ফিন্যান্স ও ব্যাংকিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-১০
প্রিয় শিক্ষার্থী, আজ ফিন্যান্স ও ব্যাংকিং থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

১। সাধারণভাবে ব্যাংক বলতে আমরা কোনটিকে বুঝি?
ক. কেন্দ্রীয় ব্যাংক খ. বাণিজ্যিক ব্যাংক
গ. বিশেষায়িত ব্যাংক ঘ. শিল্প ব্যাংক
উত্তর: খ. বাণিজ্যিক ব্যাংক
২। বাণিজ্যিক ব্যাংক কী ধরনের প্রতিষ্ঠান?
ক. উদ্দেশ্যভিত্তিক খ. মূলধনভিত্তিক
গ. মুনাফাভিত্তিক ঘ. ঋণভিত্তিক
উত্তর: গ. মুনাফাভিত্তিক
৩। বাণিজ্যিক ব্যাংকের মৌলিক উদ্দেশ্য কী?
ক. মূলধন গঠন খ. বিনিময়ের মাধ্যম
গ. কর্মসংস্থান সৃষ্টি ঘ. মুনাফা অর্জন
উত্তর: ঘ. মুনাফা অর্জন
৪। বাণিজ্যিক ব্যাংকের পরোক্ষ উদ্দেশ্য কী?
ক. মুনাফা অর্জন খ. জনকল্যাণ
গ. মূলধন গঠন ঘ. নিরাপত্তা
উত্তর: খ. জনকল্যাণ
৫। বাণিজ্যিক ব্যাংকের বিশেষ লক্ষ্য কী?
ক. নিরাপত্তা খ. অর্থনৈতিক স্থিতিশীলতা
গ. শিল্প ও বাণিজ্যিক উন্নয়ন ঘ. মূলধন গঠন
উত্তর: গ. শিল্প ও বাণিজ্যিক উন্নয়ন
৬। বাণিজ্যিক ব্যাংকের একটি উদ্দেশ্য হলো—
ক. নিরাপত্তা খ. কর্মসংস্থান সৃষ্টি
গ. জনকল্যাণ শিল্প ঘ. বাণিজ্যিক উন্নয়ন
উত্তর: খ. কর্মসংস্থান সৃষ্টি
৭। কোন আয়কে ব্যাংকের কার্য পরিচালনাগত আয় হিসেবে বিবেচনা করা হয়?
ক. অতিরিক্ত সুদের হার খ. সেবামূলক আয়
গ. প্রতিনিধিত্বমূলক আয় ঘ. বিনিয়োগের আয়
উত্তর: ক. অতিরিক্ত সুদের হার
৮। ঋণ প্রদান করা ব্যাংকের একটি—
ক. প্রয়োজনীয় কাজ খ. অপরিহার্য কাজ
গ. গুরুত্বপূর্ণ কাজ ঘ. বিশেষ কাজ
উত্তর: গ. গুরুত্বপূর্ণ কাজ
৯। বাণিজ্যিক ব্যাংক কীভাবে মুদ্রা প্রচলন করে?
ক. প্রত্যক্ষভাবে খ. পরোক্ষভাবে
গ. বিশেষ পদ্ধতিতে ঘ. নিয়ম মেনে
উত্তর: খ. পরোক্ষভাবে
১০। I.C কী?
ক. Letter Crime খ. License Credit
গ. Letter of Credit ঘ. Letter of Creativity
উত্তর: গ. Letter of Credit
১১। সরকারের কোষাগার হিসেবে কাজ করে কোন ব্যাংক?
ক. বাণিজ্যিক ব্যাংক খ. কেন্দ্রীয় ব্যাংক
গ. বিশেষায়িত ব্যাংক ঘ. অ-তালিকাভুক্ত ব্যাংক
উত্তর: খ. কেন্দ্রীয় ব্যাংক
১২। ব্যাংকের তহবিল সংগ্রহের প্রাথমিক ও প্রধান উত্স কোনটি?
ক. সংরক্ষিত তহবিল খ. পরিশোধিত মূলধন
গ. আমানত ঘ. ধার গ্রহণ
উত্তর: খ. পরিশোধিত মূলধন
১৩। বাণিজ্যিক ব্যাংকের আয়ের প্রধান উত্স কী?
ক. ঋণের সুদ খ. বিনিয়োগ
গ. বিল বাট্টাকরণ ঘ. লকার ভাড়া
উত্তর: ক. ঋণের সুদ
১৪। ব্যাংক কখন ব্যবসায়ীদের প্রাপ্য বিনিময় বিল বাট্টাকরণের ব্যবস্থা করে?
ক. মেয়াদপূর্তির পরে খ. মেয়াদপূর্তির পূর্বে
গ. হিসাবের শুরুতে ঘ. হিসাবের শেষে
উত্তর: খ. মেয়াদপূর্তির পূর্বে
১৫। বাণিজ্যিক ব্যাংকের আয়ের উত্স কয়টি?
ক. ৮টি খ. ১০টি গ. ১২টি ঘ. ১৩টি
উত্তর: ঘ. ১৩টি
১৬। ‘লকার ভাড়া’ সেবার মাধ্যমে বাণিজ্যিক ব্যাংক গ্রাহকদের কাছ থেকে কী আদায় করে?
ক. সুদ খ. বিনিময় গ. ঋণপত্র ঘ. সার্ভিস চার্জ
উত্তর: ঘ. সার্ভিস চার্জ
১৭। Letter of Credit ইস্যু করে বাণিজ্যিক ব্যাংক কী আদায় করে?
ক. সার্ভিস চার্জ খ. বিনিময় গ. কমিশন ঘ. সুদ
উত্তর: গ. কমিশন।
 পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল
মুহাম্মদ আলী, শিক্ষক
মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ, ঢাকা