অনুশীলন-৭ (ক)প্রিয় শিক্ষার্থীরা, আমাদের ধারাবাহিক পাঠ আলোচনায় তোমাদের স্বাগত জানাচ্ছি। সেই সঙ্গে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আলোচ্যসূচিতে আজ রয়েছে ‘সাধারণ ভগ্নাংশ’ শিরোনামযুক্ত সপ্তম অধ্যায়।আমরা তো জানি, কোনো বস্তু বা সংখ্যাকে কয়েকটি সমান অংশে বিভক্ত করে তার কতগুলো অংশ নেওয়া হলে তা প্রকাশ করার জন্য যে গাণিতিক রাশি ব্যবহার করা হয়, তাকে ভগ্নাংশ বলে। যেমন: ৫ মিটার লম্বা সাদা একটি ফিতা সমান ৫ ভাগে ভাগ করে ২ ভাগ লাল রং করা হলো। সাদা ফিতাটির কত অংশ লাল রং করা হলো? এই ক্ষেত্রে গণিতের পরিভাষায় আমরা বলতে পারি, সাদা ফিতাটির ২/৫ অংশ লাল রং করা হলো। এখানে ২/৫ হলো একটি ভগ্নাংশ। ভগ্নাংশের ‘—’ এই রকম ছোট রেখাটির ওপরের অংশকে বলা হয় ‘লব’ এবং রেখাটির নিচের অংশকে বলা হয় ‘হর’। যেমন: ২/৫ ভগ্নাংশটির ‘২’ হলো ‘লব’ আর ‘৫’ হলো ‘হর’। ভগ্নাংশসংক্রান্ত বিভিন্ন সমস্যা সমাধান করতে গিয়ে আমরা সাধারণত প্রকৃত, অপ্রকৃত ও মিশ্র ভগ্নাংশের মুখোমুখি হয়ে থাকি।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল