অধ্যায়-৭ প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য প্রাথমিক বিজ্ঞান বিষয়ের অধ্যায়-৭ থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে দেওয়া হলো। শূন্যস্থান পূরণ করো।১। সকল উৎসের পানি — নয়। উত্তর: সকল উৎসের পানি নিরাপদ নয়। ২। — সুস্থ রাখার জন্য নিরাপদ পানি প্রয়োজন। উত্তর: শরীর সুস্থ রাখার জন্য নিরাপদ পানি প্রয়োজন। ৩। বসন্ত রোগের জীবাণু — মাধ্যমে ছড়ায়। উত্তর: বসন্ত রোগের জীবাণু বাতাসের মাধ্যমে ছড়ায়। ৪। বয়ঃসন্ধিকালে ছেলে ও মেয়েদের — পরিবর্তন ঘটে। উত্তর: বয়ঃসন্ধিকালে ছেলে ও মেয়েদের শারীরিক পরিবর্তন ঘটে। ৫। ইনফ্লুয়েঞ্জা একটি — রোগ।উত্তর: ইনফ্লুয়েঞ্জা একটি বায়ুবাহিত রোগ।৬। আমাশয় একটি — রোগ।উত্তর: আমাশয় একটি পানিবাহিত রোগ।৭। হাম রোগের জীবাণু — মাধ্যমে ছড়ায়।উত্তর: হাম রোগের জীবাণু বাতাসের মাধ্যমে ছড়ায়।৮। — প্রতিরোধের জন্য শিশুকে বিসিজি টিকা দিতে হয়। উত্তর: যক্ষ্মা প্রতিরোধের জন্য শিশুকে বিসিজি টিকা দিতে হয়।৯। অ্যানোফিলিস জাতীয় স্ত্রী মশার কামড়ে — হয়।উত্তর: অ্যানোফিলিস জাতীয় স্ত্রী মশার কামড়ে ম্যালেরিয়া হয়।১০। এইচওয়ানএনওয়ান নামক ভাইরাসের কারণে — রোগ হয়।উত্তর: এইচওয়ানএনওয়ান নামক ভাইরাসের কারণে সোয়াইন ফ্লু রোগ হয়।১১। — মশা সাধারণত সকাল ও সন্ধ্যার আগে কামড়ায়। উত্তর: এডিস মশা সাধারণত সকাল ও সন্ধ্যার আগে কামড়ায়। ১২। স্ট্রেপটোকক্কাস নামক জীবাণু — রোগের জন্য দায়ী।উত্তর: স্ট্রেপটোকক্কাস নামক জীবাণু বাতজ্বর রোগের জন্য দায়ী। ১৩। সাধারণত — বছর বয়সের পর থেকে ছেলেশিশুকে বলা হয় বালক। উত্তর: সাধারণত ছয় বছর বয়সের পর থেকে ছেলেশিশুকে বলা হয় বালক। ১৪। ছয় বছর থেকে দশ বছর পর্যন্ত বয়স হলো —। উত্তর: ছয় বছর থেকে দশ বছর পর্যন্ত বয়স হলো বাল্যকাল।১৫। বয়ঃসন্ধিকালের পরিবর্তন —।উত্তর: বয়ঃসন্ধিকালের পরিবর্তন স্বাভাবিক। ১৬। সরকারি স্বাস্থ্যকেন্দ্রে যক্ষ্মা রোগের — চিকিৎসার ব্যবস্থা রয়েছে। উত্তর: সরকারি স্বাস্থ্যকেন্দ্রে যক্ষ্মা রোগের বিনা মূল্যে চিকিৎসার ব্যবস্থা রয়েছে।১৭। — মশার কামড়ে গোঁদ রোগ হয়।উত্তর: কিউলেক্স মশার কামড়ে গোঁদ রোগ হয়।১৮। দশ বছরের পর থেকে উনিশ বছর বয়স পর্যন্ত সময়টা হলো ছেলেদের ও মেয়েদের — ।উত্তর: দশ বছরের পর থেকে উনিশ বছর বয়স পর্যন্ত সময়টা হলো ছেলেদের ও মেয়েদের বয়ঃসন্ধিকাল। সংক্ষিপ্ত প্রশ্নোত্তর: (প্রতিটির জন্য নম্বর থাকবে ১)১. বায়ুবাহিত রোগ কাকে বলে? উদাহরণ দাও। উত্তর: যেসব রোগের জীবাণু বায়ুর মাধ্যমে ছড়িয়ে পড়ে, তাদের বায়ুবাহিত রোগ বলে। যেমন: হাম, যক্ষ্মা, বসন্ত, ইনফ্লুয়েঞ্জা ইত্যাদি।২. পানিবাহিত রোগ কাকে বলে? উদাহরণ দাও। উত্তর: যেসব রোগ পানির মাধ্যমে ছড়ায়, তাদের পানিবাহিত রোগ বলে। যেমন: কলেরা, ডায়রিয়া, আমাশয়, জন্ডিস ইত্যাদি।৩. সোয়াইন ফ্লু রোগে আক্রান্ত ব্যক্তির শরীরে কত ডিগ্রি ফারেনহাইটের ওপরে জ্বর হয়? উত্তর: সোয়াইন ফ্লু রোগে আক্রান্ত ব্যক্তির শরীরে ১০৪০ ফারেনহাইটের ওপরে জ্বর হয়।৪. শৈশবকাল কাকে বলে?উত্তর: শিশুর জন্মের পর থেকে পাঁচ বছর বয়স পর্যন্ত সময়কে তার শৈশবকাল বলে।৫. কোন সময়কালকে বাল্যকাল বলে? উত্তর: ছয় থেকে দশ বছর বয়স পর্যন্ত সময়কালকে বাল্যকাল বলে। ছেলেদের বলে বালক, মেয়েদের বলে বালিকা। # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল