প্রাথমিক শিক্ষা সমাপনীর প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
Untitled-1
Untitled-1

অধ্যায়-৯
প্রিয় শিক্ষার্থী, শুভেচ্ছা রইল। আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় বইয়ের অধ্যায় নবম থেকে ধারাবাহিকভাবে আলোচনা করছি। তোমরা খুব মনোযোগসহকারে অনুশীলন করবে।

 শূন্যস্থানে প্রযোজ্য শব্দ বা শব্দসমূহ লেখো।

ক. অটিস্টিক বন্ধুরা আমাদের সঙ্গে — করতে চায় না।
উত্তর: বন্ধুত্ব।

খ. আদর করতে গেলে — যায়।
উত্তর: রেগে

গ. শিশুরা আলো, গতি, শব্দ, ঘ্রাণ বা স্বাদের ক্ষেত্রে অতি —।
উত্তর: সংবেদনশীল।

ঘ. অনেক সময় স্বাভাবিক শব্দ শুনেই — হয়।
উত্তর: উত্তেজিত।
ঙ) অটিস্টিক শিশুরা — থাকতে ভালবাসে।
উত্তর: চুপচাপ।
চ) অটিস্টিক শিশুরা একই শব্দ — বলতে থাকে।
উত্তর: বারবার
ছ) অটিজম সমস্যায় আক্রান্ত শিশুদের — শিশু বলে।
উত্তর: অটিস্টিক
জ) কোনো কোনো অটিস্টিক শিশু অন্য শিশুদের মতোই — করত পারে।
উত্তর: লেখাপড়া
ঝ) অটিস্টিক শিশুদের একটি বিশেষ খেলনা বা জিনিসের প্রতি প্রবল — থাকে।
উত্তর: আকর্ষণ।

প্রধান শিক্ষক (প্রা.), হু. মু. এরশাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকা

পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল