ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার আওতাধীন ফাজিল স্নাতক এবং কামিল স্নাতকোত্তর মাদ্রাসার অধ্যক্ষ এবং সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো হয়েছে, ২০০৬-০৭ শিক্ষাবর্ষে তিন বছরমেয়াদি ফাজিল স্নাতক শ্রেণীতে ভর্তিকৃত ছাত্রছাত্রীদের তৃৃতীয় বর্ষ পরীক্ষা-২০০৯ (শুরুর সম্ভাব্য তারিখ ২০-০৫-২০১০), ২০০৭-০৮ শিক্ষাবর্ষে ফাজিল স্নাতক শ্রেণীতে ভর্তিকৃত ছাত্রছাত্রীদের দ্বিতীয় বর্ষ পরীক্ষা-২০০৯ (শুরুর সম্ভাব্য তারিখ ২৩-০৫-২০১০) এবং ২০০৮-০৯ শিক্ষা বর্ষে ফাজিল স্নাতক শ্রেণীতে ভর্তিকৃত ছাত্রছাত্রীদের প্রথমবর্ষ পরীক্ষা ২০০৯ (শুরুর সম্ভাব্য তারিখ ২৪-০৫-২০১০) এবং ২০০৬-০৭ ও ২০০৭-০৮ শিক্ষাবর্ষে দুই বছরমেয়াদি কামিল স্নাতকোত্তর শ্রেণীতে ভর্তি করা ও ফাজিল স্নাতক বিশেষ পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীদের স্নাতকোত্তর দ্বিতীয়পর্ব পরীক্ষা-২০০৮ ও ২০০৯ (শুরুর সম্ভাব্য তারিখ ২০-০৫-২০১০)-এর আবেদন ফরম পূরণের নিমিত্তে বিভিন্ন কার্যক্রম নিচের তফসিল অনুযায়ী সম্পন্ন হবে। পরীক্ষার্থীদের প্রয়োজনীয় ফি অগ্রণী ব্যাংকের যেকোনো শাখা থেকে রেজিস্ট্রার, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়ার অনুকূলে ক্রয় করা ব্যাংক ড্রাফটের মাধ্যমে নিচের সময়সূচি অনুযায়ী ইসলামী বিশ্ববিদ্যালয়ের অফিস চলাকালে জমা দিতে হবে। এতদসংক্রান্ত অন্যান্য কার্যক্রম, নিয়মাবলি এবং ফির হার নিচে দেওয়া হলো। জেনে রাখুন: সব বর্ষের জন্য পৃথক ব্যাংক ড্রাফট জমা দিতে হবে। পরীক্ষা শুরুর সম্ভাব্য তারিখ: ফাজিল স্নাতক প্রথমবর্ষ ২৪-০৫-২০১০, ফাজিল স্নাতক দ্বিতীয়বর্ষ ২৩-০৫-২০১০, ফাজিল স্নাতক তৃতীয়বর্ষ ২০-০৫-২০১০ ও কামিল স্নাতকোত্তর দ্বিতীয়পর্ব ২০-০৫-২০১০।১। ফাজিল স্নাতক প্রথমবর্ষ, দ্বিতীয়বর্ষ, তৃতীয়বর্ষ ও কামিল স্নাতকোত্তর দ্বিতীয়পর্ব পরীক্ষার্থীদের আবেদন ফরম ও অন্যান্য কাগজপত্র মাদ্রাসার অধ্যক্ষ নিজে অথবা তাঁর প্রাধিকারপ্রাপ্ত শিক্ষকের মাধ্যমে সংগ্রহ করতে হবে। ভারপ্রাপ্ত অধ্যক্ষের বেলায় গভর্নিং বডি/এডহক কমিটির সিদ্ধান্তের কপি অথবা ফরম সংগ্রহের আবেদনে গভর্নিং বডির সভাপতি অথবা জেলা প্রশাসক/অতিরিক্ত জেলা প্রশাসকের প্রতিস্বাক্ষর অবশ্যই আনতে হবে। অন্যথায় ফরম সরবরাহ করা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষে সম্ভব হবে না। ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া থেকে আবেদন ফরম ও আনুষঙ্গিক কাগজপত্র সংগ্রহ করে একইভাবে ব্যাংক ড্রাফটসহ আবেদন ফরম ও আনুষঙ্গিক কাগজপত্র জমা দিতে হবে। তারিখ: ১১-০৩-২০১০ থেকে ২১-০৩-২০১০ পর্যন্ত। ২। বিলম্ব ফি ছাড়া সব ধরনের পরীক্ষার্থীর ফাজিল স্নাতক প্রথমবর্ষ, দ্বিতীয়বর্ষ ও তৃতীয়বর্ষ পরীক্ষার ফি প্রতি পত্র ১৭৫ টাকা এবং কামিল স্নাতকোত্তর দ্বিতীয়পর্ব পরীক্ষার ফি প্রতিপত্র ২০০ টাকা (মৌখিক পরীক্ষার ফি পরীক্ষার্থীপ্রতি ২০০ টাকা ও টিউটরিয়াল পরীক্ষার ফি প্রতিপত্র ৮০ টাকা) হারে ব্যাংক ড্রাফট, আবেদন ফরম ও আনুষঙ্গিক কাগজপত্রসহ জমা দেওয়ার শেষ তারিখ: ২৩-০৩-২০১০ থেকে ৩১-০৩-২০১০ পর্যন্ত।৩। বিলম্ব ফিসহ সব ধরনের পরীক্ষার্থীপ্রতি ৩০০ টাকা হারে ফাজিল স্নাতক প্রথমবর্ষ, দ্বিতীয়বর্ষ, তৃতীয়বর্ষ এবং কামিল স্নাতকোত্তর দ্বিতীয়পর্ব পরীক্ষার ফির ব্যাংক ড্রাফট, আবেদন ফরম ও আনুষঙ্গিক কাগজপত্রসহ জমা দেওয়ার শেষ তারিখ: ০১-০৪-২০১০ থেকে ০৮-০৪-২০১০ পর্যন্ত।পরীক্ষার ফরম পূরণ সংক্রান্ত নির্দেশাবলি পরীক্ষা নিয়ন্ত্রক অফিস, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া থেকে নিজ দায়িত্বে সংগ্রহ করতে হবে।