছে—ক. আলো দিয়ে খ. বায়ু দিয়ে গ. সম্পদ দিয়ে ঘ. আলো, বাতাস ও সম্পদ দিয়ে৪) মায়ের মতো করে ভালোবাসতে হবে—ক. নদীকে খ. সাগরকে গ. দেশকে ঘ. পাহাড়কে৫) দেশকে ভালোবাসলে আমাদের জীবন হয়ে উঠবে—ক. পবিত্র খ. সার্থক গ. স্থির ঘ. নির্মল৫ নম্বর প্রশ্নের উত্তর:১) ঘ. ভালোবাসা ২) গ. কাছে থেকে ৩) ঘ. আলো, বাতাস ও সম্পদ দিয়ে ৪) গ. দেশকে ৫) খ. সার্থক৬. নিচের প্রশ্নগুলোর সংক্ষেপে উত্তর লেখো।(ক) বাংলাদেশের জনজীবন কেমন?(খ) মানুষকে কীভাবে ভালোবাসতে হবে?(গ) দেশ মানে কী?(ঘ) দেশকে কেন ভালোবাসতে হবে?(ঙ) আমাদের জীবন কীভাবে সার্থক হয়ে উঠবে?৬ নম্বর প্রশ্নের উত্তর:(ক) বৈচিত্র্যে ভরা আমাদের বাংলাদেশের জনজীবন। বাগানে যেমন অনেক রকমের গাছ থাকে—বড় গাছ, ছোট গাছ। কোনো গাছে ফুল ফোটে, কোনো গাছে ঝুলন্ত ফল বাতাসে দোল খায়। বাংলাদেশও সেই রকম। এখানে রয়েছে নানা ধরনের মানুষ, নানা ধরনের পেশা। এ দেশের বৈচিত্র্যময় জনজীবন যেন একটা বড় বাগান।(খ) আমরা যারা বাংলাদেশে বসবাস করি, সবাই একে অপরের আপনজন। বিনিসুতায় গাঁথা আমাদের সম্পর্ক। তাই এই দেশকে ঘুরে ঘুরে দেখতে হবে। আত্মীয়স্বজনদের বাড়ি বেড়াতে যেতে হবে। বন্ধু-বান্ধবদের বাড়িতে কাটিয়ে আসতে হবে কয়েক দিন। এভাবেই মানুষকে ভালো বাসতে হবে। মানুষে মানুষে মিলেমিশে থাকলে মনের মধ্যে ভালোবাসা জন্মায়।(গ) দেশ মানে হলো এর মানুষ। দেশ মানে হলো এর জনপদ, নদী, আকাশ, প্রান্তর, পাহাড়, সমুদ্র—এসব।(ঘ) দেশ হলো আসলে জননীর মতো। মা যেমন স্নেহ, মমতা ও ভালোবাসা দিয়ে আমাদের আগলে রাখেন, দেশও তেমনই তার আলো, বাতাস ও সম্পদ দিয়ে আমাদের বাঁচিয়ে রেখেছে। তাই দেশকে অন্তর দিয়ে ভালোবাসতে হবে।(ঙ) দেশ আমাদের মাতৃভূমি। দেশ আমাদের জন্মভূমি। দেশ আমাদের মায়ের মতো। মায়ের স্নেহ, মমতা ও ভালোবাসায় আমরা যেমন বেড়ে উঠি, তেমনি দেশের আলো, বাতাস ও সম্পদের ওপর নির্ভর করে আমরা বেঁচে থাকি। মাকে যেমন ভালোবাসি, দেশকেও তেমনি ভালো বাসতে হবে। দেশকে ভালোবাসার মধ্য দিয়েই আমাদের জীবন সার্থক হয়ে উঠবে।৭. প্রদত্ত অনুচ্ছেদটির সারাংশ লেখো।৭ নম্বর প্রশ্নের উত্তর:প্রদত্ত অনুচ্ছেদটির সারাংশ: দেশের মানুষ আর প্রকৃতি আমাদের কাছে অত্যন্ত প্রিয়। দেশ আমাদের মায়ের মতোই মমতাময়ী, স্নেহময়ী, মাতৃ-সম দেশের কোলেই আমরা থাকব চিরকাল। দেশের জন্য আমরা কাজ করব, দেশকে ভালোবাসব। তাতেই আমাদের জীবনের সার্থকতা।৮. শব্দগুলোর অর্থ লেখো: বৈচিত্র্য, বেলাভূমি, প্রান্তর, স্বজন, সার্থক।৮ নম্বর প্রশ্নের উত্তর:বৈচিত্র্য-বিভিন্নতা; বেলাভূমি-সমুদ্রের তীরে বালুময় স্থান; প্রান্তর-মাঠ; স্বজন-আত্মীয়; সার্থক-সফল।