প্রাথমিক শিক্ষা সমাপনীর প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-৮প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ তোমাদের অষ্টম অধ্যায়ের ‘আমাদের দায়িত্ব ও কর্তব্য’ থেকে শূন্যস্থান পূরণ নিয়ে আলোচনা করছি। সংক্ষিপ্ত উত্তর দাও।প্রশ্ন: নাগরিকের প্রধান কর্তব্য কী?উত্তর: নাগরিকের প্রধান কর্তব্য হলো রাষ্ট্রের প্রতি অনুগত থাকা।প্রশ্ন: গ্যাসের চুলার চাবি কেন বন্ধ রাখবে?উত্তর: আমাদের গ্যাস সম্পদ সীমিত। এ সীমিত সম্পদের যেন অপচয় না হয়, তাই ব্যবহারের পর আমরা গ্যাসের চুলার চাবি বন্ধ রাখব।প্রশ্ন: গৃহে নিরাপত্তার অভাব হলে কী হয়?উত্তর: গৃহে নিরাপত্তার অভাব হলে পরিবারের শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি নষ্ট হয়।প্রশ্ন: জেব্রাক্রসিং কী?উত্তর: রাস্তার ওপর আড়াআড়ি দাগ দেওয়া অংশকে জেব্রাক্রসিং বলে। এখান দিয়ে মানুষ রাস্তা পার হয়। যখন ট্রাফিক সিগন্যালে লালবাতি জ্বলে, তখন এখান দিয়ে পথচারী পারাপার হয়।প্রশ্ন: কয়েকটি সামাজিক সম্পদের নাম লেখো।উত্তর: রাস্তাঘাট, পুল-সেতু, যানবাহন, গাছপালা, খেত, পুকুর, পার্ক, ক্লাব ইত্যাদি।প্রশ্ন: একজন নাগরিক কত বছর বয়সে ভোটার হতে পারেন?উত্তর: একজন নাগরিক ১৮ বছর বয়সে ভোটার হতে পারেন।প্রশ্ন: ভেজা হাতে বৈদ্যুতিক তার ধরা ঠিক নয় কেন?উত্তর: ভেজা হাত বেশি বিদ্যুৎ পরিবাহী। সহজেই মানুষ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়তে পারে। এ জন্য ভেজা হাতে বৈদ্যুতিক তার ধরা ঠিক নয়।প্রশ্ন: প্রাথমিক চিকিৎসা কাকে বলে?উত্তর: আকস্মিক কোনো দুর্ঘটনা ঘটলে আহত ব্যক্তিকে প্রথমে সেবা করা এবং সাময়িকভাবে তাকে আরাম প্রদানের জন্য জরুরি ভিত্তিতে যে চিকিৎসা দেওয়া হয়, তাকে প্রাথমিক চিকিৎসা বলে।প্রশ্ন: জমে থাকা গ্যাসে আগুন জ্বালালে কেন দুর্ঘটনা ঘটতে পারে?উত্তর: জমে থাকা গ্যাসে আগুন জ্বালালে অক্সিজেনের অভাবে দুর্ঘটনা ঘটতে পারে।প্রশ্ন: প্রাথমিক চিকিৎসা বাক্সে কী কী যন্ত্রপাতি থাকে?উত্তর: প্রাথমিক চিকিৎসা বাক্সে তুলা, ব্যান্ডেজ, জীবাণুনাশক, থার্মোমিটার, কাঁচি, টেপ ইত্যাদি যন্ত্রপাতি থাকে।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল