অধ্যায়-৮ প্রিয় শিক্ষার্থী, শুভেচ্ছা রইল। আজ প্রাথমিক বিজ্ঞান বিষয়ের অধ্যায়-৮ থেকে সঠিক উত্তর দেওয়া হলো। রচনামূলক প্রশ্ন: (প্রতিটি প্রশ্নের উত্তরে নম্বর থাকবে ৫) প্রশ্ন: পৃথিবী, চাঁদ ও সূর্যের মডেল ব্যবহার করে চাঁদের দশা পরিবর্তনের ব্যাখ্যা প্রদর্শন করো।উত্তর: রাতের আকাশে চাঁদকে কখনো বড় দেখায় পূর্ণ থালার মতো। কখনো অর্ধেক থালার মতো, কখনো বা কাস্তের মতো। চাঁদের এরূপ দশা পরিবর্তনের কিছু কারণ আছে। আমরা জানি, সূর্যের আলো একসঙ্গে চাঁদের অর্ধেকটা আলোকিত করে, বাকি অর্ধেকটা অন্ধকারে থাকে। চাঁদ পৃথিবীকে প্রদক্ষিণ করার ফলে কখনো কখনো চাঁদের আলোকিত অংশের পুরোটাই দেখা যায়। আবার কখনো আলোকিত অর্ধেক গোলকের অংশ বিশেষ দেখা যায়। সেই সঙ্গে অন্ধকারে থাকা অর্ধাংশের অংশবিশেষও দেখা যায়। এর ফলে চাঁদের অন্ধকার অংশ কখনো কখনো পৃথিবীর দিকে থাকে। চাঁদ পৃথিবীর চার দিকে ঘুরতে ঘুরতে একসময় পৃথিবী ও সূর্যের মাঝখানে চলে আসে। এতে তখন অমাবস্যা দেখা যায়। কিন্তু চাঁদ পৃথিবীকে প্রদক্ষিণ করার পরবর্তী পর্যায়ে এর আলোকিত অংশের অংশ বিশেষ পৃথিবীর দিকে চলে আসে। এর ফলে তখন ফালি চাঁদ দেখা যায়। এই পরিবর্তনটি পর্যায়ক্রমে ঘটে বিধায় ২৯.৫ দিন পর চাঁদ যখন এর পরিক্রমা শেষ করে, তখন চান্দ্রমাস পূর্ণ হয়।প্রশ্ন: ঋতু পরিবর্তন হয় কেন?উত্তর: পৃথিবীর বার্ষিক গতির ফলে ঋতুর পরিবর্তন হয়। পৃথিবী সূর্যের চার পাশে ৩৬৫ দিন ৬ ঘণ্টায় একবার চক্রাকারে ঘুরে আসে। এ ক্ষেত্রে পৃথিবী যে পথে সূর্যকে প্রদক্ষিণ করে, তা বৃত্তাকার নয় বরং উপবৃত্তাকার। এর ফলে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কখনো কমে আবার কখনো একটু বৃদ্ধি পায়, সে কারণে পৃথিবীতে ভিন্ন ভিন্ন সময়ে তাপের তারতম্য দেখা যায়। তবে পৃথিবী সূর্যের চার পাশে ঘুরছে একটু হেলে। যার ফলে পৃথিবীর মেরুরেখাটি কক্ষের সঙ্গে ৬৬ ডিগ্রি কোণ করে থাকে। মূলত সূর্যকে প্রদক্ষিণকালে পৃথিবীর অক্ষের হেলানো অবস্থাই ঋতু পরিবর্তনের জন্য দায়ী। পৃথিবীর উত্তর গোলার্ধ যখন সূর্যের দিকে ঝুঁকে থাকে, তখন সূযরশ্মি অপেক্ষাকৃত খাড়াভাবে ওই গোলার্ধে এসে পড়ে, ওই সময়টা উত্তর গোলার্ধে তখন গ্রীষ্মকাল। কিন্তু ওই সময় দক্ষিণ গোলার্ধে উল্টো ব্যাপারটি ঘটে বলে সেখানে তখন শীতকাল। সুতরাং, দেখা যাচ্ছে, পৃথিবীর বার্ষিক গতির ফলেই ঋতুর পরিবর্তন হয়।