শিক্ষক (প্রা.), আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকাএবার এসো, গতকাল উল্লিখিত প্রশ্নের আদর্শ সমাধান কেমন হতে পারে তা দেখার জন্য প্রশ্নটি আরেকবার পড়ি এবং নমুনা সমাধান দেখি: প্রশ্ন: একটি সাইকেলের দাম ৯৮২৫ টাকা। এরূপ ১৩৫টি সাইকেলের দাম কত? সমাধান: প্রশ্ন মতে, ১টি সাইকেলের দাম ৯৮২৫ টাকা ১৩৫টি ” ” (৯৮২৫x১৩৫) টাকা এখানে, ৯৮২৫ x১৩৫ ৪৯১২৫ ২৯৪৭৫০ ৯৮২৫০০ ১৩২৬৩৭৫সুতরাং, ১৩২৬৩৭৫ টাকা এসো, তাহলে পাঠ্যপুস্তকের নিয়ম অনুসারে এবার অনুশীলনী-১-এর কয়েকটি সমস্যার আদর্শ সমাধান দেখা যাক। প্রশ্ন: গুণ্য ৬৩৮১ এবং গুণক ২১৫ হলে গুণফল কত? সমাধান: দেওয়া আছে, গুণ্য = ৬৩৮১ গুণক = ২১৫গুণফল নির্ণয় করতে হবে। জানা আছে, গুণফল = গুণ্য x গুণক নির্ণেয় গুণফল = ৬৩৮১ x ২১৫ এখানে, ৬৩৮১ x২১৫ ৩১৯০৫ ৬৩৮১০ ১২৭৬২০০ ১৩৭১৯১৫সুতরাং, গুণফল ১৩৭১৯১৫। প্রশ্ন: এক ব্যক্তির দৈনিক আয় ২৭৫ টাকা। এক বছরে তাঁর আয় কত হবে?সমাধান: ১ বছর = ৩৬৫ দিন। এক ব্যক্তির, ১ দিনের আয় ২৭৫ টাকা ৩৬৫ দিনের আয় (২৭৫ x ৩৬৫) টাকা এখানে, ৩৬৫ x২৭৫ ১৮২৫ ২৫৫৫০ ৭৩০০০ ১০০৩৭৫ এক বছরে তাঁর আয় ১০০৩৭৫ টাকা।লক্ষ্য করো: গুণ করার সুবিধার্থে ছোট সংখ্যাটিকে গুণক ধরা হয়েছে। প্রশ্ন: একটি সাইকেলের দাম ৫৮২৫ টাকা। এরূপ ১৬৫টি সাইকেলের দাম কম?সমাধান: প্রশ্ন মতে, ১টি সাইকেলের দাম ৫৮২৫ টাকা ১৬৫টি ” ” (৫৮২৫ x ১৬৫) টাকা এখানে, ৫৮২৫ x১৬৫ ২৯১২৫ ৩৪৯৫০০ ৫৮২৫০০ ৯৬১১২৫সুতরাং, ৯৬১১২৫ টাকা। প্রশ্ন: একটি নার্সারিতে ৫৮৩৪টি চারা গাছ আছে। এরূপ ৪৮৬টি নার্সারিতে কতটি চারা গাছ আছে? সমাধান: ১টি নার্সারিতে চারা গাছ আছে ৫৮৩৪টি ৪৮৬টি নার্সারিতে চারা গাছ আছে (৫৮৩৪ x ৪৮৬)টি এখানে, ৫৮৩৪ x৪৮৬ ৩৫০০৪ ৪৬৬৭২০ ২৩৩৩৬০০ ২৮৩৫৩২৪ ২৮৩৫৩২৪টি চারা গাছ আছে।