সুন্দরবনের প্রাণীপ্রিয় শিক্ষার্থী, শুভেচ্ছা রইল। আজ রয়েছে বাংলা বিষয়ের প্রবন্ধ ‘সুন্দরবনের প্রাণী’।প্রশ্ন: প্রদত্ত শব্দগুলোর অর্থ লেখো। অবলুপ্ত, দক্ষ, ভক্ষণ করা, এতদ্ব্যতীত, অমূল্য, বিমর্ষ, স্মরণে রাখা, প্রযোজ্য, দণ্ডনীয়, কর্তব্য, নিষিদ্ধ, যথেষ্ট, রয়্যাল, বেঙ্গল, টাইগার, তুলনাহীন, জুড়ি, ওলবাঘ, দৃষ্ট, সংখ্যাধিক্য, ক্রমান্বয়ে, ভ্রাতা, পার্বত্য, অঞ্চল, পণ্ডিত।উত্তর: অবলুপ্ত— যা লোপ পেয়েছে। দক্ষ— পারদর্শী। ভক্ষণ করা— খাওয়া। এতদ্ব্যতীত— এ ছাড়া। অমূল্য— যার মূল্য নির্ধারণ করা যায় না। বিমর্ষ— দুঃখিত। স্মরণে রাখা— মনে রাখা। প্রযোজ্য— যা প্রয়োগ করা যায়।দণ্ডনীয়— শাস্তি পাওয়ার যোগ্য।কর্তব্য— যা করা প্রয়োজন। নিষিদ্ধ— যা নিষেধ করা হয়েছে।যথেষ্ট— প্রচুর।রয়্যাল— রাজকীয়।বেঙ্গল— বাংলা। টাইগার— বাঘ।তুলনাহীন— কোনো কিছুর সঙ্গে তুলনা করা যায় না।জুড়ি— সাথি।ওলবাঘ— একধরনের বন্য হিংস্র বাঘ।দৃষ্ট— দেখা।সংখ্যাধিক্য— সংখ্যায় সর্বাপেক্ষা বেশি।ক্রমান্বয়ে— ধারাবাহিকভাবে।ভ্রাতা— ভাই।পার্বত্য— পর্বতময়।অঞ্চল— এলাকা।পণ্ডিত— জ্ঞানী।প্রশ্ন: প্রদত্ত শব্দগুলো দিয়ে বাক্য রচনা করো।দক্ষ, বিমর্ষ, যথেষ্ট, অমূল্য, প্রযোজ্য, কর্তব্য, নিষিদ্ধ, তুলনাহীন, ওলবাঘ, দৃষ্ট, নিশ্চিহ্ন, অঞ্চল।উত্তর: দক্ষ—নিজাম সাঁতারে খুব দক্ষ।বিমর্ষ—আসিফের কী হয়েছে যে সব সময় বিমর্ষ থাকে।যথেষ্ট—মল্লিকের যথেষ্ট বিষয়-সম্পত্তি, সংসার চালাতে কষ্ট করতে হয় না।অমূল্য—সুস্বাস্থ্য জীবনের অমূল্য সম্পদ। প্রযোজ্য—তুমি যা বললে তা এ ক্ষেত্রে প্রযোজ্য নয়। কর্তব্য—পড়াশোনা করা ছাত্রছাত্রীদের প্রধান কর্তব্য। নিষিদ্ধ—স্কুলের যত্রতত্র থুথু ফেলা নিষিদ্ধ করতে হবে। তুলনাহীনা—রয়েল বেঙ্গল টাইগার বিশ্বে তুলনাহীন।ওলবাঘ—সুন্দরবনে একসময় ওলবাঘ ছিল।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল