বিসিএস (শিক্ষা), সহকারী অধ্যাপকবাংলাদেশ সরকারি কর্মকমিশন বিভিন্ন ক্যাডারের শূন্য পদসমূহ প্রতিযোগিতামূলক ৩০তম বিসিএস পরীক্ষার মাধ্যমে পূরণের জন্য যোগ্য প্রার্থীদের থেকে আবেদনপত্র আহ্বান করেছে।আসনসংখ্যা: (অ) সাধারণ ক্যাডারসমূহ/ক্যাডারের সাধারণ পদসমূহে শূন্য পদের সংখ্যা ৮৩১টি (আ) প্রফেশনাল/টেকনিক্যাল ক্যাডার/ক্যাডারের প্রফেশনাল পদসমূহে শূন্য পদের সংখ্যা ১৬৮৫টি, শিক্ষক প্রশিক্ষণে কলেজে বিষয় ভিত্তির শূন্য পদের সংখ্যা ৫৬টিসহ সর্বমোট ২৫৭২টি।শূন্যপদ: সাধারণ ক্যাডারের পদগুলো হলো বিসিএস (প্রশাসন), বিসিএস (পররাষ্ট্র), বিসিএস (পুলিশ), বিসিএস (নিরীক্ষা ও হিসাব), বিসিএস (আনসার), বিসিএস (শুল্ক ও আবগারি), বিসিএস (সমবায়), বিসিএস (খাদ্য), বিসিএস (পরিবার পরিকল্পনা), বিসিএস (ডাক), বিসিএস (রেলওয়ে পরিবহন ও বাণিজ্যিক), বিসিএস (কর), বিসিএস (বাণিজ্য), বিসিএস (ইকোনমিক) ও বিসিএস (তথ্য)। এ ছাড়া প্রফেশনাল/টেকনিক্যাল ক্যাডারের ১২টি পদের জন্য পরীক্ষা নেওয়া হবে। আবেদনের যোগ্যতা: সাধারণ ক্যাডারের প্রার্থীদের আবেদনের শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর ডিগ্রি অথবা এইচএসসি পরীক্ষা পাসের পর চার বছর মেয়াদি শিক্ষা সমাপনী ডিগ্রি অথবা সমমানের ডিগ্রি। তবে প্রার্থীদের শিক্ষাজীবনে একাধিক তৃতীয় শ্রেণী/বিভাগ থাকলে তাঁরা আবেদন করতে পারবেন না। প্রফেশনাল ক্যাডারদের জন্য বিভাগ-সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রিধারী হতে হবে। # ক্যাডারের নাম, পদের নাম, শূন্য পদের সংখ্যা ও শিক্ষাগত যোগ্যতা, বিপিএসসির নিয়ামবলী ও ওয়েবসাইট থেকে জানা যাবে।আবেদনপত্র (বিপিএসসি ফরম-১) ও অন্যান্য ফরম পাওয়ার স্থান: ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট পরীক্ষা কেন্দ্রের জন্য ভিন্ন রেঞ্জের রেজিস্ট্রেশন নম্বর এবং শীর্ষ অংশে ভিন্ন রং সংবলিত Computer (OMR) Readable বিপিএসসি ফরম-১ মুদ্রণ করা হয়েছে। # প্রার্থী যে কেন্দ্রে পরীক্ষা দিতে ইচ্ছুক, তাকে ওই পরীক্ষার কেন্দ্রের জন্য নির্ধারিত রেজিস্ট্রেশন নম্বরের ফরম সোনালী ব্যাংকের নিচের কেন্দ্রভিত্তিক শাখা থেকে কিনতে হবে। অর্থাত্ কোনো প্রার্থী ঢাকা কেন্দ্রে পরীক্ষা দিতে ইচ্ছুক হলে তাকে সোনালী ব্যাংকের শাখা থেকে ঢাকা কেন্দ্রের জন্য নির্ধারিত ফরম কিনতে হবে।বিপিএসসি ফরম-১: বিপিএসসি ফরম-১ পূরণের নির্দেশাবলি ও সিলেবাস ২০০ টাকায় গত ১৪ মার্চ ২০১০ থেকে ব্যাংক খোলা থাকা সাপেক্ষে (রবি ও বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত) বিতরণ শুরু হয়েছে। ওই দিনই আবেদনপত্র জমা দেওয়া যাবে। আবেদনপত্র (বিপিএসসি ফর্ম-১) জমাদানের শেষ তারিখ ও সময়: ২০ এপ্রিল ২০১০ বিকেল ৫টা পর্যন্ত। এর পরে প্রাপ্ত আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।