সুন্দরবনের প্রাণী প্রিয় শিক্ষার্থী, শুভেচ্ছা রইল। আজ রয়েছে বাংলা বিষয়ের প্রবন্ধ ‘সুন্দরবনের প্রাণী’। এসো তাহলে শুরু করা যাক। প্রশ্ন: এককথায় প্রকাশ করো।যা লোপ পেয়েছে, যার মূল্য নির্ধারণ করা যায় না, যা প্রয়োগ করা যায়, শাস্তি পাওয়ার যোগ্য, যা করা প্রয়োজন, যা নিষেধ করা হয়েছে। উত্তর:যা লোপ পেয়েছে— অবলুপ্তযার মূল্য নির্ধারণ করা যায় না— অমূল্যযা প্রয়োগ করা যায়— প্রযোজ্যশাস্তি পাওয়ার যোগ্য— দণ্ডনীয়যা করা প্রয়োজন— কর্তব্যযা নিষেধ করা হয়েছে— নিষিদ্ধ। প্রশ্ন: প্রদত্ত বাক্য দুটি পড়ো এবং দাগ দেওয়া শব্দসমূহের পদ নির্ণয় করো। মানুষের পক্ষে যা ক্ষতিকর সেই সব আবর্জনা শকুন খেয়ে ফেলে। সে সত্যিকার অর্থে মানুষের উপকার ছাড়া অপকার করে না। উত্তর: নির্বাচিত শব্দ পদ ক্ষতিকর বিশেষণ পদ শকুন বিশেষ্য পদ সে সর্বনাম পদ খেয়ে ফেলে ক্রিয়া পদ ছাড়া অব্যয় পদ।# সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও।প্রশ্ন: সিংহ বললেই কিসের কথা মনে হবে?উত্তর: সিংহ বললেই আফ্রিকার কথা মনে হবে।প্রশ্ন: বাঘের কথা শুনলেই কিসের কথা মনে হবে?উত্তর: বাঘের কথা শুনলেই রয়েল বেঙ্গল টাইগারের কথা মনে হবে।প্রশ্ন: বাঘের কথা শুনলেই কেন রয়েল বেঙ্গল টাইগারের কথা মনে হবে?উত্তর: বাঘের কথা শুনলেই রয়েল বেঙ্গল টাইগারের কথা মনে হওয়ার কারণ হচ্ছে, পৃথিবীর অন্য কোথাও টাইগার বা বাঘের দেখা মিললেও বাংলাদেশের টাইগারের কোনো তুলনা নেই। আমাদের রয়েল বেঙ্গল টাইগার অনন্য ও তুলনাহীন।প্রশ্ন: রয়েল বেঙ্গল টাইগার ছাড়াও সুন্দরবনে একসময় আর কী কী বাঘ ছিল?উত্তর: রয়েল বেঙ্গল টাইগার ছাড়াও সুন্দরবনে একসময় প্রচুর চিতাবাঘ ও ওলবাঘ নামের আরও একধরনের বাঘ ছিল।প্রশ্ন: কোন রাজা কোথায় তাঁর যৌবনকালে গন্ডার শিকারে অত্যন্ত দক্ষ ছিলেন?উত্তর: রাজা প্রতাপাদিত্য তাঁর যৌবনকালে সুন্দরবনে গন্ডার শিকারে অত্যন্ত দক্ষ ছিলেন।প্রশ্ন: কখন সুন্দরবনে গন্ডারের সংখ্যাধিক্য ছিল?উত্তর: ইংরেজ আমলের প্রথম দিকে অর্থাৎ আজ থেকে ৩০০ বছর আগে সুন্দরবনে গন্ডারের সংখ্যাধিক্য ছিল।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল