ফিন্যান্স ও ব্যাংকিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-৯ 

প্রিয় শিক্ষার্থী, আজ ফিন্যান্স ও ব্যাংকিং থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

১। মূলধন গঠনে সাহায্য করা কার প্রধান উদ্দেশ্য?

ক. জনগণের খ. সরকারের

গ. বাণিজ্যিক ব্যাংকের ঘ. কেন্দ্রিয় ব্যাংকের

উত্তর: খ. সরকারের

২। সরকার এবং রাষ্ট্রীয় পক্ষের প্রেক্ষাপটে ব্যাংকের উদ্দেশ্য কয়টি?

ক. ৭টি খ. ৬টি গ. ৫টি ঘ. ৪টি

উত্তর: গ. ৫টি

৩। সঞ্চয়ী আমানতে সুদের হার কত?

ক. ৭% খ. প্রায় ৭% গ. ৮% ঘ. প্রায় ৮%

উত্তর: খ. প্রায় ৭%

৪। মেয়াদি আমানতে সুদের হার কত?

ক. প্রায় ৮% খ. প্রায় ১০%

গ. প্রায় ১২% ঘ. প্রায় ১৩%

উত্তর: ঘ. প্রায় ১৩%

৫। গ্রাহকের অর্থ ও মূল্যবান সামগ্রীর নিরাপত্তা ব্যাংকের একটি—

ক. গুরুত্বপূর্ণ কাজ খ. উদ্দেশ্য

গ. বৈশিষ্ট্য ঘ. নীতি

উত্তর: খ. উদ্দেশ্য

৬। ব্যাংকের পেশাগত দক্ষতা প্রকল্পের লাভজনকতার ব্যাপারে আবেদনকারীর ধারণাকে কী করে?

ক. মজবুত খ. পাকাপোক্ত

গ. শক্তিশালী ঘ. দৃঢ়

উত্তর: গ. শক্তিশালী

৭। গ্রাহকের পক্ষে ব্যাংকের কারবারি চুক্তিতে অংশগ্রহণ কোন ধরনের উদ্দেশ্য?

ক. প্রতিনিধি খ. বিনিয়োগ

গ. উপদেষ্টা ঘ. পরামর্শদাতা

উত্তর: ক. প্রতিনিধি

৮। ক্রেডিট কার্ড নিয়ে গ্রাহক একটি নির্দিষ্ট সময় পর্যন্ত কোন কাজটি করতে পারে?

ক. ডিসকাউন্টে পণ্য ক্রয়

খ. নগদে পণ্য ক্রয়

গ. নগদ টাকা ছাড়া পণ্য ক্রয়

ঘ. কম দামে পণ্য ক্রয়

উত্তর: গ. নগদ টাকা ছাড়া পণ্য ক্রয়

৯। বর্তমানে মোবাইল ব্যাংকিং ও ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে ব্যাংকিং সেবাকে কী করা হয়েছে?

ক. দ্রুততর খ. সহজ গ. আধুনিক ঘ. স্বচ্ছ

উত্তর: খ. সহজ

১০। বর্তমানে ২৪ ঘণ্টা ব্যাংকিং সেবা চালু আছে কোথায়?

ক. গ্রামে-গঞ্জে খ. থানা এলাকায়

গ. ছোট শহরে ঘ. বড় শহরে

উত্তর: ঘ. বড় শহরে

১১। পাবলিক লিমিটেড কোম্পানির মালিকানায় ব্যাংকের ক্ষেত্রে সর্বনিম্ন পরিচালকের সংখ্যা কত?

ক. ২ জন খ. ৫ জন গ. ৭ জন ঘ. ২০ জন

উত্তর: গ. ৭ জন

১২। সরকারি ব্যাংকের সর্বোচ্চ কর্মকর্তার পদবী কী?

ক. প্রেসিডেন্ট খ. চেয়ারম্যান

গ. মহাব্যবস্থাপক ঘ. গভর্নর

উত্তর: খ. চেয়ারম্যান

১৩। ঝুঁকি এড়াতে ব্যবসাপ্রতিষ্ঠানকে কী মেনে চলতে হয়?

ক. নীতিমালা খ. মৌলিক নীতি

গ. শর্তাবলি ঘ. নিয়ম-কানুন

উত্তর: খ. মৌলিক নীতি।

# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল

মুহাম্মদ আলী, শিক্ষক

মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ, ঢাকা