ফরমায়েশপত্রে ক্রেতা বিক্রেতার কাছে পণ্য ক্রয় সংক্রান্ত চাহিদা জানায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুরুত্বপূর্ণ সংজ্ঞা  অংশ-৪ব্যবসায় পরিচিতি বিষয়ে সৃজনশীল পদ্ধতিতে জ্ঞান ও অনুধাবনমূলক ছয়টি প্রশ্নের উত্তর লিখতে হয়। যার মোট নম্বর ১৮। এ জন্যনিচের গুরুত্বপূর্ণসংজ্ঞাগুলো দেওয়া হলো।অধ্যায়-১২তথ্যানুসন্ধান পত্র: যে পত্রের মাধ্যমে ব্যক্তিগত বা ব্যবসায়িক তথ্য অনুসন্ধান করা হয় তাকে তথ্যানুসন্ধান পত্র বলে।# নিয়োগকর্তা প্রার্থীর যোগ্যতা, দক্ষতা ও চারিত্রিক গুণাবলি জানতে চেয়ে প্রার্থীর প্রদত্ত পরিচয় সূত্রে অথবা প্রার্থীর পরিচিত কোনো তৃতীয় পক্ষের কাছে যে পত্র লেখে তাকে তথ্যানুসন্ধান পত্র বলে।ব্যবসায়িক তথ্যানুসন্ধান পত্র: ফরমায়েশ দাতার আর্থিক অবস্থা, সুনাম, সততা ইত্যাদি জানতে চেয়ে বিক্রেতা ফরমায়েশদাতার পরিচিত কোনো তৃতীয় পক্ষের কাছে যে পত্র লেখে তাকে ব্যবসায়িক তথ্যানুসন্ধান পত্র বলে।অধ্যায়-১৩ফরমায়েশপত্র: ক্রেতা নির্দিষ্ট পণ্য প্রেরণের জন্য বিক্রেতা বা সরবরাহকারীর কাছে যে লিখিত নির্দেশ প্রদান করে তাকে ফরমায়েশপত্র বলে। অর্ডার স্বীকৃতি পত্র: ক্রেতার কাছ থেকে অর্ডার পাওয়ার পর বিক্রেতা উক্ত অর্ডার বা ফরমায়েশের প্রতি স্বীকার করে যে পত্র লিখে তাকে অর্ডার স্বীকার পত্র বলে।চালান পত্র: ফরমায়েশদাতা ক্রেতার কাছে পণ্য প্রেরণের পর পরই বিক্রেতা ক্রেতাকে পণ্য প্রেরণের সংবাদ দিয়ে পত্র লিখে থাকে। এ ধরনের পত্রকে চালান পত্র বলে।অভিযোগপত্র: বিক্রেতার প্রেরিত পণ্য নষ্ট, ত্রুটিপূর্ণ বা নিকৃষ্ট মানের হলে, পণ্য পরিমাণে বা ওজনে কম হলে অথবা প্রেরিত পণ্য অর্ডার বা নমুনা অনুযায়ী না হলে পণ্য প্রাপক বা ক্রেতা পণ্যের ত্রুটি বা বিচ্যুতির কথা উল্লেখ করে এবং প্রয়োজনবোধে উপযুক্ত ক্ষতিপূরণ দাবি করে যে পত্র লিখে তাকে অভিযোগপত্র বলে।মীমাংসাপত্র: অভিযোগপত্রের উত্তরে অভিযোগ নিষ্পত্তির ব্যাপারে বিক্রেতা ক্রেতার কাছে যে পত্র লেখা হয় তাকে মীমাংসাপত্র বলে। পণ্য প্রাপ্তির স্বীকৃতি পত্র: বিক্রেতা কর্তৃক প্রেরিত পণ্য ক্রেতার ঠিকানায় পৌঁছলে ক্রেতা পণ্য ছাড় করিয়ে সেগুলোকে ফরমায়েশপত্র ও চালান পত্রের সঙ্গে মিলিয়ে দেখে। এরপর সে পণ্য প্রাপ্তির সংবাদ দিয়ে বিক্রেতার কাছে পত্র প্রেরণ করে। এ ধরনের পত্রকে পণ্য প্রাপ্তির স্বীকৃতি পত্র বলে।