অধ্যায়-৭
প্রিয় শিক্ষার্থী, ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-৭ থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

৫৫। শেয়ারবাজারের সূচক হল—
ক. ধ্রুবক খ. শূন্য গ. পরিবর্তনশীল ঘ. স্থিতিশীল
উত্তর: গ. পরিবর্তনশীল
৫৬। শেয়ারের দাম বাড়লে সূচক—
ক. বাড়ে খ. কমে গ. স্থির থাকে ঘ. শূন্য হয়
উত্তর: ক. বাড়ে
৫৭। শেয়ারের দাম কমলে সূচক—
ক. বাড়ে খ. কমে গ. স্থির থাকে ঘ. শূন্য হয়
উত্তর: খ. কমে
৫৮। শেয়ারের দামের সাথে সূচকের সম্পর্ক—
ক. সমমুখী খ. বিপরীতমুখী গ. শূন্য ঘ. অসীম
উত্তর: ক. সমমুখী
৫৯। শেয়ারবাজারে বিনিয়োগকারীরা কয়টি উপায়ে বিনিয়োগ করতে পারে?
ক. ২ খ. ৩ গ. ৪ ঘ. ৫। উত্তর: ক. ২
৬০। যে বাজারে শেয়ার বিক্রির প্রথম প্রস্তাব দেওয়া হয়, তাকে বলা হয়—
ক. প্রাথমিক বাজার খ. মাধ্যমিক বাজার
গ. সেকেন্ডারি বাজার ঘ. তৃতীয় বাজার
উত্তর: ক. প্রাথমিক বাজার
৬১। যে বাজারে বিনিয়োগকারীরা নিজেদের মধ্যে শেয়ার ক্রয়-বিক্রয় করে, সেই বাজারকে বলে—
ক. প্রাথমিক বাজার খ. Initial Market
গ. Secondary Market ঘ. তৃতীয় বাজার
উত্তর: গ. Secondary Market
৬২। লাভের যে অংশ শেয়ার মালিকদের মধ্যে বণ্টন করা হয়, সেই অংশকে বলে
ক. সুদ খ. লভ্যাংশ গ. মুনাফা ঘ. জামানত
উত্তর: খ. লভ্যাংশ
৬৩। কোম্পানি কতভাবে লভ্যাংশ দিতে পারে?
ক. ২ খ. ৩ গ. ৪ ঘ. ৫। উত্তর: ক. ২
৬৪। নগদ টাকায় পরিশোধকৃত লভ্যাংশকে বলে—
ক. নগদ লভ্যাংশ খ. স্টক লভ্যাংশ
গ. সুদ লভ্যাংশ ঘ. মুনাফা লভ্যাংশ
উত্তর: ক. নগদ লভ্যাংশ
৬৫। লভ্যাংশ নীতি কত প্রকার?
ক. ২ খ. ৩ গ. ৪ ঘ. ৫। উত্তর: খ. ৩
৬৬। নিচের কোনটি লভ্যাংশ নীতি নয়?
ক. স্থিতিশীল টাকা লভ্যাংশ নীতি
খ. মুনাফার হার লভ্যাংশ নীতি
গ. লভ্যাংশ প্রদান অনুপাত নীতি
ঘ. স্থির লভ্যাংশ সাথে অতিরিক্ত লভ্যাংশ নীতি
উত্তর: খ. মুনাফার হার লভ্যাংশ নীতি
৬৭। কোন পদ্ধতিতে লভ্যাংশের পরিমাণ কমে না?
ক. স্থিতিশীল টাকা লভ্যাংশ নীতি
খ. মুনাফার হার লভ্যাংশ নীতি
গ. লভ্যাংশ প্রদান অনুপাত নীতি ঘ. সবগুলো
উত্তর: ক. স্থিতিশীল টাকা লভ্যাংশ নীতি
৬৮। আদর্শ লভ্যাংশ নীতি কোনটি?
ক. স্থিতিশীল টাকা লভ্যাংশ নীতি খ. মুনাফার হার লভ্যাংশ নীতি গ. লভ্যাংশ প্রদান অনুপাত নীতি
ঘ. স্থির লভ্যাংশ সাথে অতিরিক্ত লভ্যাংশ নীতি
উত্তর: ঘ. স্থির লভ্যাংশ সাথে অতিরিক্ত লভ্যাংশ নীতি
৬৯। বিনিয়োগের হাতিয়ার হিসেবে সাধারণ শেয়ারের সুবিধা হল— i. অধিক আয় ii. ঝুঁকি iii. সীমাবদ্ধ দায়
নিচের কোনটি সঠিক? ক. i খ. ii গ. i ও iii ঘ. iii
উত্তর: গ. i ও iii.
৭০। অগ্রাধিকার শেয়ার সুবিধাজনক, কারণ—
i. নির্দিষ্ট হারে সুদ ii. সম্পদের ওপর দাবি
iii. মুনাফা আয়ের ওপর অগ্রাধিকার
কোনটি সঠিক? ক. i খ. ii গ. iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii.
শিক্ষক, মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ, ঢাকা
পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল