অধ্যায়-২ ও ৩প্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় বইয়ের বহুনির্বাচনী প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব।অধ্যায়-৩ অল্প কথায় উত্তর দাও।প্রশ্ন: উয়ারী-বটেশ্বরে প্রাপ্ত ঐতিহাসিক নিদর্শনগুলোর বর্ণনা দাও।উত্তর: উয়ারী-বটেশ্বর নরসিংদী জেলার পাশাপাশি দুটি গ্রাম। এখানে কয়েক বছর আগে একটি গুরুত্বপূর্ণ প্রত্নস্থলের সন্ধান পাওয়া গেছে। এটি ‘উয়ারী-বটেশ্বর’ নামে পরিচিত। এটি মহাস্থানগড়ের মতো বাংলার একটি সুপ্রাচীন ঐতিহাসিক নিদর্শন। ধারণা করা হয়, চার খ্রিষ্টপূর্ব অব্দে মৌর্য যুগে এখানে একটি সভ্যতার যাত্রা শুরু হয়। সমুদ্র-বাণিজ্যের সঙ্গে এ অঞ্চলটি যুক্ত ছিল।এখানকার কয়েক কিলোমিটার বিস্তৃত এলাকায় ছাপাঙ্কিত মুদ্রা পাওয়া গেছে। এ ছাড়া পাথরের অনেক হাতিয়ার ও গুটিকা পাওয়া গেছে।প্রশ্ন: আহ্সান মঞ্জিল কে নির্মাণ করেন এবং কার নামানুসারে নির্মিত হয়েছে?উত্তর: আহ্সান মঞ্জিল ঢাকার নবাবদের প্রসাদ ছিল। মোগল আমলে বরিশালের জামালপুর পরগনার জমিদার শেখ এনায়েতউল্লাহ এ প্রাসাদটি তৈরি করেন। তাঁর পুত্র মতিউল্লাহর কাছে থেকে ফরাসিরা এটি ক্রয় করে ব্যবসাকেন্দ্রে পরিণত করেন। ঢাকার নবাব খাজা আলিমউল্লাহ ১৮৩০ সালে ফরাসিদের কাছ থেকে ক্রয় করে এটিকে আবার প্রাসাদে পরিণত করেন।নবাব আবদুল গণি নিজ পুত্র আহ্সান উল্লাহর নামানুসারে এটিকে আহ্সান মঞ্জিল নামকরণ করেন।প্রশ্ন: ‘আহ্সান মঞ্জিল’-এর ঐতিহাসিক নিদর্শনগুলোর বর্ণনা দাও।উত্তর: আহ্সান মঞ্জিল বাংলাদেশের একটি উল্লেখযোগ্য স্থাপত্য নিদর্শন। এ প্রাসাদের উত্তর ও দক্ষিণ দিকে দীর্ঘ বারান্দা আছে। প্রাসাদটিতে ‘কুমুদ কলি’ নামের সুন্দর একটি গম্বুজ রয়েছে। আহ্সান মঞ্জিলে ‘জলসা ঘর’, ‘দরবার হল’ ও ‘রংমহল’ বিশেষভাবে প্রসিদ্ধ ছিল। জমিদারি ব্যবস্থার বিলুপ্তি ঘটলে আহ্সান মঞ্জিলের জৌলুস কমে আসে।আহ্সান মঞ্জিলের ঐতিহাসিক গুরুত্ব ধরে রাখার জন্য ১৯৮৫ সালে বাংলাদেশ সরকার এর তত্ত্বাবধানের ব্যবস্থা নেয়। বর্তমানে আহ্সান মঞ্জিলকে জাদুঘরে পরিণত করা হয়েছে।অধ্যায়-২ এক কথায় উত্তর দাও।১. বাংলায় ইংরেজদের আগমন কেন ঘটেছিল?উত্তর: বাণিজ্য করার উদ্দেশ্যে বাংলায় ইংরেজদের আগমন ঘটেছিল।২. কোন কোন দেশের বণিকরা বাংলায় বাণিজ্য করতে আসতো?উত্তর: ইংরেজ, পর্তুগীজ, ডাচ, ফরাসি ও অন্যান্য ইউরোপীয় বণিকরাও বাণিজ্যকরতে বাংলায় আসতো।৩. বাংলায় ইংরেজ শাসনের সূচনা হয়েছিল কবে?উত্তর: ১৭৫৭ সালের ২৩ শে জুন পলাশীর যুদ্ধের মাধ্যমে বাংলায় ইংরেজ শাসনের সূচনা হয়েছিল।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল