প্রাথমিকে বৃত্তির ফল ১৯ এপ্রিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাথমিকে বৃত্তির ফল ঘোষণা করা হবে ১৯ এপ্রিল। ওই দিন সচিবালয়ে সংবাদ সম্মেলন করে ফল ঘোষণা করবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান।

এই মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রবীন্দ্রনাথ রায় এ কথা জানান।

পূর্বঘোষণা অনুযায়ী, এবার প্রাথমিকে বৃত্তি পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ২৭ হাজার ৫০০ থেকে বাড়িয়ে ৮২ হাজার ৫০০ করা হয়েছে। গত ডিসেম্বরে অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ভালো ফল করা শিক্ষার্থীরা নতুন সিদ্ধান্ত অনুযায়ী বৃত্তি পাবে।

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার ভিত্তিতে প্রাথমিকে বৃত্তি বণ্টন করা হলেও টাকা দেয় শিক্ষা মন্ত্রণালয়। এই বৃত্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীরা ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত তিন বছর এই টাকা পায়। সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মেধা কোটায় (ট্যালেন্টপুল) বৃত্তি পাবে ৩৩ হাজার শিক্ষার্থী। এত দিন এই কোটায় বৃত্তি পেত ২২ হাজার। আর সাধারণ কোটায় বৃত্তি পাবে ৪৯ হাজার ৫০০। এই কোটায় এত দিন পেত ৩৩ হাজার শিক্ষার্থী।