অধ্যায়-৭প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য প্রাথমিক বিজ্ঞান বিষয়ের অধ্যায়-৭ থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে দেওয়া হলো। রচনামূলক প্রশ্ন/কাঠামোবদ্ধ প্রশ্ন: (প্রতিটির জন্য নম্বর থাকবে ৫)প্রশ্ন: সোয়াইন ফ্লু কী? সোয়াইন ফ্লুর লক্ষণ কী?সোয়াইন ফ্লু সম্পর্কে তুমি তোমার এলাকায় সচেতনতা সৃষ্টির দুটি উপায় লিখো। উত্তর: এইচ ওয়ান এন ওয়ান নামক একধরনের ভাইরাসের কারণে সোয়াইন ফ্লু হয়। আক্রান্ত পশু-পাখির সংস্পর্শে এলে বা অল্প সেদ্ধ মাংস খেলে মানুষ সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়। যদি কারও জ্বর ১০৪০ ফারেনহাইটের ওপরে হয় এবং সঙ্গে নিচের লক্ষণগুলো প্রকাশ পায়, তবে বুঝতে হবে সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়েছে—i. অস্বাভাবিক অবসাদগ্রস্ততা ii. মাথাব্যথা iii. নাক দিয়ে পানি পড়া iv. গলা খুসখুস করা v. ঘন ঘন শ্বাস-প্রশ্বাস অথবা কাশি থাকা vi. ক্ষুধা কম হওয়া vii. মাংসপেশি ও গিঁটে ব্যথা হওয়া viii. ডায়রিয়া অথবা বমি হওয়াসোয়াইন ফ্লু সম্পর্কে আমি আমার এলাকায় নিম্নোক্ত দুটি উপায়ে সচেতনতা সৃষ্টি করব—i. সোয়াইন ফ্লুতে আক্রান্ত হওয়ার কারণ, এর লক্ষণ এবং প্রতিকার সম্পর্কে এলাকার প্রতিটি মানুষকে অবগত করব। ii. বিভিন্ন রকমের পোস্টারে সোয়াইন ফ্লুর ভয়াবহ দিকগুলো তুলে ধরে সেগুলো এলাকার প্রতিটি ঘরবাড়িতে লাগবে। প্রশ্ন: ডেঙ্গু কীভাবে ছড়ায়? ডেঙ্গু প্রতিরোধে কী কী করবে? উত্তর: ডেঙ্গু জীবাণুর বাহক স্ত্রী জাতীয় এডিস মশা। এটি সাধারণত কোনো ভাঙা পাত্র, ফুলের টব, টায়ার ইত্যাদিতে জমে থাকা পানির মধ্যে বংশ বৃদ্ধি করে এবং সকাল ও সন্ধ্যার আগে মানুষকে কামড়ায়। এর ফলে ডেঙ্গু জীবাণু মানুষের শরীরে ছড়িয়ে পড়ে।ডেঙ্গু প্রতিরোধে নিচের ব্যবস্থা গ্রহণ করব— i. এডিস মশার আবাসস্থল, যেমন: কোনো ভাঙা দ্রব্যাদি, ফুলের টব, নারকেলের খোল, টায়ার ইত্যাদিতে পানি যেন না জমে সেদিকে লক্ষ রাখব। ii. এডিস মশার জন্মস্থান কেরোসিন বা কীটনাশক দিয়ে সেগুলো ধ্বংস করে দিতে হবে। iii. বসতবাড়ির আশপাশের ঝোপঝাড় সর্বদা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে যাতে এডিস মশা দিনের বেলায় লুকিয়ে থাকতে না পারে। iv. দিনের বেলায়ও মশারি টাঙিয়ে ঘুমাতে হবে। প্রশ্ন: বাতজ্বর রোগের জীবাণুর নাম কী? বাতজ্বরের লক্ষণ ও প্রতিকার উল্লেখ করো। উত্তর: বাতজ্বর রোগের জীবাণুর নাম স্ট্রেপটোকক্কাস। এ রোগের লক্ষণগুলো নিচে দেওয়া হলো— i. ঘন ঘন জ্বর ও গলাব্যথা হয়।ii. দেহের ওজন কমতে থাকে।iii. হাত বা পায়ের গিঁটে ব্যথা হয়। iv. মাঝেমধ্যে বুকে ব্যথা হয়।বাতজ্বর প্রতিকারের উপায় নিচে দেওয়া হলো: i. বাতজ্বরের লক্ষণ দেখা দিলে যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তারের পরামর্শ নিতে হবে। ii. রোগীর রক্ত ও লালা পরীক্ষা করে এ রোগের সংক্রমণ সম্বন্ধে নিশ্চিত হয়ে চিকিৎসা নিতে হবে। iii. পুষ্টিকর খাদ্য গ্রহণ করতে হবে। iv. এ রোগের চিকিৎসা অবহেলা করলে হূৎপিণ্ডের ক্ষতি হওয়ার আশঙ্কা খুবই বেশি।