প্রাথমিক শিক্ষা সমাপনীর প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-১ প্রিয় শিক্ষার্থীরা, আজ প্রাথমিক বিজ্ঞানের ১ম অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ ‘সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো’ দেওয়া হলো। সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো:১. সালোকসংশ্লেষণ কখন ঘটে থাকে?ক. সব সময় খ. দিনে গ. রাতে ঘ. সকালে উত্তর: দিনে২. উদ্ভিদের পরাগায়ন ঘটে নিচের কোনগুলোর মাধ্যমে?ক. গরু, ছাগল খ. কীটপতঙ্গ, পাখি গ. বায়ু, পানি ঘ. বাতাস, অক্সিজেন উত্তর: কীটপতঙ্গ, পাখি৩. বিভিন্ন প্রাণী ও কীটপতঙ্গের আবাসস্থল কোনটি?ক. নদী খ. পাহাড় গ. উদ্ভিদ ঘ. বাড়িউত্তর: উদ্ভিদ৪. উদ্ভিদের পাতায় যে সবুজ কণিকা রয়েছে তার নাম কী?ক. প্লাস্টিক খ. নিউক্লিয়াস গ. শিরা ঘ. ক্লোরোফিলউত্তর: ঘ. ক্লোরোফিল৫. উদ্ভিদ ও প্রাণী কোনটি ছাড়া বাঁচতে পারে না?ক. বায়ু খ. পানি গ. বায়ু ও পানি ঘ. অক্সিজেনউত্তর: গ. বায়ু ও পানি৬. উদ্ভিদের কোন অংশ প্রাণীর মাধ্যমে বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে?ক. কাণ্ড খ. পাতা গ. ফুল ঘ. বীজউত্তর: বীজ৭. পৃথিবীর সব প্রাণী খাদ্যের জন্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উদ্ভিদের ওপর নির্ভরশীল। কারণ—ক. প্রাণী নিজে খাদ্য তৈরি করতে পারে না খ. উদ্ভিদ নিজের খাদ্য ব্যবহার করে না গ. খাদ্যের অপচয় রোধ করার জন্য ঘ. উদ্ভিদ নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে নাউত্তর: প্রাণী নিজে খাদ্য তৈরি করতে পারে না৮. নিচের কোনগুলো একে অপরের ওপর নির্ভরশীল?ক. মানুষ ও ছাগল খ. গরু ও ছাগল গ. হাঁস ও মুরগি ঘ. উদ্ভিদ ও প্রাণীউত্তর: উদ্ভিদ ও প্রাণী৯. উদ্ভিদ সূর্যের আলোর সাহায্যে তৈরিকৃত খাদ্য কী করে?ক. সংরক্ষণ করে খ. বাতাসে ছড়িয়ে দেয় গ. খেয়ে ফেলে ঘ. মাটিতে মিশে যায়উত্তর: সংরক্ষণ করে।১০. জড় পরিবেশের উপাদান নিচের কোনগুলো?ক. আম ও জামগাছ খ. বাঘ ও সিংহ গ. পাহাড় ও সমুদ্র ঘ. পুকুর ও মাছ উত্তর: পাহাড় ও সমুদ্র১১. খাদ্যশৃঙ্খলের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? ক. ঘাসফড়িং তৃণজাতীয় উদ্ভিদ সাপ  ব্যাঙখ. ব্যাঙ  ঘাসফড়িং  তৃণজাতীয় উদ্ভিদ  সাপগ. সাপ  ঘাস ফড়িং  তৃণজাতীয় উদ্ভিদ  ব্যাঙঘ. তৃণজাতীয় উদ্ভিদ  ঘাসফড়িং  ব্যাঙ  সাপউত্তর: তৃণজাতীয় উদ্ভিদ  ঘাসফড়িং  ব্যাঙ  সাপ১২. নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে নিচের কোনটি?ক. মানুষ খ. ছাগল গ. গরু ঘ. ঘাসউত্তর: ঘাস১৩. উদ্ভিদের সবুজ পাতার ক্লোরোফিল সূর্যের আলোক শক্তিকে কী করে?ক. শোষণ খ. বিকিরণ গ. সংশ্লেষণ ঘ. সংযোজনউত্তর: শোষণ।