অধ্যায়-৯
প্রিয় শিক্ষার্থী, আজ ফিন্যান্স ও ব্যাংকিং থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
১৪। ব্যাংকিং প্রতিষ্ঠানকে ঝুঁকি এড়িয়ে চলতে কয়টি মৌলিক নীতি মেনে চলতে হয়?
ক. ১৪টি খ. ১৭টি
গ. ১৯টি ঘ. ২১টি
উত্তর: খ. ১৭টি
১৫। কিসের ওপর ব্যাংকের সফলতা অনেকাংশে নির্ভর করে?
ক. সুষ্ঠু বিনিয়োগ নীতি খ. দক্ষ নীতি
গ. নিরাপত্তার নীতি ঘ. উদ্দেশ্যের নীতি
উত্তর: ক. সুষ্ঠু বিনিয়োগ নীতি
১৬। ব্যাংকের আরকেটি অপরিহার্য নীতি কোনটি?
ক. নিরাপত্তার নীতি খ. মুনাফার নীতি
গ. উন্নয়নের নীতি ঘ. বিশেষ নীতি
উত্তর: খ. মুনাফার নীতি
১৭। ‘অল্প ব্যয়ে অধিক কাজ’ ব্যাংকের কোন ধরনের নীতি?
ক. উন্নয়ন নীতি খ. মিতব্যয়িতার নীতি গ. সাবধান নীতি ঘ. সচ্ছলতার নীতি
উত্তর: খ. মিতব্যয়িতার নীতি
১৮। শুধু একটি নির্দিষ্ট স্থানে যখন একটি ব্যাংকের কার্যাবলি সম্পাদিত হয়, তাকে কোন ব্যাংক বলে?
ক. একমালিকানা ব্যাংক
খ. একক ব্যাংক
গ. আঞ্চলিক ব্যাংক
ঘ. পরিবহন ব্যাংক
উত্তর: খ. একক ব্যাংক
১৯। ‘জনতা ব্যাংক’ কাঠামোগত দিক দিয়ে কোন ধরনের ব্যাংক?
ক. চেইন ব্যাংক খ. গ্রুপ ব্যাংক
গ. শাখা ব্যাংক ঘ. একক ব্যাংক
উত্তর: গ. শাখা ব্যাংক
২০। দেশের সব ব্যাংকের মুরব্বি পরিচালক ও নিয়ন্ত্রক হিসেবে কাজ করে কোন ব্যাংক?
ক. সরকারি ব্যাংক খ. কেন্দ্রীয় ব্যাংক গ. বাণিজ্যিক ব্যাংক
ঘ. বিশেষায়িত ব্যাংক
উত্তর: খ. কেন্দ্রীয় ব্যাংক।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল
মুহাম্মদ আলী, শিক্ষক
মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ, ঢাকা