অধ্যায়-৯প্রিয় শিক্ষার্থী, শুভেচ্ছা রইল। আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় বইয়ের অধ্যায় নবম থেকে ধারাবাহিকভাবে আলোচনা করছি। তোমরা খুব মনোযোগসহকারে অনুশীলন করবে। শূন্যস্থানে প্রযোজ্য শব্দ বা শব্দসমূহ লেখো।প্রশ্ন: কী কী ক্ষেত্রে অটিস্টিক শিশু অতি সংবেদনশীল থাকে?উত্তর: আলো, শব্দ, গতি, স্পর্শ, ঘ্রাণ বা স্বাদের ক্ষেত্রে অটিস্টিক শিশু অতি সংবেদনশীল থাকে।প্রশ্ন: অটিস্টিক শিশু কী লেখাপড়া করতে পারে?উত্তর: অটিস্টিক শিশু শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ। তাই কোনো কোনো অটিস্টিক শিশু অন্য শিশুদের মতোই লেখাপড়া করতে পারে। সংক্ষেপে উত্তর দাও।প্রশ্ন: কোন শিশুদের অটিস্টিক শিশু বলে?উত্তর: আমাদের আশপাশে কতিপয় শিশুর আচরণে ‘অটিজম’ নামের একটি বিকাশগত সমস্যা দেখা যায়। এদের সঙ্গে কিছু কিছু বিষয়ে আমাদের মিল আছে আবার অনেক বিষয়ে অমিলও আছে। স্বাভাবিক আচরণ অনেক সময় এদের মধ্যে দেখা যায় না। এই সমস্যা আক্রান্ত শিশুদের অটিস্টিক শিশু বলে।প্রশ্ন: অটিস্টিক বন্ধুদের দুইটি বৈশিষ্ট্য উল্লেখ করো।উত্তর: অটিস্টিক বন্ধুদের দুইটি বৈশিষ্ট্য নিচে উল্লেখ করা হলো:১. সব কাজ বা বিষয় একই নিয়মে করতে চায়। দৈনিক কাজের রুটিন বদল হলে খুবই উত্তেজিত হয়।২. কোনো একটি বিশেষ খেলনা বা জিনিসের প্রতি প্রবল আকর্ষণ থাকে এবং সেটি সব সময় সঙ্গে রাখে।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল