প্রাথমিক শিক্ষা সমাপনীর পড়াশোনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধান শিক্ষক (প্রা.), হু. মু. এরশাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকাঅধ্যায়-১  প্রিয় শিক্ষার্থী, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের ‘বাংলাদেশ ও বিশ্বপরিচয় বই’-এর প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করছি। সঠিক উত্তরটি খাতায় লিখ।১। মুজিবনগর সরকার শপথ নিয়েছিল কবে?ক. ২৫ এপ্রিল ১৯৭১ খ. ১০ এপ্রিল ১৯৭১ গ. ১৭ এপ্রিল ১৯৭১ ঘ. ২০ এপ্রিল ১৯৭২উত্তর: ১৭ এপ্রিল ১৯৭১২। মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন?ক. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান খ. সৈয়দ নজরুল ইসলাম গ. তাজউদ্দীন আহমেদ ঘ. মওলানা ভাসানীউত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান৩। জেড ব্রিগেড ফোর্সের অধিনায়ক কে ছিলেন?ক. মেজর কে এম শফিউল্লাহ খ. মেজর জিয়াউর রহমান গ. মেজর খালেদ মোশাররফ ঘ. কর্নেল ওসমানীউত্তর: মেজর জিয়াউর রহমান৪। কোনটি শহীদ বুদ্ধিজীবী দিবস?ক. ৭ মার্চ খ. ২৬ মার্চ গ. ১৭ এপ্রিল ঘ. ১৪ ডিসেম্বরউত্তর: ১৪ ডিসেম্বরপ্রশ্ন: উপযুক্ত শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো।ক. মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী ছিলেন —।খ. মুক্তিবাহিনী গড়ে উঠেছিল সামরিক ও বেসামরিক — মিলিত অংশগ্রহণের মাধ্যমে।গ. মুক্তিযুদ্ধের সময় প্রায় — লাখ মানুষ নিহত হয়।ঘ. মুক্তিবাহিনী ও মিত্রবাহিনীর সমন্বয়ে ১৯৭১ সালের ২১ নভেম্বর একটি — বাহিনী গঠন করা হয়।সঠিক উত্তর: ক. তাজউদ্দীন আহমেদ খ. জনগণের গ. ৩০ ঘ. যৌথ বাম পাশের কথাগুলোর সঙ্গে ডান পাশের কথাগুলোর মিল করো।বাম পাশক. মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি খ. মুক্তিযুদ্ধের বিরুদ্ধে পাকিস্তানের সহযোগী দেশীয় বাহিনী গ. মুক্তিযুদ্ধে বীরত্ব ও সাহসিকতার সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান ঘ. যৌথ বাহিনীর প্রধান ছিলেন ডান পাশ লে. জেনারেল জগজিৎ সিং অরোরাকর্নেল আতাউল গনি ওসমানীরাজাকারবীর বিক্রমবীরশ্রেষ্ঠ সঠিক উত্তর:ক. মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি— কর্নেল আতাউল গনি ওসমানীখ. মুক্তিযুদ্ধের বিরুদ্ধে পাকিস্তানের সহযোগী দেশীয় বাহিনী— রাজাকারগ. মুক্তিযুদ্ধে বীরত্ব ও সাহসিকতার সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান— বীরশ্রেষ্ঠঘ. যৌথ বাহিনীর প্রধান ছিলেন— লে. জেনারেল জগজিৎ সিং অরোরা অল্প কথায় উত্তর দাও।প্রশ্ন: মুজিবনগর সরকার কখন ও কোথায় গঠিত হয়েছিল? এ সরকারে কারা ছিলেন?উত্তর: মুজিবনগর সরকার ১৯৭১ সালের ১০ এপ্রিল গঠিত হয়। ১৭ এপ্রিল মেহেরপুর জেলার বৈদ্যনাথতলা (বর্তমান উপজেলা মুজিবনগর) গ্রামের আম বাগানে মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে।সরকারে যাঁরা ছিলেন:বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ সরকারের রাষ্ট্রপতি নিযুক্ত হন। এ সময়ে উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। তাজউদ্দীন আহমেদ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।