কাঁকনমালা আর কাঞ্চনমালাপ্রিয় শিক্ষার্থী, ধারাবাহিক পাঠ আলোচনায় আজ রয়েছে বাংলা বিষয়ের ‘কাঁকনমালা আর কাঞ্চনমালা’ গল্প। প্রশ্ন: বিপরীত শব্দ লেখো: কষ্ট, নকল, রানি, রাজপুত্র, দম্ভ, নগর, সন্ধ্যা, ভালো, বড়, খুশি, আলো।উত্তর:প্রদত্ত শব্দ বিপরীত শব্দকষ্ট আরামনকল আসলরানি রাজারাজপুত্র রাজকন্যাদম্ভ বিনয়নগর গ্রামসন্ধ্যা সকালভালো মন্দবড় ছোটখুশি অখুশিআলো আঁধারপ্রশ্ন: বাক্য রচনা করো: নিঝুম, সুখ, রাজপুত্র, প্রতিজ্ঞা, টনটন, ময়ূর, পদ্মলতা, চিনচিন, ঝলমল, বাঁশি, রাজ্য, বিলাপ, ব্যবহার।উত্তর: নিঝুম— নিঝুম দুপুরে রাখাল বাঁশি বাজায়।সুখ— বন্ধুর জন্য বাঁশি বাজিয়ে রাখাল বড় সুখ পায়।রাজপুত্র— রাজপুত্র তার বন্ধু রাখালের গলা জড়িয়ে বসে বাঁশির সুর শোনে।প্রতিজ্ঞা— প্রতিজ্ঞা ভঙ্গ করা উচিত নয়।টনটন— সুচবেঁধা বাজার শরীর ব্যথায় টনটন করে।ময়ূর— ময়ূর দেখতে খুব সুন্দর।পদ্মলতা— কাঞ্চনমালা উঠানে পদ্মলতা আঁকেন।চিনচিন— রাজার সুচবেঁধা শরীর চিনচিন করে জ্বলতে থাকে।ঝলমল— শীতের সকালে সূর্য উঠলেই চারপাশ ঝলমল করে ওঠে।বাঁশি— রাখাল বন্ধুর বাঁশির সুর রাজপুত্রের খুব ভালো লাগে।রাজ্য— রাজার অসুস্থতায় রাজ্য সংসার অচল হয়ে যায়।বিলাপ— কাঞ্চনমালা মাছ কাটেন আর চোখের জল ফেলে বিলাপ করেন।ব্যবহার— নকল রানির ব্যবহারে সবাই দুঃখ পায়।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল