ফিন্যান্স ও ব্যাংকিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-৮

প্রিয় শিক্ষার্থী, ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-৮ থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

৫৭। বাংলাদেশে ব্যাংকিং ব্যবসা মুক্তিযুদ্ধের পরপরই সংকটে নিপতিত হওয়ার কারণ হলো—
i. দুটি ব্যাংক ছাড়া অন্যান্য ব্যাংকের মালিকানা অবাঙালি হওয়ায়
ii. অধিকাংশ ব্যাংকের প্রধান অফিস পশ্চিম পাকিস্তানে হওয়ায়
iii. ইস্টার্ন মার্কেন্টাইল ব্যাংক লি. পশ্চিম পাকিস্তানে হওয়ায়
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii
গ. i ও iii ঘ. i, ii ও iii
উত্তর: গ. i ও iii
৫৮। পূর্ব পাকিস্তান তথা বাংলাদেশের মালিকানায় মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ে প্রতিষ্ঠিত ব্যাংক হলো—
i. সোনালী ব্যাংক লি.
ii. ইস্টার্ন ব্যাংকিং করপোরেশন
iii. ইস্টার্ন মার্কেন্টাইল ব্যাংক লি.
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. i ও iii ঘ. i, ii ও iii
উত্তর: গ. i ও iii.
৫৯। বাংলাদেশ ব্যাংক কী ধরনের দায়িত্ব পালন করে?
i. মুদ্রা প্রচলন
ii. ঋণদান
iii. ঋণ নিয়ন্ত্রণ
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii
গ. i ও iii ঘ. i, ii ও iii
উত্তর: গ. i ও iii
৬০। স্বাধীনতার পর একসময় বিরাষ্ট্রীয়করণ করা হয় কোন ব্যাংক?
i. জনতা ব্যাংক
ii. রূপালী ব্যাংক
iii. অগ্রণী ব্যাংক
নিচের কোনটি সঠিক
ক. i খ. i ও ii
গ. i ও iii ঘ. i, ii ও iii
উত্তর: খ. i ও ii
৬১। আরও কিছু নতুন ব্যাংক প্রতিষ্ঠার অনুমতি দেওয়া হয়—
i. বেসরকারি খাতে
ii. নব্বই দশক-পরবর্তী সময়ে
iii. বর্তমান সরকারের সময়ে
নিচের কোনটি সঠিক
ক. i খ. ii
গ. i ও iii ঘ. i, ii ও iii
উত্তর: গ. i ও iii
৬২। বেসরকারি ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছে—
i. আধুনিক ধারায়
ii. সনাতন ধারায়
iii. ইসলামি ধারায়
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii
গ. i ও iii ঘ. i, ii ও iii
উত্তর: খ. ii
# নিচের উদ্দীপকটি পড়ে ৬৩ এবং ৬৪ নম্বর প্রশ্নের উত্তর দাও।
মুদ্রার ব্যাপক ব্যবহার ও প্রচলনের মধ্য দিয়েই ব্যাংকের আবির্ভাব ঘটে। ব্যাংক এ মুদ্রাকে তার নিজের ও মক্কেলদের প্রয়োজনে বিভিন্নভাবে ব্যবহার করে থাকে। বর্তমানে ব্যাংক ও মুদ্রা একে অন্যের সহযোগী হিসেবে কাজ করছে।
৬৩। মুদ্রাকে ব্যাংকব্যবস্থার কী হিসেবে আখ্যায়িত করা হয়?
ক. ভাই খ. বোন
গ. বাবা ঘ. জননী
উত্তর: ঘ. জননী
৬৪। ব্যাংক কীভাবে আমানত সৃষ্টি করে?
i. ব্যাংক হিসাব খোলার মাধ্যমে
ii. গ্রাহকের অতিরিক্ত অর্থ সংগ্রহের মাধ্যমে
iii. স্থায়ী হিসাব খোলার মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii
গ. i ও iii ঘ. i, ii ও iii
উত্তর: গ. i ও iii
৬৫। ল্যাটিন কোন শব্দ থেকে Bank শব্দটির উৎপত্তি হয়নি?
ক. Banco খ. Banque
গ. Bankus ঘ. Bangk
উত্তর: গ. Bankus
৬৬। বর্তমান সময়ে ব্যাংক ছাড়া কিসের ব্যবহার খুবই সীমিত?
ক. মূল্যবান দ্রব্যাদির
খ. মুদ্রার
গ. বিনিয়োগের
ঘ. সোনা ও রুপার
উত্তর: খ. মুদ্রার
৬৭। Letter of Credit কী
ক. বৈদেশিক বাণিজ্যের প্রত্যয়নপত্র
খ. বৈদেশিক বাণিজ্যের সনদপত্র
গ. বৈদেশিক বাণিজ্যের নিবন্ধন পত্র
ঘ. বৈদেশিক বাণিজ্যের ট্রেড লাইসেন্স
উত্তর: ক. বৈদেশিক বাণিজ্যের প্রত্যয়নপত্র।

শিক্ষক, মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ, ঢাকা