কাঁকনমালা আর কাঞ্চনমালাপ্রিয় শিক্ষার্থী, ধারাবাহিক পাঠ আলোচনায় আজ রয়েছে বাংলা বিষয়ের ‘কাঁকনমালা আর কাঞ্চনমালা’ গল্প। প্রদত্ত বাক্যগুলোর ভুল শব্দটি শুদ্ধ করে লেখো:ক) মনের হাহাকার মনে চেপে দুঃখ ভোঘ করতে শুরু করেন রাজা।খ) নকল রানি কাঁকনমালার সে কি দম্ভ!গ) দুঃখিনী কাঞ্চনমালা আস্থাকুঁড়ে বসে মাছ কাটেন।ঘ) সূচবেদা রাজার শরীর ব্যথায় টনটন করত দিনরাত।ঙ) রাখাল বন্দুর বাঁশির সুর শুনে রাজপুত্রের মন খুশিতে ঝলমলিয়ে উঠত।চ) শীতের সকালে সূর্য্য উঠলেই চারপাশ ঝকমকিয়ে ওঠে।উত্তর: ক) মনের হাহাকার মনে চেপে দুঃখ ভোগ করতে শুরু করেন রাজা।খ) নকল রানি কাঁকনমালার সে কী দম্ভ!গ) দুঃখিনী কাঞ্চনমালা আস্তাকুঁড়ে বসে মাছ কাটেন।ঘ) সুচবেঁধা রাজার শরীর ব্যথায় টনটন করত।ঙ) রাখাল বন্ধুর বাঁশির সুর শুনে রাজপুত্রের মন খুশিতে ঝলমলিয়ে উঠত।চ) শীতের সকালে সূর্য উঠলেই চারপাশ ঝকমকিয়ে ওঠে। বিপরীত শব্দ লেখো: সুখ, নির্দয়, মায়া, কান্না, চেনা, অসুন্দর, স্বাদ উত্তর:প্রদত্ত শব্দ বিপরীত শব্দসুখ দুঃখনির্দয় সদয়, দয়ালুমায়া নির্মমকান্না হাসিচেনা অচেনাঅসুন্দর সুন্দরস্বাদ বিস্বাদ।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল