অধ্যায়-৮প্রিয় শিক্ষার্থী, শুভেচ্ছা রইল। আজ প্রাথমিক বিজ্ঞান বিষয়ের অধ্যায়-৮ থেকে সঠিক উত্তর দেওয়া হলো। সঠিক উত্তরটি খাতায় লেখো।প্রশ্ন: নিচের কোনটি সঠিক?ক. চাঁদ একটি নক্ষত্র খ. চাঁদ একটি উপগ্রহ গ. চাঁদ একটি গ্রহ ঘ. চাঁদ একটি গ্রহাণু।উত্তর: খ. চাঁদ একটি উপগ্রহ প্রশ্ন: দিন-রাত্রির কারণ হলো—ক. পৃথিবী সূর্যের চার পাশে ঘোরে খ. সূর্য উদয় হয় ও অস্ত যায় গ. পৃথিবী নিজ অক্ষের ওপর পাক খায় ঘ. চাঁদ পৃথিবীর চার পাশে ঘোরে উত্তর: গ. পৃথিবী নিজ অক্ষের ওপর পাক খায়প্রশ্ন: ঋতু পরিবর্তন হয় কেন?ক. পৃথিবীর আহ্নিক গতির জন্য খ. পৃথিবীর বার্ষিক গতির জন্য গ. পৃথিবীর কক্ষপথ উপবৃত্তাকার বলে ঘ. সূর্যের তাপের পরিবর্তনে উত্তর: খ. পৃথিবীর বার্ষিক গতির জন্যপ্রশ্ন: কোনটি সৌরজগতের বস্তু নয়?ক. পৃথিবী খ. ধূমকেতু গ. গ্যালাক্সি ঘ. চাঁদ উত্তর: গ. গ্যালাক্সিপ্রশ্ন: পৃথিবীর মেরুরেখাটি কক্ষের সঙ্গে কত ডিগ্রি কোণ করে আছে?ক. ৫০ ডিগ্রি খ. ৬০ ডিগ্রি গ. ৬৬ ডিগ্রি ঘ. ৭৬ ডিগ্রি উত্তর: গ. ৬৬ ডিগ্রিপ্রশ্ন: সৌরজগৎ কোন গ্যালাক্সির সদস্য?ক. ছায়াপথ খ. নক্ষত্র গ. ধূমকেতু ঘ. নীহারিকা উত্তর: ক. ছায়াপথপ্রশ্ন: নিচের কোনটি উপগ্রহ?ক. সূর্য খ. মঙ্গল গ. শনি ঘ. চাঁদ উত্তর: ঘ. চাঁদপ্রশ্ন: পৃথিবী তার নিজের অক্ষের ওপর পাক খায়—এটি কোন বিজ্ঞানী বলেছেন?ক. গ্যালিলিও খ. নিউটন গ. কেপলার ঘ. কোপার্নিকাস উত্তর: ঘ. কোপার্নিকাসপ্রশ্ন: সূর্যে প্রধানত কোন কোন গ্যাস রয়েছে?ক. অক্সিজেন ও নাইট্রোজেন খ. নাইট্রোজেন ও হিলিয়াম গ. হাইড্রোজেন ও অক্সিজেন ঘ. হাইড্রোজেন ও হিলিয়ামউত্তর: ঘ. হাইড্রোজেন ও হিলিয়াম।# পরবর্তী অংশ ছাপা হবে আগামী সংখ্যায়