শিক্ষক (প্রা.), আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকাপঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, শুভেচ্ছাসহ স্বাগত জানাচ্ছি গণিত বিষয়ের ওপর আলোচনায়। আলোচ্যসূচিতে আজ রয়েছে প্রথম অধ্যায়। তোমরা তো জানোই, গণিত বিষয়ে চারটি মৌলিক নিয়ম রয়েছে। এগুলোর মধ্যে প্রথম দুটি নিয়ম হলো: যোগ ও বিয়োগ এবং পরের দুটি নিয়ম হলো গুণ ও ভাগ। আর এটাও নিশ্চয়ই জানো, যোগের সংক্ষিপ্ত রূপ হলো গুণ ও বিয়োগের সংক্ষিপ্ত রূপ এবং গুণের বিপরীত প্রক্রিয়া হলো ভাগ। এই ধারাবাহিকতায় প্রথম অধ্যায়ে রয়েছে একটি অনুশীলনী। আর অনুশীলনী-১ হলো গুণসংক্রান্ত। এবার এসো, অনুশীলনী-১-এ যেসব গুণ অঙ্ক রয়েছে সেগুলোর সমাধানে যাওয়ার আগে গুণসংক্রান্ত সমস্যা সমাধানের নিয়ম সম্পর্কে কিছুটা আলোকপাত করা যাক। যেমন—প্রশ্ন: একটি সাইকেলের দাম ৯৮২৫ টাকা। এরূপ ১৩৫টি সাইকেলের দাম কত? লক্ষ করো: প্রশ্ন পড়ে খুব সহজেই বোঝা যায় যে একটি সাইকেলের দাম ৯৮২৫ টাকা হলে ১৩৫টি সাইকেলের দাম আরও বেশি হবে। আর বেশি হলে একটি সাইকেলের দামকে ১৩৫ দিয়ে গুণ করতে হবে। কিন্তু কথা হলো গুণ কীভাবে করব? তোমরা হয়তো বলতে পারো, গুণ তো গুণের নিয়ম অনুসারেই হবে। এখানে আবার জটিলতা কিসের? এত কথারই বা কী দরকার। কথার আসলে কোনো প্রয়োজনই হতো না, যদি আমরা সবাই সঠিক নিয়মে গুণ করে যেতাম। কিন্তু বাস্তবে দেখা যায়, আমরা অনেকেই অনেক নিয়মে এই ধরনের প্রশ্নের গুণ অঙ্কের সমাধান করে থাকি। যেমন উল্লিখিত প্রশ্নের সমাধান করতে গিয়ে এখনো আমরা অনেকে যা করে থাকি: উদাহরণ-১: ৯৮২৫ ১৩৫ ৪৯১২৫ ২৯৪৭৫ ৯৮২৫ ১৩২৬৩৭৫উত্তর: ১৩২৬৩৭৫ টাকা। উদাহরণ-২: একটি সাইকেলের দাম ৯৮২৫ টাকা ১৩৫ ” ” ৯৮২৫ ১৩৫ ” = ১৩২৬৩৭৫ টাকাউত্তর: ১৩২৬৩৭৫ টাকা। প্রিয় শিক্ষার্থীরা, ওপরের দুটি নিয়মের কোনোটিই তোমাকে পূর্ণ নম্বর প্রাপ্তির নিশ্চয়তা হয়তো দিতে পারবে না। কারণ, উল্লিখিত উদাহরণ (১)-এ ৯৮২৫-কে কেন ১৩৫ দিয়ে গুণ করা হয়েছে তা অস্পষ্ট এবং গুণকের এককের ঘরের গুণ দেখানোর পর পরবর্তী দশক, শতকের গুণ দেখানোর ক্ষেত্রে ‘’ চিহ্ন ব্যবহার করা হয়েছে। কিন্তু বর্তমানে প্রচলিত আধুনিক পদ্ধতিতে এককের ঘরের গুণ দেখানোর পর দশক, শতক, হাজার ইত্যাদির ঘরের গুণ দেখানোর ক্ষেত্রে চিহ্ন ব্যবহার করা হয় না। ধাপ অনুসারে দশকের গুণ দেখানোর জন্য একটি ‘০’ (শূন্য), শতকের গুণ দেখানোর জন্য দুটি ‘০০’ (দুটি শূন্য), হাজারের ঘরের গুণ দেখানোর জন্য ‘০০০’ (তিনটি শূন্য) দেওয়া হয়ে থাকে। যেমন— ৩২৬ ১২ ৬৫২ ৩২৬০ এখানে একসময় চিহ্ন ব্যবহার করা হতো। ৩৯১২[এ-সংক্রান্ত নিয়ম বিশ্লেষণ পাঠ্যবইয়ের উদাহরণে উল্লেখ আছে।]কাজেই গুণ অঙ্ক করার সময় গুণকের একক ঘরের গুণ করার পর দশক, শতক, হাজার, অজুত ইত্যাদি ঘরের গুণ দেখানোর ক্ষেত্রে কখনো চিহ্ন ব্যবহার করা ঠিক হবে না। পাঠ্যবইয়ে নির্দেশিত নিয়ম অনুসরণ করা সব দিক থেকে উত্তম। উদাহরণ (২)-এ সরাসরি গুণ ফল বসিয়ে দেওয়া হয়েছে। কোথা থেকে কীভাবে ওটা পাওয়া গেল, তার কোনো নিদর্শন নেই। তুমি নিশ্চয় ১৩৫-এর নামতা জানো না। তাহলে কীভাবে বুঝলে ৯৮২৫-কে ১৩৫ দিয়ে গুণ করলে ১৩২৬৩৭৫ হবে? তুমি যুক্তি দেখাতে পারো, অন্য খানে ‘রাফ’ করে গুণফল পাওয়া গেছে। কিন্তু সেই রাফ যদি পরীক্ষকের দৃষ্টিগোচর না হয়, তবে পরীক্ষক ভাবতে পারেন, তুমি অঙ্কটি মুখস্থ করেছ অথবা অন্য কারও কাছ থেকে ফল টুকে নিয়েছে। তাই পরীক্ষক ইচ্ছা করলে তোমাকে নম্বর না-ও দিতে পারেন। কাজেই বড় সংখ্যার গুণ অবশ্যই সমাধানের পাশে করে দেখাতে হয়। এ ধরনের প্রশ্নের আদর্শ সমাধান কেমন হতে পারে আগামীকাল তার কয়েকটি নমুনা সমাধান দেখবো।s