শিক্ষক (প্রা.), আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকা সংকল্প প্রিয় ৫ম শ্রেণীর শিক্ষার্থী, অনেক প্রীতি ও শুভেচ্ছাসহ স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পড়াশোনায়। তোমাদের জন্য আজ রয়েছে বাংলা বিষয়ের সংকল্প কবিতা। আলোচ্য কবিতাটি রচনা করেছেন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। বিদ্রোহী কবি নামে পরিচিত আমাদের প্রিয় কবি কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেন ১৮৯৯ খ্রিষ্টাব্দের ২৪ মে (১১ জ্যৈষ্ঠ, ১৩০৬ সন) তারিখে। তাঁর জন্মস্থান পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রাম। কাজী নজরুল ইসলামের কবিতা, গান, গল্প, নাটক, উপন্যাস আমাদের বাংলা সাহিত্যের অমূল্য সম্পদ। শিশুদের জন্য তিনি অনেক গান, কবিতা, ছড়া ও নাটক লিখেছেন। তাঁর বিখ্যাত কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে অগ্নিবীণা, বিষের বাঁশি, ঝিঙেফুল ইত্যাদি। শিশু-কিশোরদের জন্য রচিত কাজী নজরুল ইসলামের অনেক উদ্দীপনামূলক ও প্রেরণামূলক কবিতার অন্যতম আমাদের আজকের আলোচ্য কবিতা ‘সংকল্প’। এই কবিতায় কবি অসীম বিশ্বকে জানার এক অদম্য কৌতূহল ব্যক্ত করেছেন। কিশোরের মন চিরকৌতূহলী। সে জানতে চায় বিশ্বের সবকিছু। আবিষ্কার করতে চায় অসীম আকাশের সব অজানা রহস্য। সে বুঝতে চায় কেন মানুষ ছুটছে অসীমে, অতলে, অন্তরীক্ষে, বীর কেন জীবনকে অনায়াসে বিপন্ন করে মৃত্যুকে বরণ করে। সে জানতে চায় ডুবুরি কেমন করে গভীর পানিতে ডুব দিয়ে মুক্তা আহরণ করছে। দুঃসাহসী অভিযাত্রী কেমন করে আকাশের দিকে উড়ে চলছে। কিশোর মন তাই দৃঢ় প্রতিজ্ঞ—বদ্ধঘরে আবদ্ধ না থেকে এই পৃথিবীটা ঘুরে-ফিরে দেখবেই। কবি পরিচিতি ও সংকল্প কবিতার মূল ভাব জানা হলো, এবার এসো কিশোর মনের অদম্য কৌতূহলসমৃদ্ধ সংকল্প কবিতায় ব্যবহূত কয়েকটি শব্দের অর্থ, বাক্য রচনাসহ নমুনা প্রশ্নোত্তর দেখা যাক। প্রশ্ন: নিচের শব্দগুলোর অর্থ লেখো:সংকল্প, বদ্ধ, যুগান্তর, দেশান্তর, বরণ, ডুবুরি, দুঃসাহসী, চন্দ্রলোকে, অচিনপুর, ফেড়ে, কিসের নেশায়, মরণ-যন্ত্রণা।উত্তর: প্রদত্ত শব্দ শব্দের অর্থসংকল্প প্রতিজ্ঞা, তীব্র ইচ্ছা।বদ্ধ বন্ধ।যুগান্তর এক যুগের পর আরেক যুগ।দেশান্তর এক দেশ থেকে আর এক দেশ। বরণ কোনো কিছু সাদরে গ্রহণ। ডুবুরি যারা গভীর পানিতে ডুব দিয়ে কোনো জিনিস উদ্ধার করে আনে। দুঃসাহসী অত্যধিক সাহসী।চন্দ্রলোক চাঁদের দেশ।অচিনপুর অচেনা জায়গা।ফেড়ে চিরে, দুই ফাঁক করেকিসের নেশায় কী উদ্দেশ্যে, কী আকর্ষণে।মরণ-যন্ত্রণা মৃত্যুর মতো কঠিন যন্ত্রণা।প্রশ্ন: নিচের শব্দগুলো দিয়ে বাক্য রচনা করো।সংকল্প, ফেড়ে, কিসের নেশায়, বরণ, ডুবুরি, মরণ-যন্ত্রণা, বিশ্বজগৎ, সেঁচে, স্বর্গ, বদ্ধ, যুগান্তর। প্রদত্ত শব্দ বাক্য রচনাসংকল্প ভালো কাজ করার জন্য সংকল্প থাকা দরকার।ফেড়ে কাঠুরে কুড়াল দিয়ে কাঠটা ফেড়ে নিল।কিসের নেশায় কিসের নেশায় রহিম এমন ছুটোছুটি করছে কেউ জানে না।বরণ পয়লা বৈশাখে আমরা নতুন বছরকে বরণ করে নিই।ডুবুরি ডুবুরিরা মেঘনা নদীর গভীর তলদেশে নিমজ্জিত লঞ্চটি উদ্ধার করেছে।মরণ-যন্ত্রণা সাহসী ব্যক্তি মরণ-যন্ত্রণাকে ভয় পায় না।বিশ্বজগৎ কবি বিশ্বজগৎ আপন হাতের মুঠোয় পুরে দেখতে চান। সেঁচে ডুবুরিরা পানি সেঁচে মুক্তা আহরণ করে।স্বর্গ স্বর্গপানে তাকিয়ে অলসভাবে বসে থাকলে জীবনে কারও উন্নতি হয় না। বদ্ধ বদ্ধ ঘরে আলো বাতাস ঢুকতে পারে না।যুগান্তর অনেক যুগ-যুগান্তর পার হয়ে আমরা বর্তমান সময়ে এসেছি।