প্রাথমিক শিক্ষা সমাপনীরপ্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বীরের রক্তে প্রতিষ্ঠিতদেশn

প্রিয় শিক্ষার্থী, বাংলা বিষয়ের ওপর আলোচনায় আজ রয়েছে ‘বীরের রক্তে প্রতিষ্ঠিত দেশ’।

n বহুনির্বাচনী প্রশ্নোত্তর।

১. নিচের কে বাবা-মায়ের একমাত্র সন্তান?

(ক) ল্যান্স নায়েক নূর মোহাম্মদ (খ) সিপাহি মুন্সী আবদুর রউফ (গ) মোহাম্মদ রুহুল আমিন (ঘ) বীরশ্রেষ্ঠ মতিউর রহমান

উত্তর: (ক) ল্যান্স নায়েক নূর মোহাম্মদ।

২. কোন বয়সে নূর মোহাম্মদ শেখের বাবা-মা মারা গেছেন?

(ক) যৌবন বয়সে (খ) ছেলেবেলায়

(গ) কিশোর বয়সে (ঘ) জন্মের পরপরই

উত্তর: (গ) কিশোর বয়সে।

৩. নাটক, থিয়েটার আর গানের প্রতি তাঁর প্রবল অনুরাগ।—এখানে কার কথা বলা হয়েছে?

(ক) মুন্সী আবদুর রউফ (খ) মোহাম্মদ রুহুল আমিন

(গ) বীরশ্রেষ্ঠ মতিউর রহমান (ঘ) নূর মোহাম্মদ শেখ

উত্তর: (ঘ) নূর মোহাম্মদ শেখ।

৪. ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ ১৯৭১ সালের কত তারিখে পাকিস্তানিদের সঙ্গে যুদ্ধ করেন?

(ক) ৫ অক্টোবর (খ) ৫ আগস্ট (গ) ৫ নভেম্বর (ঘ) ৫ সেপ্টেম্বর

উত্তর: (ঘ) ৫ সেপ্টেম্বর।

৫. নূর মোহাম্মদ শেখ মুক্তিযোদ্ধাদের নিয়ে কোন গ্রামে টহল দিচ্ছিলেন?

(ক) যশোর গ্রামে (খ) গোয়ালহাটি গ্রামে

(গ) ঘুঁটিপুর গ্রামে (ঘ) মহেশখালী গ্রামে

উত্তর: (খ) গোয়ালহাটি গ্রামে।

৬. নূর মোহাম্মদ শেখের দলে কতজন মুক্তিযোদ্ধা ছিলেন?

(ক) চারজন (খ) সাতজন (গ) দশজন (ঘ) পাঁচজন

উত্তর: (ঘ) পাঁচজন।

৭. বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ কবে মারা যান?

(ক) ৫ ডিসেম্বর ১৯৭১ (খ) ৫ সেপ্টেম্বর ১৯৭১

(গ) ৫ নভেম্বর ১৯৭১ (ঘ) ৫ সেপ্টেম্বর ১৯৭২

উত্তর: (খ) ৫ সেপ্টেম্বর ১৯৭১।

৮. বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের জন্ম কত সালে?

(ক) ১৯৩০ (খ) ১৯৩৫ (গ) ১৯৩৬ (ঘ) ১৯৪০

উত্তর: (গ) ১৯৩৬।

৯. বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের জন্ম তারিখ—

(ক) ১৯৪৩ সালে ১ মে (খ) ১৯৪৩ সালে ১ আগস্ট

(গ) ১৯৩৬ সালের ২৬ ফেব্রুয়ারি (ঘ) ১৯৩৬ সালের ২১ মার্চ

উত্তর: (গ) ১৯৩৬ সালের ২৬ ফেব্রুয়ারি।

১০. বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ কোথায় জন্মগ্রহণ করেন?

(ক) যশোরে (খ) নড়াইলে (গ) সিলেটে (ঘ) ফরিদপুরে

উত্তর: (খ) নড়াইলে।

# পরবর্তী অংশ ছাপা হবেআগামীকাল

শিক্ষক (প্রা.) আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকা