শিক্ষক (প্রা.), আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকাঅনুশীলনী-২ প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী, আলোচ্যসূচিতে আজ রয়েছে গণিত বিষয়ের ভাগ সংক্রান্ত অধ্যায় অনুশীলনী-২। এসো তাহলে ভাগ সংক্রান্ত কয়েকটি অঙ্কের সমাধান জেনে নেওয়া যাক।প্রশ্ন: ৮, ৩, ৫, ০, ৭ অঙ্কগুলো একবার ব্যবহার করে গঠিত পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যাকে তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা দ্বারা ভাগ করো।সমাধান:এখানে, ৮, ৩, ৫, ০, ৭ অঙ্কগুলো একবার ব্যবহার করে গঠিত পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা = ৮৭৫৩০ তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা = ৯৯৯ এখন, ৯৯৯)৮৭৫৩০(৮৭ ৭৯৯২ ৭৬১০ ৬৯৯৩ ৬১৭সুতরাং ভাগফল ৮৭, ভাগশেষ ৬১৭।প্রশ্ন: একটি ঝুড়িতে ৩৫৫টি আম আছে। ২৫৫৬০টি আমের জন্য এরূপ কয়টি ঝুড়ি লাগবে?সমাধান: ৩৫৫টি আম আছে ১টি ঝুড়িতে।২৫৫৬০টি আমের জন্য এরূপ ঝুড়ি লাগবে = (২৫৫৬০ ৩৫৫)টি এখানে, ৩৫৫)২৫৫৬০(৭২ ২৪৮৫ ৭১০ ৭১০ ০সুতরাং ৭২টি ঝুড়ি লাগবে।প্রশ্ন: ৫৪ দ্বারা একটি সংখ্যাকে ভাগ করে ভাগফল ১৮ ও ভাগশেষ ৫০ পাওয়া গেল। সংখ্যাটিকে ৭৩ দ্বারা ভাগ করা হলে, ভাগফল কী হবে?সমাধান: এখানে, ভাজক = ৫৪ ভাগফল = ১৮ ভাগশেষ = ৫০কাজেই, ভাজ্য নির্ণয় করলেই সংখ্যাটি পাওয়া যাবে।আমরা জানি, ভাজ্য = (ভাজক ভাগফল) + ভাগশেষভাজ্য = (৫৪ ১৮) + ৫০ = ৯৭২ + ৫০ = ১০২২অর্থাৎ, সংখ্যাটি ১০২২।এখন সংখ্যাটিকে ৭৩ দ্বারা ভাগ করা হলে পাওয়া যাবে ভাগফল।সুতরাং ১০২২ ৭৩ এখানে, ৭৩)১০২২(১৪ ৭৩ ২৯২ ২৯২ ০সুতরাং ভাগফল ১৪।প্রশ্ন: প্রতিজনকে ১৪০ টাকা করে দিলে ১০৫০০ টাকা লাগে। কতজন লোককে এ টাকা দেওয়া যাবে?সমাধান: প্রশ্নমতে,প্রতিজনকে ১৪০ টাকা করে দিলে, লাগে ১০৫০০ টাকা।সুতরাং এ টাকা দেওয়া যাবে (১০৫০০ ১৪০) জনকে।এখানে, ১৪০)১০৫০০(৭৫ ৯৮০ ৭০০ ৭০০ ০৭৫ জন লোককে এ টাকা দেওয়া যাবে।