প্রাথমিক শিক্ষা সমাপনীর প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনুশীলনী ৮(ক)প্রিয় শিক্ষার্থী, আগের ধারাবাহিকতায় গণিত বিষয়ের ওপর আলোচনায় আজ রয়েছে দশমিক ভগ্নাংশের গুণসংক্রান্ত অনুশীলনী ৮ (ক)। দশমিক ভগ্নাংশকে দশমিক ভগ্নাংশ দিয়ে গুণ করার নিয়ম: দশমিক ভগ্নাংশকে দশমিক ভগ্নাংশ দিয়ে গুণ করার ক্ষেত্রে প্রথমে দশমিক বিন্দু বর্জন করে পূর্ণ সংখ্যার গুণের মতো সাধারণভাবে গুণ করতে হয়। এরপর গুণ্য ও গুণকের দশমিক বিন্দুর ডান পাশে যতগুলো অঙ্ক রয়েছে গুণফলের ডান দিক থেকে তত ঘর পূর্বে দশমিক বিন্দু বসিয়ে দিলে গুণফল পাওয়া যায়। এ সম্পর্কে আগামী সংখ্যায় বিস্তারিত আলোচনা করা হবে।প্রশ্ন: ০.৬৪ ০.৪৩ = কত?এই গুণটি সমাধান করতে পারি এভাবে—সমাধান: ০.৬৪০.৪৩ এখানে, ৬৪৪৩ ১৯২ ২৫৬০ ২৭৫২ ০.৬৪ ০.৪৩ = ০.২৭৫২উল্লিখিত উদাহরণের আলোকে অনুশীলনী ৮(ক) -এর ১ (ক) থেকে (ঠ) পর্যন্ত সমাধান করে নিতে পারবে। এবার এসো, এই অনুশীলনীর অপর সমস্যাগুলোর সমাধান দেখা যাক।প্রশ্ন: ১ মিটার ৩৯.৩৭ ইঞ্চির সমান হলে, ১২ মিটারে কত ইঞ্চি?সমাধান: ১ মিটার সমান ৩৯.৩৭ ইঞ্চি  ১২ ” ” (৩৯.৩৭ ১২) ইঞ্চি = ৪৭২.৪৪ ইঞ্চি এখানে, ৩৯৩৭১২ ৭৮৭৪ ৩৯৩৭০ ৪৭২৪৪ ৩৯.৩৭ ১২ = ৪৭২.৪৪প্রশ্ন: ১ ইঞ্চি সমান ২.৫৪ সেন্টিমিটার হলে, ৮.৫ ইঞ্চিতে কত সেন্টিমিটার?সমাধান: ১ ইঞ্চি সমান ২.৫৪ সেন্টিমিটার ৮.৫ ” ” (২.৫৪৮.৫) সেন্টিমিটার = ২১.৫৯ সেন্টিমিটার এখানে, ২৫৪৮৫ ১২৭০ ২০৩২০ ২১৫৯০ ২.৫৪ ৮.৫ = ২১.৫৯০ বা ২১.৫৯প্রশ্ন: একটি পেনসিলের দাম ১৫.৭৫ টাকা হলে, এক ডজন পেনসিলের দাম কত?সমাধান: আমরা জানি, ১ ডজন = ১২টিএখন, ১টি পেনসিলের দাম ১৫.৭৫ টাকা ১২ ” ” (১৫.৭৫১২) টাকা = ১৮৯.০০ টাকা বা ১৮৯ টাকা এখানে, ১৫.৭৫ ১২ ৩১৫০ ১৫৭৫০ ১৮৯০০ ১৫.৭৫ ১২ = ১৮৯.০০ = ১৮৯।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল