ফিন্যান্স ও ব্যাংকিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-৮ 

প্রিয় শিক্ষার্থী, ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-৮ থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

৪৬। কখন থেকে বাংলাদেশের ব্যাংকগুলোর বিরাষ্ট্রীকরণ প্রক্রিয়া শুরু হয়?

ক. নব্বইয়ের দশকে খ. আশির দশকে

গ. সত্তরের দশকে ঘ. ষাটের দশকে

উত্তর: খ. আশির দশকে

৪৭। বর্তমানে বাংলাদেশে সরকারি ব্যাংক কতটি?

ক. ২টি খ. ৪টি গ. ৬টি ঘ. ৮টি।

উত্তর: খ. ৪টি

৪৮। দেশে মোট বেসরকারি ব্যাংক কতটি?

ক. ২৩টি খ. ২৭টি গ. ৩০টি ঘ. ৪টি

উত্তর: গ. ৩০টি

৪৯। বাংলাদেশে মোট কতটি ব্যাংক বিশেষায়িত ব্যাংক হিসেবে কাজ করছে?

ক. ৪টি খ. ৭টি গ. ২৩টি ঘ. ৯টি

উত্তর: ক. ৪টি

৫০। বালাদেশে অতালিকাভুক্ত ব্যাংক কয়টি?

ক. ৭টি খ. ৯টি গ. ২৩টি ঘ. ৪টি।

উত্তর: ঘ. ৪টি

৫১। বর্তমানে বাংলাদেশে কতটি ব্যাংক তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে?

ক. ৪৭টি খ. ৫৬টি গ. ৫১টি ঘ. ৫৪টি

উত্তর: গ. ৫১টি

৫২। ২০১২ সালের প্রথমার্ধে বাংলাদেশে নতুন করে আরও কতটি ব্যাংকের অনুমোদন দেওয়া হয়?

ক. ৭টি খ. ৯টি গ. ১১টি ঘ. ৫টি

উত্তর: খ. ৯টি

৫৩। নতুন অনুমোদন পাওয়া বেসরকারি ব্যাংক—

ক. ৩টি খ. ৬টি গ. ৯টি ঘ. ১১টি। উত্তর: খ. ৬টি

৫৪। ২০১২ সালে নতুন অনুমোদন পাওয়া ব্যাংকগুলো হলো—

i. ৬টি সরকারি ও ৩টি প্রবাসী ii. ৩টি বিশেষায়িত ও ৬টি প্রবাসী iii. ৬টি বেসরকারি ও ৩টি প্রবাসী

নিচের কোনটি সঠিক?

ক. i খ. ii গ. iii ঘ. i, ii ও iii

উত্তর: গ. iii

৫৫। বিনিময়ের মাধ্যম ছাড়াও কোন ক্ষেত্রে মুদ্রার প্রয়োজনীয় ভূমিকা রয়েছে?

i. সঞ্চয়ের ভান্ডার হিসেবে ii. প্রাতিষ্ঠানিক লেনদেন হিসেবে iii. মূল্যের পরিমাপক হিসেবে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii

উত্তর: গ. i ও iii

৫৬। বিনিময়ের মাধ্যম হিসেবে কিসের ব্যবহার লক্ষ করা যেত?

i. হাতি ও হাঙরের দাঁত ii. পাথর, সিন্দুক ও পোড়া মাটি iii. তামা, রুপা ও সোনা

নিচের কোনটি সঠিক?

ক. i খ. ii গ. iii ঘ. i, ii ও iii

উত্তর: ঘ. i, ii ও iii.

# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল

মুহাম্মদ আলী, শিক্ষক

মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ, ঢাকা