ফিন্যান্স ও ব্যাংকিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-৯
প্রিয় শিক্ষার্থী, আজ ফিন্যান্স ও ব্যাংকিং থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

২৮। আমানতকারীদের জমাকৃত অর্থ ব্যাংক কাকে ঋণদান করে?
ক. জনসাধারণকে খ. ব্যবসায়ীদের
গ. শিল্পপ্রতিষ্ঠানকে
ঘ. জনসাধারণ, ব্যবসায়ী ও শিল্পপ্রতিষ্ঠানকে
উত্তর: ঘ. জনসাধারণ, ব্যবসায়ী ও শিল্পপ্রতিষ্ঠানকে
২৯। কিসের মাধ্যমে ব্যাংক সুনাম বৃদ্ধি করতে পারে?
ক. অর্থের নিরাপত্তা বিধান করে
খ. লাভজনক বিনিয়োগ করে
গ. জনগণের আস্থা অর্জন করে
ঘ. উপদেশ ও পরামর্শ দান করে
উত্তর: গ. জনগণের আস্থা অর্জন করে
৩০। ব্যাংক কীভাবে মূলধন গঠন করে?
ক. নিজস্ব তহবিলের মাধ্যমে
খ. কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ নিয়ে
ঘ. বিশ্বব্যাংক থেকে ঋণ নিয়ে
ঘ. জনগণের সঞ্চয়কৃত অর্থ আমানত হিসেবে গ্রহণ করে
উত্তর: ঘ. জনগণের সঞ্চয়কৃত অর্থ আমানত হিসেবে গ্রহণ করে
৩১। বাংলাদেশের সব বাণিজ্যিক ব্যাংকই কার্যত কোন ধরনের ব্যাংক হিসেবে গণ্য?
ক. পাইকারি ব্যাংক খ. একক ব্যাংক
গ. গ্রুপ ব্যাংক ঘ. খুচরা ব্যাংক
উত্তর: ঘ. খুচরা ব্যাংক
৩২। কর্মসংস্থান ব্যাংকের মূল উদ্দেশ্য হলো—
ক. কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা
খ. বেকার সদস্যা দূর করা
গ. অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করা
ঘ. আত্মকর্মসংস্থান করা
উত্তর: ক. কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা
৩৩। ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (ICB) ব্যাংক কোন ধরনের ব্যাংক?
ক. বিনিময় ব্যাংক খ. বিনিয়োগ ব্যাংক
গ. ভোক্তা ব্যাংক ঘ. মার্চেন্ট ব্যাংক
উত্তর: খ. বিনিয়োগ ব্যাংক
৩৪। সমবায় ব্যাংকের মূল লক্ষ্য কী?
ক. সদস্যদের মুনাফা অর্জন খ. জনকল্যাণ
গ. সদস্যদের আর্থিক কল্যাণ
ঘ. সদস্যদের সঞ্চয় বৃদ্ধি
উত্তর: গ. সদস্যদের আর্থিক কল্যাণ
৩৫। তালিকাভুক্ত ব্যাংকের অভিভাবক কে?
ক. কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর খ. কেন্দ্রীয় ব্যাংক
গ. বাণিজ্যিক ব্যাংক ঘ. ব্যাংক সমিতির সভাপতি
উত্তর: খ. কেন্দ্রীয় ব্যাংক
৩৬। যে ব্যাংক সরকারের বিশেষ আইনবলে ও সংবিধানের বিশেষ অধ্যাদেশের মাধ্যমে গঠিত হয় এবং যা স্বনিয়ন্ত্রণব্যবস্থায় স্বাধীনভাবে নিয়ন্ত্রিত হয়, তাকে কী বলে?
ক. কৃষি ব্যাংক খ. সরকারি ব্যাংক
গ. স্বায়ত্তশাসিত ব্যাংক ঘ. বেসরকারি ব্যাংক
উত্তর: গ. স্বায়ত্তশাসিত ব্যাংক
৩৭। বাজার অর্থনীতিতে কয়টি প্রশ্নের উত্তর খোঁজা হয়?
ক. ৪টি খ. ৬টি গ. ৭টি ঘ. ৯টি। উত্তর: ক. ৪টি
৩৮। বাংলাদেশে কত সালে ইসলামী ব্যাংকিং ব্যবস্থার প্রবর্তন হয়?
ক. ১৯৭৩ সালে খ. ১৯৮৩ সালে
গ. ১৯৮৬ সালে ঘ. ১৯৭৬ সালে
উত্তর: খ. ১৯৮৩ সালে
৩৯। নিচের কোনটি ইসলামিক ব্যাংক?
ক. বাংলাদেশ কমার্স ব্যাংক লি.
খ. এক্সিম ব্যাংক লি. গ. পূবালী ব্যাংক লি.
ঘ. সিটি ব্যাংক লি.
উত্তর: খ. এক্সিম ব্যাংক লি.।
মুহাম্মদ আলী, শিক্ষক
মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ, ঢাকা