প্রাথমিক শিক্ষা সমাপনীর প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবাক জলপানপ্রিয় শিক্ষার্থী। বাংলা বিষয়ের ওপর ধারাবাহিক পাঠ আলোচনায় তোমাদের স্বাগত জানাচ্ছি। আলোচ্যসূচিতে আজ রয়েছে সুকুমার রায় রচিত নাটিকা ‘অবাক জলপান’। প্রশ্ন: প্রদত্ত বাক্যগুলোর ভুল শব্দটি শুদ্ধ করে লেখো।(ক) গৃহস্ত লোকের অনেক রকম কাজ থাকে।(খ) জমিদার বাড়িতে বড়কন্ধাজ থাকে।(গ) তেষ্ঠায় যেন ছাতি ফেটে যাচ্ছে।(ঘ) ফকিরের রূক্ষমুর্তি দেখেও মানুষ তার সেবা করে।(ঙ) আকাঙ্খা থাকলে মানুষ জীবনে উন্নতি করতে পারে।উত্তর: (ক) গৃহস্থ লোকের অনেক রকম কাজ থাকে।(খ) জমিদারবাড়িতে বরকন্দাজ থাকে।(গ) তেষ্টায় যেন ছাতি ফেটে যাচ্ছে।(ঘ) ফকিরের রুক্ষমূর্তি দেখেও মানুষ তার সেবা করে।(ঙ) আকাঙ্ক্ষা থাকলে মানুষ জীবনে উন্নতি করতে পারে।প্রশ্ন: বিরাম চিহ্ন বসিয়ে অনুচ্ছেদটি পুনরায় লেখো।তাহলে রাপু তোমার গাঁয়ে বসে জল খেলেই পারতে পাঁচ ক্রোশ পথ হেঁটে জল খেতে আসবার দরকার কী ছিল যা হয় একটু হলেই হলো ও আবার কী রকম কথা আর অমন তাচ্ছিল্য করে বলবারই বা দরকার কীউত্তর: তাহলে বাপু, তোমার গাঁয়ে বসে জল খেলেই পারতে? পাঁচ ক্রোশ পথ হেঁটে জল খেতে আসবার দরকার কী ছিল? ‘যা হয় একটু হলেই হলো’ ও আবার কী রকম কথা? আর অমন তাচ্ছিল্য করে বলবারই বা দরকার কী?প্রশ্ন: ‘বোবা জল’ বলতে কী বোঝায়?উত্তর: ‘বোবা জল বলতে পরিশ্রুত জলকে বোঝায়। ইংরেজিতে এই জলকে বলা হয় ‘ডিস্টিল ওয়াটার’। এই জল বিশেষ কাজের জন্য কৃত্রিমভাবে তৈরি করা হয়। বোবা জল প্রাকৃতিক জলের চেয়ে আলাদা। এই জলে কোনো স্বাদ নেই।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল