অধ্যায়-৮ প্রিয় শিক্ষার্থী, শুভেচ্ছা রইল। আজ প্রাথমিক বিজ্ঞান বিষয়ের অধ্যায়-৮ থেকে সঠিক উত্তর দেওয়া হলো। সঠিক উত্তরটি খাতায় লেখো।প্রশ্ন: সৌরজগতের কেন্দ্রীয় নক্ষত্র কোনটি?ক. সূর্য খ. শুক্র গ. শনি ঘ. পৃথিবী উত্তর: ক. সূর্যপ্রশ্ন: নিচের কোনটি নক্ষত্র?ক. শুক্র খ. চাঁদ গ. সূর্য ঘ. ইউরোনাস উত্তর: গ. সূর্যপ্রশ্ন: পৃথিবী আপন অক্ষের ওপর দিনে কয়বার পাক খায়?ক. একবার খ. দুবার গ. ৩৬৫ বার ঘ. ৩৬৬ বার উত্তর: ক. একবারপ্রশ্ন: পৃথিবীর কক্ষপথের আকার কেমন?ক. বৃত্তাকার খ. উপবৃত্তাকার গ. বর্গাকার ঘ. আয়তাকার উত্তর: খ. উপবৃত্তাকারপ্রশ্ন: কত দিনে চান্দ্রমাস পূর্ণ হয়?ক. ২৭১/২ দিনে খ. ২৮১/২ দিন গ. ২৯১/২ দিন ঘ. ৩০ দিন উত্তর: গ. ২৯১/২ দিনপ্রশ্ন: পৃথিবীকে কেন্দ্র করে ঘোরে কোনটি?ক. শুক্র খ. শনি গ. সূর্য ঘ. চাঁদ উত্তর: ঘ. চাঁদ শূন্যস্থান পূরণ করো:প্রশ্ন: ছায়াপথে অসংখ্য — আছে।উত্তর: ছায়াপথে অসংখ্য নক্ষত্র আছে।প্রশ্ন: বিপুলসংখ্যক গ্যালাক্সি ও এদের মধ্যবর্তী স্থান মিলে —। উত্তর: বিপুলসংখ্যক গ্যালাক্সি ও এদের মধ্যবর্তী স্থান মিলে মহাবিশ্ব।প্রশ্ন: বিজ্ঞানের লক্ষ্য হলো নানা ঘটনার মধ্যে — উদ্ঘাটন।উত্তর: বিজ্ঞানের লক্ষ্য হলো নানা ঘটনার মধ্যে সম্পর্ক উদ্ঘাটন।প্রশ্ন: তত্ত্ব সৃষ্টি করতে — চিন্তা প্রয়োজন।উত্তর: তত্ত্ব সৃষ্টি করতে উদ্ভাবনী চিন্তা প্রয়োজন।প্রশ্ন: চাঁদের নিজস্ব — নেই।উত্তর: চাঁদের নিজস্ব আলো নেই।প্রশ্ন: বাংলাদেশে শীতকালে আমরা সূর্য — থাকি।উত্তর: বাংলাদেশে শীতকালে আমরা সূর্য দূরে থাকি।প্রশ্ন: সূর্যের মতো অনেক নক্ষত্র মিলে যে বিশাল একেকটি সমাবেশ, তাকে বলে —।উত্তর: সূর্যের মতো অনেক নক্ষত্র মিলে যে বিশাল একেকটি সমাবেশ, তাকে বলে গ্যালাক্সি।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল