শিক্ষক (প্রা.), আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকাপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী, শুভেচ্ছা রইল। আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় বইয়ের প্রথম অধ্যায়ের আমাদের মুক্তিযুদ্ধ-এর ওপর গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। খুব মনোযোগ দিয়ে তোমরা পড়বে।প্রশ্ন: সঠিক উত্তরটি খাতায় লেখো।১। বিশ্বের মানচিত্রে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ঘটে কবে?ক. ১৯৭১ সালের ২৬ মার্চ খ. ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর গ. ১৯৭১ সালের ১০ এপ্রিল ঘ. ১৯৭১ সালের ১৪ ডিসেম্বরউত্তর: খ. ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর২। পাকিস্তানি বাহিনী কোথায় আত্মসমর্পণ করে?ক. পল্টন ময়দানে খ. মুজিবনগরে গ. মেহেরপুরে ঘ. রেসকোর্স ময়দানেউত্তর: ঘ. রেসকোর্স ময়দানে৩। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুজিবনগর সরকারের কী নিযুক্ত হন?ক. প্রধানমন্ত্রী খ. রাষ্ট্রপতি গ. সেনাপতি ঘ. জাতীয় নেতাউত্তর: খ. রাষ্ট্রপতি৪। মুক্তিযুদ্ধের রণাঙ্গনকে কয়টি ব্রিগেড কোর্সে ভাগ করা হয়?ক. ১১টি খ. ৭টি গ. ৩টি ঘ. ৪টি উত্তর: ক. ১১টি৫। মুক্তিযুদ্ধের শেষ দিকে কোনটি গঠিত হয়?ক. মুক্তিবাহিনী খ. এস কোর্স গ. বাংলাদেশ নৌবাহিনী ঘ. বাংলাদেশ লিবারেশন ফোর্সউত্তর: ঘ. বাংলাদেশ লিবারেশন ফোর্স৬। মুক্তিযোদ্ধাদের কাছে সবচেয়ে প্রিয় ধ্বনি কী ছিল?ক. বাংলাদেশ জিন্দাবাদ খ. জয়বাংলা গ. স্বাধীন বাংলাদেশ ঘ. মুজিবনগরউত্তর: খ. জয়বাংলা৭। ‘অপারেশন সার্চলাইট’ কত তারিখের অভিযানকে বলা হয়?ক. ২৫ মার্চ খ. ১৪ ডিসেম্বর গ. ১৬ ডিসেম্বর ঘ. ২৬ মার্চউত্তর: ক. ২৫ মার্চ৮। বাংলাদেশের এক কোটির বেশি মানুষ কোথায় শরণার্থী হিসেবে আশ্রয় নেয়?ক. নেপালে খ. ভারতে গ. পাকিস্তানে ঘ. ভুটানে উত্তর: খ. ভারতে৯। বাংলাদেশ সরকারের দ্বিতীয় বীরত্বসূচক উপাধির নাম কী?ক. বীর উত্তম খ. বীরশ্রেষ্ঠ গ. বীর বিক্রম ঘ. বীর প্রতীকউত্তর: ক. বীর উত্তম১০। ১৯৭১ সালের ১৭ এপ্রিল মুজিবনগর সরকারের কী হয়?ক. গঠন খ. শপথ গ. স্বীকৃতি ঘ. বিলুপ্তি উত্তর: খ. শপথ১১। স্বাধীন বাংলাদেশে সবার অধিকার কেমন?ক. কম খ. বেশি গ. সমান ঘ. কম-বেশি উত্তর: গ. সমানপ্রশ্ন: শূন্যস্থান পূরণ করো।১। ছয় দফা আন্দোলন হয়েছিল —সালে।উত্তর: ছয় দফা আন্দোলন হয়েছিল ১৯৬৬ সালে।২। মুক্তিযুদ্ধ শুরু হয়— স্বাধীনতা ঘোষণার মাধ্যমে।উত্তর: মুক্তিযুদ্ধ শুরু হয় বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার মাধ্যমে।৩। মুক্তিযুদ্ধে সারা বাংলাদেশকে — সেক্টরে ভাগ করা হয়।উত্তর: মুক্তিযুদ্ধে সারা বাংলাদেশকে ১১টি সেক্টরে ভাগ করা হয়।৪। ১৪ ডিসেম্বর পালিত হয় — ।উত্তর: ১৪ ডিসেম্বর পালিত হয় শহীদ বুদ্ধিজীবী দিবস।৫। বিজয় দিবস পালিত হয় —উত্তর: বিজয় দিবস পালিত হয় ১৬ ডিসেম্বর।৬। মুক্তিযুদ্ধে বীরশ্রেষ্ঠ রাষ্ট্রীয় উপাধি পেয়েছে —উত্তর: মুক্তিযুদ্ধে বীরশ্রেষ্ঠ রাষ্ট্রীয় উপাধি পেয়েছে সাতজন।৭। আওয়ামী লীগ নিরঙ্কুশ বিজয় অর্জন করে — নির্বাচনে।উত্তর: আওয়ামী লীগ নিরঙ্কুশ বিজয় অর্জন করে ১৯৭০ সালের নির্বাচনে।৮। বাংলাদেশের সর্বোচ্চ বীরত্বসূচক পুরস্কার —উত্তর: বাংলাদেশের সর্বোচ্চ বীরত্বসূচক পুরস্কার বীরশ্রেষ্ঠ।৯। মুক্তিযুদ্ধে বাংলাদেশের রণাঙ্গনকে ৩টি —ভাগ করা হয়।উত্তর: মুক্তিযুদ্ধে বাংলাদেশের রণাঙ্গনকে ৩টি ব্রিগেড ফোর্সে ভাগ করা হয়।১০। মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি ছিলেন —উত্তর: মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি ছিলেন জেনারেল মুহাম্মদ আতাউল গণি ওসমানী।১১। মুক্তিযোদ্ধাদের মতো আমরাও সব সময় —ভালোবাসব।উত্তর: মুক্তিযোদ্ধাদের মতো আমরাও সব সময় দেশকে ভালোবাসব।১২। প্রথম বাংলাদেশের অস্থায়ী সরকারকে — বলা হয়।উত্তর: প্রথম বাংলাদেশের অস্থায়ী সরকারকে মুজিবনগর সরকারও বলা হয়।১৩। মুক্তিযুদ্ধে বীরত্ব ও সাহসিকতার জন্য তৃতীয় বীরত্বসূচক পুরস্কার—উত্তর: মুক্তিযুদ্ধে বীরত্ব ও সাহসিকতার জন্য তৃতীয় বীরত্বসূচক পুরস্কার বীর বিক্রম।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল