প্রাথমিক শিক্ষা সমাপনীর প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষক, বিয়াম ল্যবরেটরি স্কুল, ঢাকাঅধ্যায়-৩  প্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় বইয়ের বহুনির্বাচনী প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। বহুনির্বাচনী প্রশ্ন। ১৩. সিপাহি বিদ্রোহ অনুষ্ঠিত হয় কত সালে?ক. ১৮৫৫ সালে খ. ১৮১৮ সালে গ. ১৮৮৫ সালেঘ. ১৮৫৭ সালেউত্তর: ঘ. ১৮৫৭ সালে।(গতকাল প্রকাশিত এই প্রশ্নটির উত্তর ভুলছাপা হয়েছে। আজ ছাপা হলো সঠিক উত্তর: ঘ. ১৮৫৭ সালে।) অল্প কথায় উত্তর দাও।প্রশ্ন: মহাস্থানগড়ের কয়েকটি ঐতিহাসিক নিদর্শনের বর্ণনা দাও?উত্তর: মহাস্থানগড় বাংলাদেশের বিশেষ খ্যাতনামা ঐতিহাসিক স্থান। এটি খ্রিষ্টপূর্ব চার শতক থেকে পরবর্তী পনেরো শ বছরের বেশি সময়কালের বাংলার ইতিহাসের সাক্ষ্য বহন করে।মহাস্থানগড়ে বাংলাদেশের অতীত ঐতিহ্যের গুরুত্বপূর্ণ নিদর্শন রয়েছে। এখানে বাংলাদেশের প্রাচীনতম ও বৃহৎ নগর ‘পুণ্ড্রনগর’-এর ধ্বংসাবশেষ রয়েছে। মহাস্থানগড়ের মাটি খুঁড়ে অনেক ঐতিহাসিক নিদর্শন উদ্ধার করা হয়েছে। এখানে একটি ‘ব্রাহ্মী শিলালিপি’ পাওয়া গেছে। এটি হচ্ছে বাংলার প্রাচীনতম শিলালিপি। এখানে পোড়ামাটির ফলক ও ভাস্কর্য, স্বর্ণ ও রৌপ্য মুদ্রা, পাথর ও কাচের পুঁতি পাওয়া গেছে। এখানে ‘গোবিন্দ ভিটা’ ‘লক্ষিন্দরের মেধ’ ও ‘গোকুল মেধ’ নামের ধর্মীয় পুরাকীর্তি রয়েছে। প্রাচীনকালের একটি দুর্গ ভাঙা অবস্থায় দেখতে পাওয়া যায়। ‘খোদাই পাথর’ নামের পরিচিত এক টুকরা বিশেষ ধরনের পাথর পাওয়া গেছে। মহাস্থানগড়ের দক্ষিণ-পূর্ব কোণে মোগল আমলে নির্মিত এক গম্বুজের একটি মসজিদ রয়েছে। এটি ‘মহাস্থান মসজিদ’ নামে পরিচিত।মহাস্থানগড়ের অনেক নিদর্শন এখানকার জাদুঘরে রাখা হয়েছে। এ ছাড়া কিছু নিদর্শন রাজশাহীর বরেন্দ্র জাদুঘরে ও ঢাকার জাতীয় জাদুঘরে রাখা হয়েছে।প্রশ্ন: সোমপুর মহাবিহারে কী কী নিদর্শন পাওয়া গেছে?উত্তর: পাহাড়পুর রাজশাহী বিভাগের নওগাঁ জেলার বদলগাছী উপজেলায় অবস্থিত। এখানে পাল বংশের রাজাদের আমলের প্রত্নস্থলের সন্ধান পাওয়া গেছে।পাহাড়পুরের সবচেয়ে গুরুত্বপূর্ণ পুরাকীর্তিটি ‘সোমপুর মহাবিহার’ নামে পরিচিত। রাজা ধর্মপালের শাসনামলে এটি নির্মিত হয়। এই বিহারের ১৭৭টি কুঠুরি রয়েছে। মাঝখানে সুউচ্চ একটি মন্দির রয়েছে। তার চারপাশে রয়েছে অনেক ছোট মন্দির ও পুকুর। এ ছাড়া রন্ধনশালা, ভোজনশালা, পাকা নর্দমা ও কূপের নিদর্শন রয়েছে। পাহাড়পুরের ধ্বংসস্তূপের ভেতরে পোড়ামাটির বেশ কিছু মূর্তি ও চিত্র পাওয়া গেছে। এগুলোর বেশির ভাগই বাংলার জীবজন্তুর মূর্তি। এ ছাড়া চুনবালি ও ধাবত মূর্তিও পাওয়া গেছে। পাহাড়পুরের পুরাকীর্তি প্রাচীন বাংলার ধর্ম ও সংস্কৃতির ঐতিহাসিক নিদর্শনগুলোর অন্যতম।প্রশ্ন: ময়নামতির পোড়ামাটির ফলকে কী কী দৃশ্য রয়েছে?উত্তর: কুমিল্লা শহর থেকে আট কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত ময়নামতির প্রত্ন নিদর্শনগুলো বাংলার ঐতিহাসিক বৈশিষ্ট্যের পরিচয় বহন করে।ময়নামতির মন্দিরগুলো কারুকার্যমণ্ডিত ছিল। মন্দিরের বাইরে দেয়াল ও অন্যান্য ঘরের সৌন্দর্য বাড়ানোর জন্য পোড়ামাটির ফলক ব্যবহার করা হতো। পোড়ামাটির ফলকে অলৌকিক জীব ও পৌরাণিক দৃশ্য রয়েছে। এ ছাড়া বাস্তব অনেক দৃশ্য ও মূর্তি রয়েছে। এগুলোর মধ্যে সিংহ, বেজির সঙ্গে যুদ্ধরত গোখরা সাপ, ঘোড়া, আগুয়ান হাতি, পদ্মের মুখ দেওয়া রাজহাঁস ইত্যাদি দৃশ্য বিশেষ আকর্ষণীয়। তদুপরি ঢাল-তলোয়ার হাতে যোদ্ধা, নচের ভঙ্গিতে নারী-পুরুষ ইত্যাদির দৃশ্যও উল্লেখযোগ্য।