প্রাথমিক শিক্ষা সমাপনীর পড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষক (প্রা.) আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকাপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী, শুরু করছি আমাদের আজকের গণিত বিষয়ের ওপর আলোচনা। আলোচ্যসূচিতে আজ রয়েছে গণিত বিষয়ের ভাগ সংক্রান্ত অনুশীলনী-২। এসো তাহলে অনুশীলনীতে যাওয়ার আগে ভাগ অধ্যায়ের কয়েকটি সূত্র জেনে নেওয়া যাক।১। নিঃশেষে বিভাজ্যের ক্ষেত্রে,ক) ভাগফল = ভাজ্য  ভাজকখ) ভাজক = ভাজ্য  ভাগফলগ) ভাজ্য = ভাজক  ভাগফল২। নিঃশেষে বিভাজ্য না হলে,ক) ভাগফল = (ভাজ্য - ভাগশেষ)  ভাজকখ) ভাজক = (ভাজ্য - ভাগশেষ)  ভাগফলগ) ভাজ্য = ভাজক ভাগফল + ভাগশেষএবার এসো, অনুশীলনী-২-এর গুরুত্বপূর্ণ কয়েকটি সমস্যার আদর্শ সমাধান দেখে নেওয়া যাক।প্রশ্ন: ভাজ্য ৩৭৯২০, ভাগফল ১২ ও ভাগশেষ ০। ভাজক কত?সমাধান: দেওয়া আছে, ভাজ্য = ৩৭৯২০ ভাগফল = ১২ ভাগশেষ = ০এখানে, ভাগশেষ যেহেতু ‘০’। কাজেই, ভাজক = ভাজ্য  ভাগফল = ৩৭৯২০  ১২ = ৩১৬০এখন, ১২)৩৭৯২০(৩১৬০ ৩৬ ১৯ ১২ ৭২ ৭২ ০ ০ ০সুতরাং ভাজক ৩১৬০।প্রশ্ন: ভাজ্য ৭৩৬৩৫, ভাগফল ১৫২, ভাগশেষ ৬৭। ভাজক কত?সমাধান: দেওয়া আছে, ভাজ্য = ৭৩৬৩৫ ভাগফল = ১৫২ ভাগশেষ = ৬৭ ভাজক নির্ণয় করতে হবে।আমরা জানি, ভাজক = (ভাজ্য-ভাগশেষ)  ভাগফল কাজেই ভাজক = (৭৩৬৩৫-৬৭)  ১৫২ = ৭৩৫৬৮  ১৫২ = ৪৮৪এখানে, ১৫২)৭৩৫৬৮(৪৮৪ ৬০৮ ১২৭৬ ১২১৬ ৬০৮ ৬০৮ ০ সুতরাং, ভাজক ৪৮৪।প্রশ্ন: ১০০০৮ ঘণ্টায় কত দিন?সমাধান:আমরা জানি, ২৪ ঘণ্টা = ১ দিনসুতরাং, ১০০০৮ ঘণ্টা = ১০০০৮ ঘণ্টা  ২৪ এখানে, ২৪)১০০০৮(৪১৭ ৯৬ ৪০ ২৪ ১৬৮ ১৬৮ ০সুতরাং ১০০০৮ ঘণ্টায় ৪১৭ দিন।