পড়ার ফাঁকে চোখের যত্ন নেবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সঠিক দূরত্ব বজায়: পড়ার টেবিল ও চেয়ারের উচ্চতা এমন হতে হবে, যাতে পায়ের পাতা মেঝে স্পর্শ করে। চোখ থেকে বই-খাতার দূরত্ব ১৪ থেকে ১৬ ইঞ্চি হতে হবে।সঠিক আলোর ব্যবহার: কম আলো বা অতিরিক্ত আলোয় পড়ালেখা চোখ ব্যথার কারণ হতে পারে। টিউবলাইট বা ফ্লোরেসেন্ট বাল্বের স্বাভাবিক আলো চোখের জন্য আরামদায়ক। এর পাশাপাশি কম্পিউটার মনিটরের ব্রাইটনেস ও কন্ট্রাস্ট হতে হবে স্বাভাবিক মাত্রায়, অতিরিক্ত নয়।চোখের পলক ফেলা: পড়ালেখা কাজ করার সময় চোখের পলক পড়া কমে যায়, যা চোখে শুষ্কতা বা ড্রাইনেস তৈরি করে। এ কারণে চোখে অস্বস্তি বা ক্লান্তি আসতে পারে। তাই সময় ঘন ঘন পলক ফেলতে হবে।পড়ালেখার মধ্যে বিরতি: এক ঘণ্টা পড়ালেখার পর পাঁচ মিনিট বিরতি নিতে হবে এবং একটু দূরে তাকাতে হবে সম্ভব হলে ঘরের বাইরে সবুজ দিগন্ত বা নির্মল আকাশের দিকে তাকানো যেতে পারে এতে চোখের মাংশপেশিকে শিথিল করা।পড়ালেখার ফাঁকে ব্যায়াম: দীর্ঘক্ষণ পড়ার কারণে অনেক সময় ঘাড়ে ব্যথা, কাঁধে ব্যথা বা কোমরে ব্যথা হতে পারে। তাই পড়ার ফাঁকে ফাঁকে দাঁড়িয়ে হাত, পা, কাঁধ, কোমর নাড়াচাড়া বা টান টান করা বা হালকা ব্যায়াম করা বেশ প্রয়োজন।সঠিক খাদ্য গ্রহণ: টাটকা শাক-সবজি যেমন কচুশাক, পালংশাক ইত্যাদি। হলুদ ফলমূল যেমন গাজর, পাকা আম, পেঁপে, মিষ্টি কুমড়া ইত্যাদি। প্রচুর মাছ ও দুধ খেতে হবে।পর্যাপ্ত ঘুম: প্রতিদিন অন্তত আট ঘণ্টা ঘুমাতে হবে। রাত জেগে না পড়াই শ্রেয়। দুপুরে আধা ঘণ্টা বিশ্রাম নিতে হবে।