প্রাথমিক শিক্ষা সমাপনীর প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-৪প্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের জন্য বাংলাদেশ ও বিশ্বপরিচয় বইয়ের চতুর্থ অধ্যায়ের প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করছি। তোমরা মনোযোগ সহকারে প্রশ্নের উত্তরগুলো পড়বে। সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো।৯। — বাংলাদেশের প্রধান অর্থকরী কৃষিদ্রব্য।উত্তর: পাট বাংলাদেশের প্রধান অর্থকরী কৃষিদ্রব্য।১০। বিদেশে বাংলাদেশের — বিশেষ সুনাম রয়েছে।উত্তর: বিদেশে বাংলাদেশের চায়ের বিশেষ সুনাম রয়েছে।১১। — মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।উত্তর: তামাক মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।১২। পশুর চামড়া দিয়ে — তৈরি হয়।উত্তর: পশুর চামড়া দিয়ে জুতা ও ব্যাগ তৈরি হয়।১৩। পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে — ব্যবহার করা হয়।উত্তর: পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে সাবান ব্যবহার করা হয়।১৪। লুঙ্গি, গামছা ও চাদর — উৎপাদিত হয়।উত্তর: লুঙ্গি, গামছা ও চাদর তাঁতে উৎপাদিত হয়।১৫। বাংলাদেশের — রেশম গুটি চাষ হয়।উত্তর: বাংলাদেশের উত্তরাঞ্চলে রেশম গুটি চাষ হয়।১৬। জামালপুর জেলার ইসলামপুর — শিল্পের জন্য বিখ্যাত।উত্তর: জামালপুর জেলার ইসলামপুর কাঁসাশিল্পের জন্য বিখ্যাত।১৭। বাংলাদেশের সভ্যতা, সংস্কৃতি ও অর্থনীতির সঙ্গে — শিল্প ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত।উত্তর: বাংলাদেশের সভ্যতা, সংস্কৃতি ও অর্থনীতির সঙ্গে মৃৎশিল্প ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত।১৮। বাংলাদেশের — ক্ষুদ্র ও কুটিরশিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।উত্তর: বাংলাদেশের অর্থনীতিতে ক্ষুদ্র ও কুটিরশিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।১৯। আমাদের দেশে প্রতিবছর প্রায় — মেট্রিক টন চিনির চাহিদা রয়েছে।উত্তর: আমাদের দেশে প্রতিবছর প্রায় ১৪ লাখ মেট্রিক টন চিনির চাহিদা রয়েছে।