আবেদনপত্র জমা দেওয়ার স্থান: ৬৪টি জেলার জেলা প্রশাসকের দপ্তরে অথবা জেলা প্রশাসক দ্বারা জেলা সদরের নির্ধারিত স্থানে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখের অফিস সময়ের মধ্যে অবশ্যই প্রার্থীকে নিজে অথবা তাঁর মনোনীত ব্যক্তির মাধ্যমে হাতে হাতে জমা দিতে হবে। # বিস্তারিত জানতে ওয়েবসাইট: www.bpsc.gov.bdযে ৩১ টি শাখায় পাওয়া যাবে ঢাকা কেন্দ্রের আবেদনপত্র প্রাপ্তির স্থান ১. সোনালী ব্যাংক লি., সদরঘাট শাখা২. সোনালী ব্যাংক লি., রমনা শাখা৩. সোনালী ব্যাংক লি., ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস শাখা৪. সোনালী ব্যাংক লি., মালিবাগ শাখা৫. সোনালী ব্যাংক লি., ফার্মগেট শাখা৬. সোনালী ব্যাংক লি., গ্রীনরোড শাখা৭. সোনালী ব্যাংক লি., ময়মনসিংহ শাখা৮. সোনালী ব্যাংক লি., জামালপুর শাখা৯. সোনালী ব্যাংক লি., টাঙ্গাইল শাখা১০. সোনালী ব্যাংক লি., ফরিদপুর শাখা রাজশাহী কেন্দ্রের আবেদনপত্র প্রাপ্তির স্থান ১. সোনালী ব্যাংক লি., কোর্ট বিল্ডিং শাখা, রাজশাহী২. সোনালী ব্যাংক লি., রাজশাহী প্রধান শাখা৩. সোনালী ব্যাংক লি., বগুড়া শাখা ৪. সোনালী ব্যাংক লি., পাবনা শাখা ৫. সোনালী ব্যাংক লি., রংপুর শাখা ৬. সোনালী ব্যাংক লি., দিনাজপুর শাখা চট্টগ্রাম কেন্দ্রের আবেদনপত্র প্রাপ্তির স্থান ১. সোনালী ব্যাংক লি., পাঁচলাইশ শাখা২. সোনালী ব্যাংক লি., আগ্রাবাদ শাখা৩. সোনালী ব্যাংক লি., কুমিল্লা শাখা৪. সোনালী ব্যাংক লি., নোয়াখালী (মাইজদি কোর্ট) শাখা৫. সোনালী ব্যাংক লি., রাঙামাটি শাখা৬. সোনালী ব্যাংক লি., বান্দরবান শাখা খুলনা কেন্দ্রের আবেদনপত্র প্রাপ্তির স্থান ১. সোনালী ব্যাংক লি., প্রধান শাখা, খুলনা২. সোনালী ব্যাংক লি., কাস্টমস হাউস শাখা, খুলনা ৩. সোনালী ব্যাংক লি., যশোর শাখা৪. সোনালী ব্যাংক লি., কুষ্টিয়া শাখা বরিশাল কেন্দ্রের আবেদনপত্র প্রাপ্তির স্থান ১. সোনালী ব্যাংক লি., বরিশাল শাখা২. সোনালী ব্যাংক লি., পটুয়াখালী শাখা সিলেট কেন্দ্রের আবেদনপত্র প্রাপ্তির স্থান ১. সোনালী ব্যাংক লি., সিলেট শাখা২.সোনালী ব্যাংক লি., দরগাহ গেট করপোরেট শাখা সব কেন্দ্রের আবেদনপত্র ঢাকায় প্রাপ্তির স্থান : ঢাকাসহ চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট কেন্দ্রের ফরম কেবলমাত্র ঢাকার সোনালী ব্যাংক লি., গ্রীনরোড শাখায় পাওয়া যাবে।