ফিন্যান্স ও ব্যাংকিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-১০ 

প্রিয় শিক্ষার্থী, আজ ফিন্যান্স ও ব্যাংকিং থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

১৮। নিরীক্ষকের বিল কী?

ক. ব্যাংকের আয় খ. ব্যাংকের ব্যয়

গ. ব্যাংকের মূলধন ঘ. ব্যাংকের সুনাম

উত্তর: খ. ব্যাংকের ব্যয়

১৯। বাণিজ্যিক উদ্দেশ্যে বা মুনাফা অর্জনের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত ও পরিচালিত ব্যাংককে বলে—

ক. কেন্দ্রীয় ব্যাংক খ. বাণিজ্যিক ব্যাংক

গ. বিশেষায়িত ব্যাংক ঘ. সমবায় ব্যাংক

উত্তর: খ. বাণিজ্যিক ব্যাংক

২০। বাণিজ্যিক ব্যাংককে কী বলা হয়?

ক. ধার করা অর্থের ধারক খ. ঋণদাতা

গ. মুনাফা অর্জনকারী ঘ. অর্থ গ্রহণকারী

উত্তর: ক. ধার করা অর্থের ধারক

২১। মূলধন ও অর্থের মধ্যস্থ ব্যবসায়ী প্রতিষ্ঠান কোনটি?

ক. কেন্দ্রীয় ব্যাংক খ. বিশেষায়িত ব্যাংক

গ. বাণিজ্যিক ব্যাংক ঘ. সমবায় ব্যাংক

উত্তর: গ. বাণিজ্যিক ব্যাংক

২২। কোন ব্যাংক দেশে বিদ্যমান ব্যাংকিং আইনের আওতায় এবং কেন্দ্রীয় ব্যাংকের অনুমতিসাপেক্ষে গঠিত হয়?

ক. সমবায় ব্যাংক খ. কৃষি ব্যাংক

গ. বিশেষায়িত ব্যাংক ঘ. বাণিজ্যিক ব্যাংক

উত্তর: ঘ. বাণিজ্যিক ব্যাংক

২৩। মুনাফা অর্জন বাণিজ্যিক ব্যাংকের প্রধান উদ্দেশ্য হলেও অন্যতম বৈশিষ্ট্য হিসেবে গণ্য— ক. গ্রাহকদের বিভিন্নমুখী সেবাদান খ. মূলধন গঠন গ. মুদ্রা সরবরাহ

ঘ. শাখা ব্যাংকিং ব্যবস্থা

উত্তর: ক. গ্রাহকদের বিভিন্নমুখী সেবাদান

২৪। বাণিজ্যিক ব্যাংকের সব রকম কাজ কোন উদ্দেশ্য সামনে রেখে পরিচালিত হয়?

ক. সঞ্চয় সংগ্রহ খ. মুনাফা অর্জন

গ. মূলধন গঠন ঘ. অর্থের নিরাপত্তা বিধান

উত্তর: খ. মুনাফা অর্জন

২৫। গ্রাহকদের অর্থ চাহিবামাত্র ফেরত দানের ক্ষমতাকে ব্যাংকের ভাষায় কী বলে?

ক. তারল্য খ. সেবা গ. স্বচ্ছতা ঘ. সুনাম

উত্তর: ক. তারল্য

২৬। বাণিজ্যিক ব্যাংকের মুখ্য দুটি কাজ—

ক. মূলধন সৃষ্টি ও ব্যবসায়ীদের ঋণদান

খ. আমানত গ্রহণ ও ঋণ প্রদান গ. চেক, ড্রাফট ইস্যুকরণ এবং শেয়ার ক্রয়-বিক্রয় ঘ. হুন্ডি বাট্টাকরণ

উত্তর: খ. আমানত গ্রহণ ও ঋণ প্রদান

২৭। কোনটি বাণিজ্যিক ব্যাংকের কাজ?

ক. হুন্ডি বা বিনিময় বিল বাট্টাকরণ

খ. ব্যাংকিং বিষয়ে গবেষণা

গ. ঋণ নিয়ন্ত্রণ ঘ. নোট ও মুদ্রা প্রচলন

উত্তর: ক. হুন্ডি বা বিনিময় বিল বাট্টাকরণ

২৮। বিল বাট্টাকরণ করে কে প্রচুর মুনাফা অর্জন করে?

ক. কেন্দ্রীয় ব্যাংক খ. বিনিময় ব্যাংক

গ. বাণিজ্যিক ব্যাংক ঘ. সমবায় ব্যাংক

উত্তর: গ. বাণিজ্যিক ব্যাংক

২৯। মূলধন গঠনে সহায়তা করা—

ক. বাণিজ্যিক ব্যাংকের অন্যতম কাজ

খ. সমবায় ব্যাংকের অন্যতম কাজ

গ. কেন্দ্রীয় ব্যাংকের অন্যতম কাজ

ঘ. আর্থিক প্রতিষ্ঠানের অন্যতম কাজ

উত্তর: ক. বাণিজ্যিক ব্যাংকের অন্যতম কাজ।

# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল

মুহাম্মদ আলী, শিক্ষক

মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ, ঢাকা