প্রাথমিক শিক্ষা সমাপনীর প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দরবনের প্রাণীপ্রিয় শিক্ষার্থী, শুভেচ্ছা রইল। আজ রয়েছে বাংলা বিষয়ের প্রবন্ধ ‘সুন্দরবনের প্রাণী’। প্রশ্ন: প্রদত্ত যুক্তবর্ণ ব্যবহার করে শব্দ গঠন করো এবং বাক্যে প্রয়োগ দেখাও। শ্ব, ঙ্গ, ন্দ, ণ্ড, ম্প, প্ত, শ্চ, জ্ঞ, ল্ল, ঘ্ন, ঙ্গ, স্ট্র, স্ম, দ্ব, ষ্ট, ম্প, ন্ত, হ্ন, স্থ, ন্ব, ধ্ব, ন্দ্র, ট্ট, ঞ্চ, স্ব, দ্ধ, ক্ষ।উত্তর: প্রদত্ত যুক্তবর্ণ শব্দ বাক্য শ্ব বিশ্ব এই বিশ্ব অনেক বড়। ঙ্গ বেঙ্গল রয়্যাল বেঙ্গল টাইগার পৃথিবীর সেরা প্রজাতির বাঘ। ন্দ আনন্দ পাখি চায় ওড়ার আনন্দ। ন্ড গন্ডার গন্ডার তার বিরাট বপু নিয়ে চমৎকার সাঁতার কাটতে পারে। ম্প সম্পূর্ণ সুন্দরবনে গন্ডার এখন সম্পূর্ণভাবে অবলুপ্ত। প্ত বিলুপ্ত বাংলাদেশে কিছু কিছু জীবজন্তু প্রায় বিলুপ্ত হয়ে গেছে। শ্চ নিশ্চিহ্ন সুন্দরবনের গন্ডার এখন নিশ্চিহ্ন হয়ে গেছে। জ্ঞ জ্ঞানী কথায় আছে মূর্খ বন্ধুর চেয়ে জ্ঞানী শত্রু ভালো। ল্ল আল্লাহ মহান আল্লাহ তায়ালা আমাদের সৃষ্টিকর্তা। ঘ্ন নির্বিঘ্ন যাত্রীরা নির্বিঘ্নে নদী পার হলো স্ট্র অস্ট্রিয়া অস্ট্রিয়া ইউরোপ মহাদেশের একটি দেশ। দ্ব দ্বারা তোমার দ্বারা এ কাজ হবে না। ষ্ট বৃষ্টি বর্ষাকালে বেশি বৃষ্টিপাত হয়। হ্ন মধ্যাহ্ন মধ্যাহ্নে সূর্যের তাপ বেশি থাকে। ন্ব অন্বেষণ জ্ঞান অন্বেষণ করো। ন্দ্র চন্দ্রা চন্দ্রা একটি স্থানের নাম। ঞ্চ চঞ্চল মেয়েটি বেশ চঞ্চল। স্ব স্বভাব ছেলেটির স্বভাব ভালো। দ্ধ বৃদ্ধ লোকটি বৃদ্ধ। ঙ্গ মঙ্গল সবার মঙ্গল কামনা করা উচিত। স্ম স্মরণীয় ড. মুহাম্মদ শহীদুল্লাহ্ স্মরণীয় ব্যক্তি। ম্প কম্পাস কম্পাস দিয়ে দিক নির্ণয় করা হয়। ন্ত ভ্রান্ত ভ্রান্ত নীতি গ্রহণ কোরো না। স্থ সুস্থ সুস্থ থাকতে শাকসবজি খেতে হবে। ধ্ব ধ্বনি শাহবাগে জনতার জয়ধ্বনি ছিল। ট্ট টাট্টু শিশুপার্কে টাট্টু ঘোড়া আছে। ত্ত্ব মহত্ত্ব তার মহত্ত্ব অনেক। ক্ষ বৃক্ষ সবুজ বৃক্ষ পরিবেশ ভালো রাখে।প্রশ্ন: প্রদত্ত শব্দগুলোর বিপরীত শব্দ লেখো।প্রচুর, দক্ষ, স্থানীয়, দেশি, শেষ, ধ্বংস, বিঘ্ন, খাদ্য, দেখা, উপকারপ্রদত্ত শব্দ বিপরীত শব্দ প্রদত্ত শব্দ বিপরীত শব্দপ্রচুর অপ্রচুর দক্ষ অদক্ষ স্থানীয় অস্থানীয় দেশি বিদেশি শেষ শুরু ধ্বংস সৃষ্টি বিঘ্ন নির্বিঘ্ন খাদ্য অখাদ্য দেখা অদেখা উপকার অপকার।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল