ফিন্যান্স ও ব্যাংকিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-৭

অলংকরণ : মাসুক হেলাল
অলংকরণ : মাসুক হেলাল

প্রিয় শিক্ষার্থী, ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-৭ থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

৪৩। বন্ড হতে ডিবেঞ্চার অধিক ঝুঁকিপূর্ণ, কারণ—
ক. সুদের হার খ. সময়
গ. জামানত ঘ. নিয়ন্ত্রণ
উত্তর: গ. জামানত।
৪৪। ডিবেঞ্চার মালিকেরা কিসের সমান মর্যাদা ভোগ করে?
ক. দেনাদার খ. পাওনাদার
গ. মালিক ঘ. পরিচালক
উত্তর: খ. পাওনাদার
৪৫। কোম্পানির অর্জিত মুনাফা হতে বন্ড মালিকদের পর কাদের দাবি মেটানো হয়?
ক. সাধারণ শেয়ারহোল্ডারদের
খ. অগ্রাধিকার শেয়ারহোল্ডারদের
গ. রাইট শেয়ারহোল্ডারদের
ঘ. ডিবেঞ্চার হোল্ডারদের
উত্তর: ঘ. ডিবেঞ্চার হোল্ডারদের

৪৬। কোম্পানির অবসায়নকালে কারা দাবি মেটানোর তালিকায় দ্বিতীয় স্থানে থাকে?
ক. বন্ড হোল্ডার খ. ডিবেঞ্চার হোল্ডার
গ. রাইট শেয়ারহোল্ডার
ঘ. বোনাস শেয়ারহোল্ডার
উত্তর: খ. ডিবেঞ্চার হোল্ডার
৪৭। ডিবেঞ্চার অসুবিধাপূর্ণ, কারণ—
ক. জামানতহীনতা খ. নিয়ন্ত্রণ থাকে
গ. ঝুঁকিহীন ঘ. সবগুলো
উত্তর: ক. জামানতহীনতা
৪৮। শেয়ারবাজারে বিনিয়োগের সময় কোন কোন বিষয় সম্পর্কে জ্ঞান আহরণ করতে হয়?
ক. পোষাক শিল্প খ. দেশের অর্থনৈতিক অবস্থা
গ. ব্যবস্থাপনা ঘ. সবগুলো
উত্তর: খ. দেশের অর্থনৈতিক অবস্থা
৪৯। কোন প্রতিষ্ঠান সাধারণ জনগণ থেকে কোম্পানিকে তহবিল সংগ্রহে সাহায্য করে?
ক. স্টক এক্সচেঞ্জ খ. এসইসি
গ. অর্থ মন্ত্রণালয় ঘ. বাণিজ্য মন্ত্রণালয়
উত্তর: ক. স্টক এক্সচেঞ্জ
৫০। বাংলাদেশে কতটি স্টক এক্সচেঞ্জ রয়েছে?
ক. ২টি খ. ৩টি গ. ৪টি ঘ. ৫টি
উত্তর: ক. ২টি
৫১। বাংলাদেশের শেয়ারবাজারে কী ক্রয়-বিক্রয় হয়?
ক. শেয়ার ও বন্ড খ. পোষাক গ. অর্থ ঘ. সবগুলো
উত্তর: ক. শেয়ার ও বন্ড
৫২। বিনিয়োগ সিদ্ধান্ত নেওয়ার সুবিধার্থে তালিকাভুক্ত কোম্পানির শেয়ারগুলোকে কোন কোন শ্রেণিতে ভাগ করা হয়েছে?
ক. এ খ. বি গ. সি ঘ. সবগুলো
উত্তর: ক. এ
৫৩। ঢাকা স্টক এক্সচেঞ্জ কতটি সূচক ব্যবহার করা হয়?
ক. ২ খ. ৩ গ. ৪ ঘ. ৫
উত্তর: খ. ৩
৫৪। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে কতটি সূচক ব্যবহার করা হয়?
ক. ২ খ. ৩ গ. ৪ ঘ. ৫। উত্তর: খ. ৩।

পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল


মুহাম্মদ আলী, শিক্ষক

মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ, ঢাকা