ফসফরাসের অভাবে মূলের বৃদ্ধি কমে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্ন  অংশ-৫প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য আজ রয়েছে জীববিজ্ঞান থেকে সৃজনশীল জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্নোত্তর।অধ্যায়-৮অনুধাবনমূলক প্রশ্ন:প্রশ্ন: রূপান্তর বলতে কী বোঝো?উত্তর: এক অবস্থা থেকে পরিবর্তিত হয়ে অন্য অবস্থায় উপনীত হওয়াই হলো রূপান্তর। তাই বলা যায়, যে ধারাবাহিক পরিবর্তনের ফলে ভ্রূণ অবস্থা থেকে প্রাণী তার পূর্ণাঙ্গ অবস্থায় পরিণত হয়, তাকে রূপান্তর বলা হয়। অন্যভাবে কোনো প্রাণীর শিশু অবস্থা থেকে আঙ্গিক পরিবর্তনের মধ্য দিয়ে পূর্ণাঙ্গ প্রাণীতে পৌঁছানোর পদ্ধতিকে রূপান্তর বলে।প্রশ্ন: অন্তঃপরজীবী বলতে কী বোঝো?উত্তর: যেসব পরজীবী পোষক দেহের অভ্যন্তরে অবস্থান করে এবং পুষ্টি ও অন্যান্য জৈবনিক ক্রিয়াকর্মের জন্য আশ্রয়দাতা জীবের ওপর নির্ভর করে, তাদের অন্তঃপরজীবী বলে। উদাহরণ: গোলক্রিমি, ম্যালেরিয়া জীবাণু ইত্যাদি।অধ্যায়-৯জ্ঞানমূলক প্রশ্ন:১. পাতার শীর্ষ ও কিনারা হলুদ হয় কিসের অভাবে?উত্তর: পটাশিয়াম।২. উদ্ভিদের পাতা হলুদ হয়ে যাওয়ার প্রক্রিয়াকে কী বলে?উত্তর: ক্লোরোসিস৩. ফুলের কুঁড়ির জন্ম ব্যাহত হয় কোন উপাদানের অভাবে?উত্তর: বোরন৪. ইমবাইবিশন কী?উত্তর: কলয়েড-জাতীয় শুকনো বা অর্ধশুকনো পদার্থের তরল পদার্থ শোষণের বিশেষ প্রক্রিয়াকে ইমবাইবিশন বলে।৫. রস উত্তোলন কাকে বলে?উত্তর: যে প্রক্রিয়ার মাধ্যমে উদ্ভিদ মূলের সাহায্যে মূলরোম অঞ্চল থেকে পানি ও খনিজ লবণ পাতা ও অন্যান্য অংশে উঠে আসে, তাকে রস উত্তোলন বলে।৬. কোষ রস কী?উত্তর: কোষ মধ্যস্থ পানি এবং পানিতে দ্রবীভূত খনিজ লবণকে একত্রে কোষ রস বা রস বা স্যাপ বলে।৭. ১৯০৫ সালে সালোকসংশ্লেষণকে দুটি পর্যায়ে কে ভাগ করেন? উত্তর: ব্ল্যাকম্যান।৮. ADP থেকে ATP তৈরির প্রক্রিয়াকে কী বলা হয়?উত্তর: ফটোফসফোরাইলেশন।৯. হাইড্রিলা উদ্ভিদ দিয়ে কী পরীক্ষা করা হয়?উত্তর: সালোকসংশ্লেষণ।১০. ছোট দিনের উদ্ভিদে ফটোপিরিয়ড কত ঘণ্টার বেশি হলে ফুল আসা বিলম্ব হয়?উত্তর: ১২১/২ ঘণ্টাঅনুধাবনমূলক প্রশ্ন:প্রশ্ন: ফসফরাসের অভাবে উদ্ভিদে কী ধরনের লক্ষণ দেখা যেতে পারে?উত্তর: ফসফরাসের অভাবে উদ্ভিদে নিচের ধরনের রোগের লক্ষণ প্রকাশ পায়—ক. এর অভাব হলে পাতা বেগুনি রং ধারণ করে।খ. পাতায় মৃত অঞ্চল সৃষ্টি হয়।গ. মূলের বৃদ্ধি কমে যায়।ঘ. পাতা, ফুল ও ফল ঝরে যেতে পারে।প্রশ্ন: শুকনো বীজ কীভাবে পানি শোষণ করে?উত্তর: শুকনো বীজ ইমবাইবিশন প্রক্রিয়ায় পানি শোষণ করে স্ফীত হয়। কেননা শুকনো বীজ একটি হাইড্রোফিলিক পদার্থ (যে পদার্থ পানি শোষণ করে তাকে হাইড্রোফিলিক পদার্থ বলা হয়)। আর কলয়েড-জাতীয় শুকনো বা অর্ধশুকনো পদার্থের তরল পদার্থ শোষণের বিশেষ প্রক্রিয়াকে ইমবাইবিশন বলা হয়। তাই শুকনো বীজ ইমবাইবিশন প্রক্রিয়ায় পানি শোষণ করে।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল