শিক্ষক (প্রা.), আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকাঅধ্যায়-১ প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী, শুভেচ্ছা রইল। আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় বইয়ের প্রথম অধ্যায়ের আমাদের মুক্তিযুদ্ধ-এর ওপর গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। খুব মনোযোগ দিয়ে তোমরা পড়বে।প্রশ্ন: বাম পাশের কথাগুলোর সঙ্গে ডান পাশের কথাগুলোর মিল করো।১. বাম পাশ ডান পাশ ক. ভাষা আন্দোলন হয়েছিল ১৯৭১ সালেখ. ছয় দফা আন্দোলন ১৯৬৯ সালেগ. গণ-অভ্যুত্থান হয়েছিল ১৯৬৫ সালেঘ. মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল ১৯৪৭ সালেঙ. পাকিস্তান রাষ্ট্রের জন্ম ১৯৫২ সালেচ. বাংলাদেশের জন্ম ১৯৬৬ সালে ১৯৭১ সালে উত্তর: ক. ভাষা আন্দোলন হয়েছিল ১৯৫২ সালে।খ. ছয় দফা আন্দোলন ১৯৬৬ সালে।গ. গণ-অভ্যুত্থান হয়েছিল ১৯৬৯ সালে।ঘ. মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল ১৯৭১ সালে।ঙ. পাকিস্তান রাষ্ট্রের জন্ম ১৯৪৭ সালে।চ. বাংলাদেশের জন্ম ১৯৭১ সালে।২. বাম পাশ ডান পাশ ক. বাংলাদেশের মুক্তিযুদ্ধ শুরু হয় ১৯৭১ সালের ১১ জুলাই।খ. বাংলাদেশের অস্থায়ী সরকার ১৯৭১ সালের ২৫ মার্চ।শপথ গ্রহণ করে ১৯৭১ সালের ১৭ এপ্রিল।গ. মুজিবনগর সরকারের উদ্যোগে ১৯৭১ সালের ২১ নভেম্বর।মুক্তিবাহিনী গঠিত হয় ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর।ঘ. মুক্তিবাহিনী ও মিত্রবাহিনীর সমন্বয়ে ১৯৭১ সালের ২৬ মার্চ।যৌথবাহিনী গঠিত হয়ঙ. পাকিস্তানি বাহিনী হত্যাযজ্ঞ শুরু করে উত্তর: ক. বাংলাদেশের মুক্তিযুদ্ধ শুরু হয় ১৯৭১ সালের ২৬ মার্চ।খ. বাংলাদেশের অস্থায়ী সরকার শপথ গ্রহণ করে ১৯৭১ সালের ১৭ এপ্রিল।গ. মুজিবনগর সরকারের উদ্যোগে মুক্তিবাহিনী গঠিত হয় ১৯৭১ সালের ১১ জুলাই।ঘ. মুক্তিবাহিনী ও মিত্রবাহিনীর সমন্বয়ে যৌথবাহিনী গঠিত হয় ১৯৭১ সালের ২১ নভেম্বর।ঙ. পাকিস্তানি বাহিনী হত্যাযজ্ঞ শুরু করে ১৯৭১ সালের ২৫ মার্চ।