প্রাথমিক শিক্ষা সমাপনীর প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কবিতা  কাঁকনমালা আর কাঞ্চনমালাপ্রিয় শিক্ষার্থী, শুভেচ্ছাসহ স্বাগত জানাচ্ছি আজকের পড়াশোনায়। ধারাবাহিক পাঠ আলোচনায় আজ রয়েছে বাংলা বিষয়ের ‘কাঁকনমালা আর কাঞ্চনমালা’ গল্প। এসো তাহলে আজকের পাঠ শুরু করা যাক। প্রদত্ত শব্দগুলোর সমার্থক শব্দ লেখো।আকুল, সর্বাঙ্গে, ফরমাস, ঘোর, ফুরসত, দম্ভ, রক্ষীউত্তর:প্রদত্ত শব্দ সমার্থক শব্দআকুল চঞ্চল, অস্থিরসর্বাঙ্গে সারা শরীরে, আষ্টেপৃষ্ঠেফরমাস হুকুম, আদেশঘোর অত্যন্ত, অনেক বেশি, গভীরফুরসত অবসর, অবকাশ, ছুটিদম্ভ গর্ব, অহংকাররক্ষী প্রহরী, সেনা। এককথায় প্রকাশ করো।সারা শরীরে, ঘাড়ের ওপর থেকে মাথা, খেতে ভালো লাগে এমন, খেতে মজা নয় এমন, আবর্জনা ফেলার জায়গা, যন্ত্রণা বোঝায় এমন অনুভূতি, মমতা আছে যে নারীর, হাতের পরার গহনা, যেখানে রাজার হাতি রাখা হয়, রাজার ধন যেখানে থাকে, একের সঙ্গে অন্যের।উত্তর:# সারা শরীরে—সর্বাঙ্গে# ঘাড়ের ওপর থেকে মাথা—গর্দান# খেতে ভালো লাগে এমন—স্বাদ# খেতে মজা নয় এমন—বিস্বাদ# আবর্জনা ফেলার জায়গা—আস্তাকুঁড়# যন্ত্রণা বোঝায় এমন অনুভূতি—টনটন# মমতা আছে যে নারীর—মায়াবতী# হাতে পরার গয়না—কাঁকন# যেখানে রাজার হাতি রাখা হয়—হাতিশাল# রাজার ধন যেখানে থাকে—রাজকোষ# একের সঙ্গে অন্যের—পরস্পর।প্রশ্ন: ছোটবেলায় রাজপুত্র কোথায় বসে রাখাল বন্ধুর বাঁশি শুনত?উত্তর: রাখাল ছেলে আর রাজপুত্র দুই বন্ধু। ওরা একে অপরকে খুব ভালোবাসে। রাখাল ছেলে মাঠে গরু চরায়, রাজপুত্র গাছতলায় বসে তার জন্য অপেক্ষা করে। নিঝুম দুপুরে রাখাল ওই গাছতলায় আসে। বাঁশি বাজায়। রাজপুত্র সেই গাছতলায় বসে রাখাল বন্ধুর বাঁশি শুনত।প্রশ্ন: রাজপুত্র তার বন্ধুর কাছে কী প্রতিজ্ঞা করেছিল?উত্তর: রাজপুত্রে তার রাখাল বন্ধুর কাছে প্রতিজ্ঞা করেছিল যে বড় হয়ে সে যখন রাজা হবে, তখন রাখালকে তার মন্ত্রী বানাবে।প্রশ্ন: রক্ষীরা রাখালকে প্রাসাদে ঢুকতে দিল না কেন?উত্তর: রাজপুত্র বড় হয়ে রাজা হওয়ার পর রাখাল বন্ধুকে ভুলে যায়। ভুলে যায় প্রতিজ্ঞার কথাও। কিন্তু রাখাল বন্ধুর খুব মনে পড়ে বন্ধু রাজপুত্রের কথা। মন খারাপ হয় বন্ধুর জন্য। শেষে একদিন নগরে চলেই আসে রাখাল বন্ধু তার বন্ধুকে একটুখানি দেখার জন্য। কিন্তু গরিব বলে রাজপ্রাসাদের সদর দরজার রক্ষীরা রাখালকে প্রাসাদে ঢুকতে দিল না।প্রশ্ন: রাজার শরীর কখন সুচবেঁধা হয়ে যায়?উত্তর: রাজার দেখা না পেয়ে রাজপ্রাসাদের সদর দরজা থেকে মনে কষ্ট নিয়ে দুঃখী রাখাল ফিরে যায়। এরপর এক রাতে রাজা ঘুমাতে যান। কিন্তু যখন ভোরবেলা তার ঘুম ভাঙে, তখনই দেখা যায় সেই সর্বনাশা ঘটনা। রাজা কিছুতেই চোখ খুলতে পারেন না। সবাই এসে দেখল রাজার শরীর ভরে গেঁথে আছে সুচ আর সুচ। রাজা বুঝতে পারেন। মনে পড়ে তার প্রতিজ্ঞার কথা। কাজেই বলা যায়, প্রতিজ্ঞা ভঙ্গের অপরাধেই রাজার শরীর সুচবেঁধা হয়ে যায়।প্রশ্ন: কাঁকনমালা কে? কেন তার এমন নাম?উত্তর: কাঁকনমালা আসলে একজন দাসী। রানি কাঞ্চনমালা একদিন নদীর ঘাটে একটি মেয়ের দেখা পান। মেয়েটি তাঁকে বলে, রানির যদি দাসীর দরকার হয়, তবে সে দাসী হবে। রাজার শরীর থেকে সুচ খোলার জন্য এমন একজন দরকার ছিল কাঞ্চনমালার। মেয়েটাকে সেই কাজের জন্য নিয়ে নেন রানি। কিন্তু সেই সময় রানির সঙ্গে টাকাকড়ি না থাকায় হাতের সোনার কাঁকন দিয়েই ওই মেয়েটিকে দাসী হিসেবে কিনতে হয়। কাঁকন দিয়ে কেনা হয়েছে বলেই তার এমন নাম ‘কাঁকনমালা’।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল