প্রয়োজনীয় তথ্য ও পরিসংখ্যান উপস্থাপন করবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সহযোগী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা।২০১২ সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা, অর্থনীতি দ্বিতীয় পত্রে নিচের বিষয়গুলো মেনে চললে তোমাদের A+ নম্বর পেতে সহায়তা করবে। তোমাদের পাঠ্যক্রমে ১২টি অধ্যায়ের মধ্যে যেসব অধ্যায়ে রেখা, সূচি, সারণি, গাণিতিক উদাহরণ, সমীকরণ ও লেখচিত্র ব্যবহার করা হয়েছে যেমন—জাতীয় আয়, খাজনা, সুদ, মুনাফা, অর্থ—এই অধ্যায়গুলোর প্রশ্নের উত্তর আগে দেওয়ার চেষ্টা করবে। লেখচিত্রে অক্ষগুলোর দিকে লক্ষ রাখবে। অর্থাৎ কোন অক্ষে কী নির্দেশ করছ, তা সঠিকভাবে নির্দেশ করবে। বাংলাদেশের অর্থনীতি সম্বন্ধে অধ্যায়গুলো যেমন: জাতীয় আয়, সরকারি অর্থ ব্যবস্থা, ব্যাংক ব্যবস্থা, আন্তর্জাতিক বাণিজ্য, উন্নয়ন পরিকল্পনা, আন্তর্জাতিক সংস্থা— প্রশ্নগুলোর উত্তরে প্রয়োজনে সাম্প্রতিক তথ্য ও পরিসংখ্যান পরিবেশন করবে। জটিল ও কঠিন ভাষায় নয় বরং সহজ-সরল ভাষায় সময়ের প্রতি লক্ষ রেখে উত্তর লিখবে। প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবেই। পরীক্ষা শেষে প্রশ্নের উত্তর রিভিশন দিয়ে প্রয়োজনীয় সংশোধন করে নেওয়ার চেষ্টা করবে। মনে রাখবে, পরীক্ষা ভালো করার পূর্বশর্ত হচ্ছে নিজের প্রতি আস্থা রাখা।