অনুশীলনী ৮(ক) প্রিয় শিক্ষার্থী, আগের ধারাবাহিকতায় গণিত বিষয়ের ওপর আলোচনায় আজ রয়েছে দশমিক ভগ্নাংশের গুণসংক্রান্ত অনুশীলনী ৮ (ক)। প্রশ্ন: ১ ইঞ্চি সমান ২.৫৪ সেন্টিমিটার হলে, ৮.৫ ইঞ্চিতে কত সেন্টিমিটার?সমাধান: ১ ইঞ্চি সমান ২.৫৪ সেন্টিমিটার ৮.৫ ” ” (২.৫৪৮.৫) সেন্টিমিটার = ২১.৫৯ সেন্টিমিটার এখানে, ২৫৪৮৫ ১২৭০ ২০৩২০ ২১৫৯০ ২.৫৪ ৮.৫ = ২১.৫৯০ বা ২১.৫৯ উত্তর: ২১.৫৯ সেন্টিমিটার।প্রশ্ন: একটি পেনসিলের দাম ১৫.৭৫ টাকা হলে, এক ডজন পেনসিলের দাম কত?সমাধান: আমরা জানি, ১ ডজন = ১২টিএখন, ১টি পেনসিলের দাম ১৫.৭৫ টাকা ১২ ” ” (১৫.৭৫১২) টাকা = ১৮৯.০০ টাকা বা ১৮৯ টাকা এখানে, ১৫.৭৫ ১২ ৩১৫০ ১৫৭৫০ ১৮৯০০ ১৫.৭৫ ১২ = ১৮৯.০০ = ১৮৯ টাকা।উত্তর: ১৮৯ টাকা।প্রশ্ন: একটি গাড়ি ঘণ্টায় ৪২.৫ কিলোমিটার যায়। গাড়িটি ১৫.৩ ঘণ্টায় কত কিলোমিটার যাবে?সমাধান: গাড়িটি ১ ঘণ্টায় যায় ৪২.৫ কিলোমিটার ১৫.৩ ”(৪২.৫১৫.৩) কিলোমিটার = ৬৫০.২৫ কিলোমিটার এখানে, ৪২৫ ১৫৩ ১২৭৫ ২১২৫০ ৪২৫০০ ৬৫০২৫ ৪২.৫ ১৫.৩ = ৬৫০.২৫উত্তর: ৬৫০.২৫ কিলোমিটার।প্রশ্ন: ঊর্মি ও মৌমি যথাক্রমে এক কুড়ি লিচুর ০.৫ অংশ ও ০.৪ অংশ করে নিল। প্রত্যেকে কয়টি করে লিচু পেল?সমাধান: আমরা জানি, এক কুড়ি = ২০টিঊর্মি পেল = ২০টি লিচুর ০.৫ অংশ = ২০-এর ০.৫ অংশ = (২০ ০.৫)টি = ১০.০টিঅতএব, ঊর্মি পেল ১০টি লিচু।আবার, মৌমি পেল = ২০টি লিচুর ০.৪ অংশ = ২০-এর ০.৪ অংশ = (২০.৪)টি = ৮.০টিঅতএব, মৌমি পেল ৮টি লিচু।উত্তর: ৮টি লিচু।প্রশ্ন: এক লিটার দুধের দাম ৪৫.৭৫ টাকা। শামীম ২ লিটার দুধ কিনে দুধওয়ালাকে ১০০ টাকা দিল। শামীম কত টাকা ফেরত পাবে?সমাধান: এখানে, ১ লিটার দুধের দাম ৪৫.৭৫ টাকা ২ ” ” ” (৪৫.৭৫২) টাকা = ৯১.৫০ টাকাএখন, শামীম দুধওয়ালাকে দিল ১০০.০০ টাকা ২ লিটার দুধের দাম হলো (-) ৯১.৫০ টাকা শামীম ফেরত পাবে = ৮.৫০ টাকাউত্তর: ৮.৫০ টাকা।