ফরাসি বিপ্লব সংগঠিত হয় ১৭৮৯ সালে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সহকারী অধ্যাপক, বিএমটিটিআই, গাজীপুরজ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্ন  অংশ-৩প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য আজ রয়েছে পৌরনীতি থেকে সৃজনশীল জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্নোত্তর।অধ্যায়-২অনুধাবনমূলক প্রশ্নপ্রশ্ন: মানুষ সম্পূর্ণরূপে আত্মনির্ভর নয় কেন?উত্তর: সমাজে বেঁচে থাকতে হলে একে অন্যের ওপর নির্ভর করতেই হবে। কেউ যদি লেখাপড়া শিখতে চায়, তাহলে তার শিক্ষকের প্রয়োজন। সমাজের সব পেশাজীবী শ্রেণী তাদের দৈনন্দিন চলাফেরার জন্য একে অন্যের ওপর নির্ভর করে সমাজে টিকে থাকে। তাই বলা যায়, মানুষ সম্পূর্ণরূপে আত্মনির্ভর নয়।অধ্যায়-৩জ্ঞানমূলক প্রশ্নপ্রশ্ন: রাষ্ট্রের উৎপত্তিসংক্রান্ত উল্লেখযোগ্য মতবাদ কয়টি?উত্তর: চারটি। প্রশ্ন: ‘রাষ্ট্র স্রষ্টার সৃষ্ট প্রতিষ্ঠান’—কোন মতবাদে বলা হয়েছে? উত্তর: ঐশী। প্রশ্ন: ওল্ড টেস্টামেন্টে কোন মতবাদের উল্লেখ আছে?উত্তর: ঐশী। প্রশ্ন: নিজেকে ঈশ্বরের বরপুত্র মনে করতেন কে? উত্তর: ফ্রান্সের রাজা চতুর্দশ লুই। প্রশ্ন: সামাজিক চুক্তি মতবাদের কট্টর সমর্থক কে? উত্তর: জন লক। প্রশ্ন: ইংল্যান্ডে গৌরবময় বিপ্লব সংগঠিত হয় কত সালে? উত্তর: ১৬৮৮ সালে। প্রশ্ন: আমেরিকার স্বাধীনতা সংগ্রাম ও বিজয় সূচিত হয় কত সালে?উত্তর: ১৭৭৬ সালে। প্রশ্ন: ফরাসি বিপ্লব সংগঠিত হয় কখন? উত্তর: ১৭৮৯ সালে।অনুধাবনমূলক প্রশ্নপ্রশ্ন: ঐশী মতবাদ দ্বারা স্বৈরাচারী শাসকের জন্ম হয়—ব্যাখ্যা করো।উত্তর: ঐশী মতবাদের মূলকথা হলো, রাষ্ট্র স্রষ্টার সৃষ্ট প্রতিষ্ঠান এবং এ রাষ্ট্রের শাসক স্রষ্টা কর্তৃক প্রেরিত। একজন শাসক তাঁর সকল কর্মকাণ্ডের জন্য স্রষ্টার নিকট দায়ী থাকবেন। শাসক তাঁর কোনো কাজের জন্য জনগণের নিকট দায়ী থাকেন না। ফলে তিনি তাঁর ইচ্ছামতো যেকোনো কর্মকাণ্ড পরিচালনা করতে পারেন। সুতরাং এ পরিস্থিতিতে একজন স্বৈরাচারী শাসকের জন্ম হওয়া খুবই স্বাভাবিক। প্রশ্ন: বলপ্রয়োগ মতবাদের মূলকথা ব্যাখ্যা করো। উত্তর: বলপ্রয়োগ মতবাদে বিশ্বাসীদের যুক্তি হলো, প্রাচীনকালে মানুষকে প্রকৃতির বিরূপ ও ভয়াবহ অবস্থার সঙ্গে যুদ্ধ করে টিকে থাকতে হতো। মানুষে মানুষে, গোত্রে গোত্রে, রাজায় রাজায় যুদ্ধ হতো। ধীরে ধীরে একজন আরেকজনের ওপর আধিপত্য বিস্তার করত। বিজয়ীরা হতো শাসক এবং পরাজিতরা শাসকের অধীন প্রজা। আর এভাবেই শক্তি প্রয়োগের মাধ্যমে রাষ্ট্র সৃষ্টি হয়েছে। প্রশ্ন: সামাজিক চুক্তির মাধ্যমে রাষ্ট্রের উৎপত্তি হয়েছে—ব্যাখ্যা করো।উত্তর: সামাজিক চুক্তি মতবাদ রাষ্ট্রের উৎপত্তিসংক্রান্ত একটি প্রাচীন মতবাদ। সামাজিক চুক্তি মতবাদের মূলকথা হলো, জনগণের মধ্যে সম্পাদিত চুক্তির মাধ্যমে রাষ্ট্র উৎপত্তি লাভ করেছে। এভাবে পারস্পরিক চুক্তি সম্পাদনের মাধ্যমে সরকার ও রাষ্ট্রের উৎপত্তি হয়েছে বলে সামাজিক চুক্তি মতবাদে বিশ্বাস করা হয়। অধ্যায়-৪জ্ঞানমূলক প্রশ্নপ্রশ্ন: জন্মসূত্র অনুযায়ী নাগরিকতা অর্জনে কয়টি নীতি মানা হয়? উত্তর: দুটি।